Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years, 1 month ago

    🎬 “স্মরণীয়া”
    _____________

    অনুভূত –
    আবেগ,
    অনুভূতি;
    অতঃপর আমি-!

    ____ হে অমৃত্বের বারতা,
    স্মরণীয়া তুই-
    অনুভূত অতৃপ্ত হৃদয়ের হৃদিকা;
    _______ স্বাগত!

    ___ সেদিন,
    নীরব স্তব্ধ প্রভাতে-
    শান্তির পরসে ;
    অনেক ভালোলাগা নিয়ে এসেছিলি!

    _ আমার ঐ ক্ষিপ্র চঞ্চল আবেগ-
    অনুভূতি,
    কখনো কি বুঝতেও পারিসনি?
    অনুভূত কাব্য যখন ছন্দে গিয়েছে মিশে-
    কবিতার পান্ডুলিপি;
    করছে কতো ভীর আবেগে!

    এমনি সময় নীরব সন্ধ্যা,
    এলো কাছে-
    দিলো এসে সে নিমন্ত্রণ –
    একাকীত্ব’র অতিথি আমি ;
    মরোনিয়া তুই করেছিস আমন্ত্রণ -!

    স্নিগ্ধ পরশের সে-কি অমৃত ছোঁয়া!
    মনান্তর হলো এলোমেলো –
    তোর নির্বাক স্পর্শ-সিক্ত করুণাহীন কায়া’য়-

    অতঃপর আমি,
    নীরব কোন প্রভাতে-
    থাকবো নাকো আর দাঁড়িয়ে;
    ___________জানাতে স্বাগত!
    আসবে বসন্তরাগে রুক্ষতায় যতো শুষ্কতা,
    ___ এমনি যখন অনুভূত হবে-
    শুকনো তৃণ পাতার মতো ;
    অশান্ত চৈত্র’র চঞ্চল প্রখরতায় মরমর শব্দে!
    আজ শুধু স্মরণী’য়া তুই,
    অজানা মাের ক্ষিপ্র-চঞ্চল অনুভূতি’র আবেগে।

    অনুভূত হৃদয়ের শূন্যতা –
    তুই হৃদিকা,
    কখনো কি বুঝতেও পারিসনি?
    কাব্য গিয়েছে মিশে অজানা ছন্দে-
    আর তাই,
    অসমাপ্ত কবিতা-
    তারই মতো তার পান্ডুলিপিকা;
    করে শুধু ভীর আবেগে-!
    ____ তোর অপেক্ষায়।

    যখন প্রভাতের রুদ্ধ দ্বার,
    নীরব স্তব্ধতায় করবে হা,হা-কার-
    প্রকৃতির নিষ্ঠুর খেলায়;
    তোর শূন্যতায়—!
    স্মরণীয় এমনি মুহূর্তে,
    পৃথিবীর কালবেলা’য়-
    সময়ের স্রোতে-
    ভাসবে;
    আবেগে-!
    অজানার অতৃপ্ত হৃদয় ভেলা।

    _____বেলা-অবেলা’য়-
    আমিও তাই,
    বলে দিতে চাই-
    তোকে ভুলা যায় না;
    __স্মরণীয়া তুই-
    অতৃপ্ত হৃদয়ের হৃদিকা!
    __ অতঃপর আমিও ভুলতে পারিনা।

    ডি কে মহন্ত/-

    8
    3 Comments

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar