-
ছোট গল্প —- ” লড়তে হবে “”
লেখায় —জেবুন্নেছা জেবু
__________________________________________
বঙ্গবন্ধুর উদাত্ত আহবান …..তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো , এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম.”…..ভাষণ টা শুনতে শুনতেই টগবগে যুবক নয়নের এর শরীরে কি এক অজানা শক্তি এসে যায়……
বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ ই মার্চ ফরিদপুরেগোপালগঞ্জ টুঙ্গিপাড়ার এক গ্রামে, জন্মেছিলো বজ্রকণ্ঠি অসাধারন এক ছেলে শেখ মুজিবর রহমান ।
শেখ লৎফুর রহমান ছিলেন তাহার পিতা মোসাম্মৎ সায়রা বেগম তাহার গর্বিত মাতা , তাহার স্ত্রী মহীয়সী এক নারী ফজিলাতুন্নেসা।টঙ্গী পাড়ার শেখ মুজিবুর রহমান ১৯৬৯ এর আগরতলা ষড়যন্ত্র মামলা হতে মুক্তি , ১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধুর বিজয়ে বাঙালী পেয়েছিলো জাতির এক মহান নেতা। ৭ই মার্চের সেদিনের জ্বালাময়ী ভাষণ ছিলো কালজয়ী বিস্ময়কর । দশ লক্ষ মানুষের সামনে আটারো মিনিট বিশ সেকেন্ড এর অগ্নি ঝরা ভাষণে সাড়ে সাত কোটি মানুষকে এক করা সহজ কোন বিষয় ছিলো না ।
নয়নের চোখে মুখে মুক্তিযুদ্ধের প্রবল স্বপ্ন দেখলে ছোট বোন আরজু বলে তুমি আমার জন্যে ভেবো না তুমিও যুদ্ধ করো । হটাৎ হটাৎ দশ বারো জন নিয়ে রাতে খাবারের জন্যে আসতো মুক্তি যোদ্ধা নয়নের দল । আরজু ওদের সবাই কে যা আছে রান্না করে দিতো । মেয়েদের এ অসামান্য অবদান গুলো মুক্তি যোদ্ধাদের জন্যে প্রেরণা ও বেঁচে থাকার অবলম্বন ছিলো । প্রায় তাদের জন্যে শুকনো খাবার সংগ্রহ করে রাখতো আরজু । হয়তো বন্দুক নিয়ে মাঠে নামেনি কিন্তু মুক্তি যোদ্ধাদের সহযোগিতায় তাদের ও অপরিসীম ভূমিকা ছিলো ।
২৬ শে মার্চ হতে শুরু হয় রক্ত ক্ষয়ী যুদ্ধ দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে তিরানব্বই হাজার পাকিস্তানী সেনা আর্তসমর্পণ করলো ৩০ লক্ষ শহীদের আত্বত্যাগে অর্জিত ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা । … তারপর ১৪ ই ডিসেম্বরে মেধা শূন্য করার জন্যে বুদ্ধিজীবী হত্যা ও পারেনি দমাতে ১৬ ই ডিসেম্বরের বিজয় । গুটি কয়েক রাজাকারদের জন্যে দেশের মানুষ পিছিয়ে ছিলো না । ……………….বিস্তারিত পড়ুন .
💥 শেষঅংশ ……. স্বাধীন পতাকা হাতে বিজয়ের আনন্দে ঘরে ফিরে দেখেছিলো নয়ন , বোনের রক্তাক্ত লাশ । বোবা হয়ে গেছে নয়ন কথা আর বলতে পারে না । দুই চোখে শুধু অশ্রু গড়িয়ে পড়ে । আরজুরা জীবন দিয়েছে সেসব গল্প কখনো কেউ জানে নাই ।
লুটতরাজ করে রাজাকারের দল সেসময় কোটি কোটি টাকার মালিক বনে যায় রাতারাতি । সঠিক মুক্তিযোদ্ধাদের জীবন কাহিনী বড়ই ক্স্টময় । তাদের শেষ জীবন কেটেছে খুবই অসহায় বঞ্চিত দুর্দশায় । তাদের সীমাহীন ত্যাগের মহিমায় আমরা স্বাধীন দেশে বাস করি ॥
4 Comments
Friends
Abul Hasan Tuhen
@abulhasantuhen
তুবা
@zariyaat
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Zahidul Jamy
@zahidul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
mononesh-das
@mononesh-das
Asif Rahman
@asifaaron62
AdabenTatali
@adabentatali


শুভেচ্ছা শুভকামনা !