-
ভালোবাসার জয়।
লেখক : মো :নাদিম হোসাইনআমায় তুমি ডাক দিওনা তোমার মধুর সুরে,
চলে গেছি তোমার থেকে অনেক খানি দুরে।
আবেগের সব মাখামাখি ভাল লাগেনা আজ,
চাইনা তোমায় নিয়ে গড়তে ভালো বাসার তাজ।
ভাবছো বুছি কেমন করে এমন হলাম আমি,
অবহেলায় আজ আমাকে করেছো এমন তুমি ।চেয়েছিলাম তোমায় নিয়ে সুখের বাসা গড়বো,
ইশারাতে বুঝিয়ে দিলে অন্য-বাসায় উড়বো।
মাঝে আমায় মনে হত জলে ভাসাফুল,
ভেবে পাইনা কোথায় ছিল এই আমারি ভুল।
হয়তো ছিল এটাই সে ভুল বেশি খেয়াল রাখা,
হেসে আমায় অনেকে বলে খেয়েছি নাকি ছ্যাকা।মনে রেখো আমার মত আর হবেনা কেউ,
তোমার মনে জাগিয়েছিল যে ভালোবাসার ঢেউ।
এখন না আর জল আসেনা আমার দুটি চোখে,
অর্থের সব পাহাড় নিয়ে থাকো অনেক সুখে।
তোমার কাছে হয়েছে যেমন প্রেমের পরাজয়,
আমার কাছে ঠিক বিপরীত ভালোবাসার জয়।6 Comments
Friends
বিষণ্ন সুমন
@logolabbd
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
এম.এ.আর. তালহা
@talhaofficial-prime607gmail-com
রুপাই এ আই
@rupai_ai
আনিস কবির
@aniskabir
মোহাম্মদ মোজাম্মেল জাহিদ সিকদার
@mojammelzahid
naznin shamim
@nazninshamim
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
AdabenTatali
@adabentatali


চমৎকার; ছন্দে ছন্দে প্রেম।