Profile Photo

জেবুন্নেছা জেবু (কবি সাহিত্যিক)Offline

  • Jebun-Nesa-Jebu
  • তারিখ –২৮/১২/২০২১ ইং
    শিরোনাম — বিপন্ন বাঁচা
    কলমে –জেবুন্নেছা জেবু
    _____________________________
    পৃথিবীর মানচিত্রে একখন্ড ভূমি নেই আমার
    নেই আমার একটু আশ্রয় নিশ্চিত খাবার ,
    আমি ও বাঁচতে চাই কিছু কাজ চাই করার
    মানুষ আমি তবুও কুকুরের মতো বাঁচা আমার ।

    সারা বিশ্বে আমার জন্যে কোন আশ্রয় নেই
    আমি বাঁচি ক্স্ট অনাহারে শীতে গৃহহীনতায়,
    আমার পেটে ভাত নাই পোষাক নাই শরীরের
    আমার ঘুমাবার আশ্রয় নেই বাঁচাটা ও লাঞ্ছনার।

    নাগরিক অধিকার চাইলে আমি অপরাধী হই
    গরীবের ঘরে জন্ম নিয়েছি বলে পাপীতো নই।
    নূন্যতম বাঁচার জন্যে আমার খাবার বাসস্থান চাই
    লুটেরা লুটপাটে খায় আপনাদের দানের সবটাই।

    গরীবের নেই কোন সহায় নেই টাকা মামার জোর
    ওদের বাসস্থান ও খাবার চাকরী খুবই দরকার ,
    ধনী গুণী সম্পদ শালীরা এগিয়ে যদি আসতো
    গরীব মানুষ গুলো খেয়ে পরে সম্মানে বাঁচতো॥

    ___________________

    11
    7 Comments

Friends

Profile Photo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
Profile Photo
তুবা
@zariyaat
Profile Photo
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Profile Photo
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
Profile Photo
mononesh-das
@mononesh-das
Profile Photo
Asif Rahman
@asifaaron62
Profile Photo
AdabenTatali
@adabentatali
Skip to toolbar