-
কল্পনার অবসরে উত্তেজিত অনুভুতি
অমৃত সুখে তুমিময় অসুখে।
অনুবাদ করছি, না দেখা তোমায়
শব্দেরা খাচ্ছে খাবি, সাজাতে তোমায়।
দিশেহারা সুখ আজ গোঁধূলি বিকেলে
সাঁঝের সন্ধ্যায় প্রেমের মরিচীকায়
বাতাসের শব্দ পরিবর্তন
পাখির সুমধুর ডাকে নতুন আবর্তন
ভালোবাসা, মোর কানে গাইছে সকলে
জীবিত খুনের কি নিষ্ঠুর পরিকল্পনা।
প্রকৃতিকে বশ করলে কি করে?
আমার বাল্যকালের সখা কড়ই
রোজ ভোরে ঘুমা ভাঙ্গানো চড়ুই
নিসঃঙ্গে সঙ্গ দেওয়া কলঙ্কিনী দিঘী
সব আজ তোমার নাম জপা সখী।
আমার অবসর, আমার ব্যস্ততা
তোমার গাম্ভীর্য ভরা দর্শনের পূজারী।
আমার রং তুলি, আর্ট খাতা
তোমার কালো চোখের মায়ায় অনুসারী।
আমার অবেচতন নিউরন মহোদয়
তোমার কলা পাতা শাড়িতে বিদ্ধ
ইহাকে কি প্রেমে পড়া বলা হয়?
আমার ব্যস্ত, অবসর
সকল সঙ্গীতে সিদ্ধ
আমি তোমায় ভালোবাসি।– যুথী
3 Comments
Friends
Surja Mohon Ray
@surja1916017
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
অসীম রহমান
@ashim_rahman
Anik Biswas
@anikbiswas
চিন্তাতরঙ্গিনী
@thoughtwaves
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
সা দি য়া (নন্দিনী)
@nandini


“Happy
New
Year
2022”