-
” স্বাগত অনাগত ”
–পি কে সরকার
উঠলো বেজে নবীন বীণা,
শুরু নব নব স্বপ্নো বোনা,
সময় চক্রের এই ক্ষণে,
জীবনের নব পাতা খুলে,
স্বপ্নিল আকাশের সকাশে,
অদৃষ্ট তোমাতে সমর্পণে,
মনুষ্য চলে নব উদ্যমে,
কোন মূর্ছনায় ওহে বিধি,
রচনা করছো নব গীতি,
নববর্ষে নব আশা প্রভূ,
ধরা অশান্ত হবে না কভূ,
নিয়তির এ জলসা ঘরে,
মনের মাধুরী তোলো সুরে,
শান্তির সুবাতাসে মেদিনী,
প্রেম-ভালোবাসায় ধরণী,
শান্তিতে বাঁচুক জনপ্রাণী,
বাজাও হে প্রেমের মুরলী,
লালসা দমনে মৃদঙ্গ ধ্বনি,
জীবনের জয়গান আজি,
এসো হে প্রিয় সকলে করি,
নববর্ষে নব নব সুরে,
নির্মল প্রাণ উঠুক মেতে,
বিগত মলিন নিশাজলে,
স্বচ্ছ হয়েছে সর্ষে ফুলে,
নব প্রাতে হিম সমীরণে,
দোলে প্রাণপ্রিয় তব প্রেমে,
নবোদিত রবি নববর্ষে,
মানবতার দীপ্তি ছড়ায়ে।8 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit


জেগে ওঠো প্রানের স্পন্দনে।