-
-সময় কি হবে!-
– পি কে সরকার
বিজনে দু’জনে,
চলতাম প্রাণের টানে,
সরু মেঠো পথে,
পদ চিহ্ন রয়ে গেছে।
এখনও শীত এলে,
দু’পাশে….
সর্ষের হলুদ ফুলে,
প্রেমে আপ্লুত নিশাজলে,
হিমেল বাতাসে,
নাচে হেলে দোলে।
শীতের সকালে
মিষ্টি রোদে
দূর্বা ঘাসে
শিশির কণা
ঝলমলিয়ে উঠে।
এখনও সময় হলো না তোমার,
চারটি ঋতু চলে গেলো,
তবুও সময় হলো না তোমার।
শীতল সমীরণে,
উড়তো তোমার এলোমেলো চুল,
উড়তো প্রজাপতি,
মাতিয়ে সর্ষে ফুল।
শেষ বিকেলের সূর্য ডুবু ডুবু,
তুমি আসবে কি কভূ,
হঠাৎ বাড়িয়ে দু’বাহু।
ফেলে আসা সময়,
ফেলে যাওয়া পদ চিহ্ন স্মৃতিময়,
এখন শুধু একাকি,
পথ চেয়ে থাকার দুঃসময়।
হয়তো হবে সময়…
কিন্তু তখন আমার অসময়।9 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit


Wow