Profile Photo

Dr. Shaheen MahmudOffline

  • Shaheen
  • Profile picture of Dr. Shaheen Mahmud

    Dr. Shaheen Mahmud

    4 years, 5 months ago

    বিদায়!!!
    ************
    “আবার এসো”- বললে তুমি যাবার কালে,
    সত্যিই কি আসবো ফিরে চেয়েছিলে?
    সন্ধ্যে বেলার অল্প আলোয়,
    বিষাদ মনের মন্দে-ভালোয়,
    মলিন মুখে দূরের পথে আড়াল হলে-
    বিদায়কালের অশ্রুফোঁটা ফেলেছিলে?
    .
    শব্দগুলো আটকেছিলো বুকের মাঝে-
    জমাট বাঁধা বরফ যেমন ফ্রিজের খাঁজে?
    ঠোটের কোণে কাঁপছিলো কি,
    “আর যেয়ো না”- বললে নাকি?
    চিৎকার কি রুদ্ধ ছিলো গলার নীচে?
    প্রশ্ন জাগে মনের কোণে করবো কি যে!
    .
    হয়তো তুমি তাকিয়েছিলে আর দু’টো ক্ষণ,
    ম্লান দু’চোখে বিদায় দিলে- যাবোই যখন।
    হৃদয়টাতে আর কিছুদিন-
    বেঁচে ছিলাম ঠিক অমলিন?
    বুকের মাঝে ঢেউ জাগাতাম আগের মতন?
    আমায় ভেবে চোখের তারা জ্বলতো তখন?
    .
    হয়তো তুমি চুপটি ছিলে নিজের মনে,
    সুর ভেজেছো আমার কথায়, আমার গানে।
    হয়তো তোমার সময়গুলো,
    হঠাৎ করেই মলিন হলো,
    স্বপ্নগুলো বিলীন হলো অন্যখানে।
    শূন্যতা কি ঠাঁই পেলো সেই পূর্ণপ্রাণে?
    .
    নাকি তুমি ভুলেই গেলে ভোলার নেশায়,
    যা গিয়েছে- মনে রাখায় কি আসে যায়!
    কী হবে আর হৃদয় কোণে,
    আমরা কথায় ছন্দ বুনে,
    কী মানে আর আছে নিছক অশ্রুফোঁটায়!
    বিদায় যখন দিলে, তখন দিলেই বিদায়?
    .
    ভুলে গেলে আমার কথার কান্না-হাসি-
    চোখের চাওয়ায় বলতে থাকা “ভালোবাসি”?
    আমার পায়ের শব্দটাকে,
    শুনতে চাওয়া পড়ার ফাঁকে,
    আমার চাওয়ায় তাল মেলানো ইচ্ছেরাশি-
    সব ভুলেছো, ভালোবাসার পাশাপাশি!
    .
    এখন আমি অনেক আগের, অনেক দূরের-
    বাজতে থাকা বিভাবরী ছিন্ন সুরের।
    এখন আবার আসবো ফিরে?
    দ্বন্দ জাগে প্রশ্ন ঘিরে-
    ঠাঁই এখনো আছে হৃদয়-অন্তপুরের?
    শঙ্কা আনে প্রশ্ন- মনের অন্ধকারের।
    .
    নাকি এখন বলবে “কেন আসলে ফিরে?
    অতীত হয়ে ডাকছো কেন সেই তিমির?
    যা ছিলো স্রেফ কথার কথা-
    এখানে তার মূল্য কোথা?
    অমূল্য যা হারায় পথে, তেপান্তরে-
    ‘না চাহিলে’-ও সে কি ফিরে আসতে পারে?

    19
    12 Comments

Friends

Skip to toolbar