-
অব্যক্ত স্মৃতি
প্রভাতের অল্প আলোয় তোমায় খুঁজে পাই
তোমাতেই হারিয়ে যেতে চাই
শীতের সকালে হঠাৎ বারিতে কভু ভিজি নাই
তবুও সে অসীম শীতল পরশ তোমার ভাবনায় খুঁজে পাই
তোমার ওই মায়াভরা চোখ তো দেখি নাই
তবুও কল্পনাতে ওই হরিণী চোখের মায়ায় পরে যাই
তোমার ওই হাসিমাখা মুখের টানে
ছুটে যাই বারে বার তোমারি পানে
আমারে আর কত করিবে ব্যথিত জানিনা
তোমার এই ছলময়তা বুঝতে পারিনা
তবুও তোমার ওই রূপরে কল্পনাতে থাকি মগনো
হবে কি সন্ধি আমাদেরও কখনো?
আমি যে তোমাতে হারাতে চাই নিজেকে
দিবে কি দেখা কভু আমাকে5 Comments
Friends
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
Rokeya Khanam
@rokeyakhanam
খালেদা আক্তার
@khaledaakhter
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
মেহেদী মারুফ
@maruf1
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
AdabenTatali
@adabentatali


অনবদ্য কবিতা।
অনেক দিন পর লিখলেন কবি। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।