Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 10 months ago

    আমার কবিতা হল্লা করে বিরহী সুরে;
    সকলে বলে সেখানে প্রেম নেই।
    একটুও রোমান্স নেই,
    আর যেখানে ভালোবাসার ছবিঃ
    সেখানে কান্নার গভীর ফোয়ারা।
    আমি নিজেও অনাবশ্যক ক্লান্তিতে
    বিচ্ছিন্ন দ্বীপ ; আজকাল নিজে নিজে
    হাসি! কখন চোখে বৃষ্টি নামে জানিনা।
    জোর করে কিছুই হয়না, না ধর্ম না কর্ম ;
    আমার জীবনের নিরেট নিরষ অভিযান,
    অভিমানী, চতুর্দশী, কখনো জীবন বোঝেনি।
    আসলে ইচ্ছে হলেই কবিতা লেখা যায়না।
    জোর করে শব্দের মালা গাঁথা
    জোর করে মন চাওয়ার মতো।
    তাই যা-ই লিখি কবিতা কিনা
    সেটা বিচার্য ; কিন্তু যা লিখি
    ভালোবেসে লিখি।

    8
    5 Comments
Skip to toolbar