-
আমাদের পাপের শাস্তি’
_কিশোর কনকপৃথিবীর বয়স চারশত চুয়ান্ন কোটি বছরের বেশী
বর্তমান পৃথিবীর জনসংখ্যা সাতশত পঞ্চাশ কোটি।
নবজাতকদের জন্ম
এবং স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু,
কিংবা করোনা মহামারীর মৃত্যু মিছিলে
সে সংখ্যা কম বেশী শিথিল যোগ্য।
পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত
কত হাজার কোটি মানুষ জন্ম নিয়েছেন
মৃত্যুবরন করেছেন
তার কোনো সঠিক হিসেব কারো জানা নাই।জন্মগতভাবে তোমার-আমার
তোমাদের আমাদের সবার একই মানুষ নাম।
পৃথিবীর মোট ধর্মের সংখ্যা চার হাজার তিনশো,
এরচেয়ে বেশী হতে পারে কিন্তু কম না।
এছাড়াও পৃথিবীর লজ্জা হিসেবে রয়েছে
কয়েক শত কোটি গরীব সমান ষাট জন ধনী মানুষ।
রয়েছে জাতি উপজাতী সাদা-কালো বৈষম্য
এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেশে
ছয় হাজার পাঁচশত বা এরও বেশী ভাষা রয়েছে।ধর্মের প্রসঙ্গ যেহেতু আসলো বলে রাখি
শুধুমাত্র বিভিন্ন ধর্মের ধর্মব্যবসায়ী
এবং নাস্তিক ব্যতীত সবাই মানে
সকল ধর্মের সকল বর্ণের মানুষের স্রষ্টা,
ঈশ্বর,আল্লাহ্,ভগবান কিংবা গড
যা ই বলি তিনি একজন
এক এবং অভিন্ন
তাঁর কাছে সবাই সমান
ঠিক যেভাবে আকাশ বাতাশ জমিন সবার জন্য।এরই মাঝে পৃথিবীর উত্থান পতন
প্রথম দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ সহ
বহু সভ্যতার পালাবদল ঘটেছে।
বর্তমানের রাজতন্ত্র বনাম গনতন্ত্র খেলার মতো
আদিম যুগ থেকে এখন পর্যন্ত জীবনের সব খেলায়
মানুষ ন্যায় এবং অন্যায়ের সফর সঙ্গী।
এই নশ্বর জীবন কারোরই চিরস্থায়ী হয়নি
জন্মের মতো মৃত্যুও চিরসত্য সব জীবনে।
আর কোনো ভুমিকা নয়
প্রসঙ্গে আসি,
অজ্ঞানে করা পাপের কথা বলছিনা
অজ্ঞানে করা পাপ নিঃশ্চয়ই ক্ষমা করবেন ঈশ্বর।
কিন্তু সজ্ঞানে তুমি আমি আমরা যে পাপ করছি
আমার বিশ্বাস ধর্মের বুকে মুখ লুকালেও
সে পাপের মাফ মিলবেনা।তুমি জানো হয়তো
সত্য এবং ঈশ্বর একত্রে থাকেন।
পাপের ফল
কৃতকর্মের ফল
অন্যায়ের ফল
সে যা ই বলি
জীবদ্দশায় সে পাপের কিছু অংশ হলেও
মানুষের ভোগ করে যেতে হয়।
পৃথিবীর ইতিহাস এমনই বলে
ফেরাউন থেকে শুরু করে
অখ্যাত,বিখ্যাত কিংবা কুখ্যাত
কিছুটা হলেও সবারই দুনিয়াতে
পাপের শাস্তি ভোগ করতে হয়েছে।বাকি সাজা পরপারে
শেষ বিচারের দিন
নিঃশ্চয়ই করবেন ঈশ্বর।
সেদিন তোমার আমার
আমাদের সবার,পেতেই হবে
সম্পূর্ণ কৃতকর্মের ফল,
স্বর্গ কিংবা নরক||আমার জানামতে তুমি পৃথিবীর ইতিহাস জানতে
তুমি জানতে ধর্মের জন্য মানুষ নয়
বরং মানুষের জন্যই ধর্ম।
তুমি একথাও জানতে
পৃথিবীর সর্বোচ্চ ধর্মের নাম মানবধর্ম।
তুমি জানতে পৃথিবীর মালিক
এক এবং অভিন্ন।
তুমি জানতে মন ভাঙা আর
মন্দির-মজ্জিদ ভাঙা সম অপরাধ।
তুমি জানতে সজ্ঞানে পাপ করে
ধর্মের বুকে মুখ লুকালেও মাফ মেলেনা।
তুমি জানতে ইহকালের পাপে পরকালে নরক,
এমন কি জীবদ্দশায় দেখতে হতে পারে
দুর্বিঃসহ দুর্দিন,
রোগ শোক স্বজনের অকাল মৃত্যু ইত্যাদি।
তবে কী সব জেনেই তুমি মন ভাঙলে
সব জেনে বুঝেই বুকে পা রাখলে?
একবারও ভাবলেনা
কেউ যদি কাউকে ইহকাল পরকালের সঙ্গী মানে,
তাঁর বিচ্ছেদ যন্ত্রনা হাজার নরক সমান!
কিভাবে পারলে তুমি
ভালোবেসে এভাবে ঠকাতে আমায়!
তোমার কী মরণের ভয় করেনা?
তুমি কী ঈশ্বরে ভয় করোনা?
তুমি কী ইহকালের শাস্তি আর
আর পরকালের নরকের ভয় পাওনা?
তবে কেন দুনিয়াতে মানুষের পরিচয় দিলেনা,
কেন ভাঙলে মন
দিলে এই নারকীয় জীবন||আমি তোমায় ক্ষমা করেছি,
কিন্তু স্বপ্তপ্রহর বিচ্ছেদ যন্ত্রনা
তোমার ভালোবাসার প্রলোভন
সুদিনের রকমারী স্মৃতি
ছোট্ট সুখের ঘর বাঁধার আশ্বাস
তোমার কবুল কবুল খেলা
তোমার দেয়া অভিশপ্ত দিনকাল,
তোমায় ক্ষমা করবে কিনা জানিনা।
তোমার করুণার ঋণের মূল্য
নিঃশ্চয়ই এই নরক যন্ত্রনার সমান নয়।
তবু চাই ইহকালে অন্তত শান্তিতে থাকো,
পরকালে তোমার ঈশ্বরের কাছে
তোমার হয়ে ক্ষমা চাইবো
কিন্তু তোমাকে আর চাইবোনা,
ইহকালেও না পরকালেও না।
জানি
অন্তরের প্রেমকে পায়ে মাড়ানোর
মানসিক শাস্তি সইতে হবে তোমার।
সেখানে আমি নিরুপায়,
আমি শুধু
এই বিচ্ছেদ যন্ত্রনার মাঝেও
তোমার মানসিক শান্তি চাইতে পারি,
আর পারি,
জীবদ্দশায় একবার মুখোমুখি হয়ে
শোধ করে দিতে
ভালোবাসা মাখা করুণার দান||বিঃদ্রঃগল্পের বক্তব্য ঠিক রাখতে,
কবিতার স্বাভাবিক গঠন ব্যহত হয়েছে।
দুঃখ প্রকাশ করছি।#Poem ©Kishor Kanok
25, July 2021
বিঃদ্রঃকবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে
মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার
কবি কিংবা কবিতার নয়।3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


শুভেচ্ছা !