-
সিগারেট শেষ হতে হতেই ভোর ৪ টার সেই কাঙ্ক্ষিত ট্রেন এসে দারাল প্ল্যাটফর্মে। যার জন্য দুজন মানুষের সারারাত স্টেশনে বসে থাকা। মধ্যবয়সি লোকটি ডাকল। শুনছেন আপনার ট্রেন চলে এসেছে। বলে লোকটি এগিয়ে গেল ট্রেনের দিকে। যাবার আগে বিদায় সম্ভাষণ জানিয়ে বলল, জানি না আর কখনো দেখা হবে কিনা। তবে এই মোহন্তপুরের এক রাত আমাদের মনে থাকবে আশা করি। মজার বিষয় কি জানেন আপনি বা আমি কেউই একে অপরের নাম জানি না। ভাল থাকবেন। বলে মধ্যবয়সি লোকটি ট্রেনে উঠে গেলেন। যুবক তখনো বসেছিল ব্রেঞ্চে। লোকটি নেমে এলো আবার। লাইটারটি তার পকেট থেকে বের করে বললেন, ভুলে আমার পকেটে ঢুকে গিয়েছিল। আপনার খুব প্রিয় বলেই আমি ফেরত দিতে এলাম। যুবক লোকটির দিকে চাইলে লোকটি বলল, খুব প্রিয় না হলে এতদিন কেউ এক লাইটার ব্যবহার করে না। যুবক তারদিকে তাকিয়ে রইল নিশ্চুপ। লোকটি ঘুরে হাটতে হাটতে বলতে লাগল,——
কাল আর আজকের মাঝে ভিষন তফাৎ
বললে বুঝবে তুমি?
না, প্রকৃতি বদলায় নি এতটুকু!
পৃথিবীর পরিবর্তন এখানে অযোগ্য বলে বিবেচিত।
তবুও কোথাও কিছু একটা নেই।
শুন্যতা কিংবা হতাশা নয়,
নয় বিচ্ছেদের বেদনা!
তবুও, কিছু একটা…
—-সমাপ্ত—4 Comments

Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অরণ্য
@xoykumar
Abcde gh.
@abcdegh
রবিউল আলম মাজেদ
@majed1997
ফরহাদ আহমেদ
@forhad2004
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
abrar
@abrar
Shahed Biplob
@shahedbiplob


ভালো লাগলো