Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 5 months ago

    অশান্ত পাখিরা

    আজ আমি বড় ক্লান্ত
    ঘুরতে ঘুরতে অনেক পরিশ্রান্ত।
    পৃথিবীর বুকে এত অসংখ্য অবয়ব
    এত অগনিত সুখোপকরণ, ঝকঝকে আসবাব
    কিন্তু কোথাও খুঁজে পাইনা সেই অনুভব
    কোথায় সেই সুখের নিলয়
    মানুষকে মানুষকে আপন করার সময়।
    স্রষ্টার অকৃপন দানের মহিমায়
    মানুষ মানুষের সৃজনীর প্রতিভায়
    দিনে দিনে করে চলেছে জয়
    সময় আর দূরত্বের বলয়
    কত সুন্দর আজ হতো এ ধরা
    মানুষ যদি আজ হতো না পথহারা
    প্রযুক্তি কাঙ্খিত পরিবর্তন
    সদাই রাখত সব দেদীপ্যমান।
    কিন্তু ডিজিটাজেশনের সুফল লভতে
    মানুষ ছুটছে যন্ত্রের গতিতে
    মানুষ মানুষের সাথে নিমগ্ন আলাপনে
    সামাজিক যোগাযোগের দ্রুত বাহনে
    প্রযুক্তির প্রতিচ্ছায়ায়
    কৃত্তিম আবেগে উল্লসিত হয়
    সবুজ অরণ্যের নিলয়
    পায়নাকো নির্মল দখিনা মলয়
    মানুষ আজ কথা বলে মেপে
    হৃদয়ের আবেগ বুকে রেখে চেপে
    হাডুডু বৌচি কানামাছি খেলার কথা
    শুধুই আজি কল্প গাঁথা
    চোখের রেখায় চোখের আলাপ
    অঙ্কিত কত স্বপ্নের সংলাপ
    সেই অনঙ্গ রংতুলির আলপনা
    শুধুই আজ ধুসরিত কল্পনা
    মানুষ আজ দুষিত বাষ্পের ছোঁয়ায়
    মত্ত হয়েছে অনাবৃত নির্লজ্জ নেশায়
    মানুষ কেন কলমের অতলে
    লিখতে গেলে প্রতিবাদের বুলি
    নিষ্পেষিত হয়ে হয় ঝরা কলি
    মানুষরূপী হায়েনার ছোবলে
    আলোকের দ্বার হচ্ছে রুদ্ধ
    নিরাপত্তা ভয়াবহ বিদ্ধ
    উচ্চ বিদ্যাপীঠগুলো হচ্ছে রক্তাক্ত উপত্যকা
    ছেঁয়ে উঠেছে কী অসম্ভব ভয়াবহতা
    বাতাসের বুকে লাশের গন্ধ ভাসে
    মুখোসের আড়ালে মানুষ আজি মাদকতার হাসি হাসে
    প্রযুক্তির অপচ্ছায়ার আচড়ে
    কলুষ ভরে দিচ্ছে নিষ্পাপের শিকড়ে
    অসত্যকেই সত্য বলে দিচ্ছে ধোকা
    সত্যিকার সত্যবাদীকে বলছে বোকা
    স্রষ্টার কী অসম্ভব সহিষ্ণুতা
    এখনও সোনালী অয়ন
    ঝরায় আলোর প্লাবন
    অকৃপন নদী
    জল দেয় নিরবধি
    ধুসরিত পৃথিবীর পরে
    এখনও আছে কিছু মুখ
    যারা আলোকিত করে রেখেছে পৃথিবীর বুক
    বিষাক্ত প্লাবনে প্লাবিত হতে দেয়নি পৃথিবীর সব স্থল
    পৃথিবীকে তারা আজো রেখেছে সত্যের স্নাত ছোঁয়ায় চির ঝলমল

    15
    15 Comments
Skip to toolbar