Profile Photo

Dr. Shaheen MahmudOffline

  • Shaheen
  • Profile picture of Dr. Shaheen Mahmud

    Dr. Shaheen Mahmud

    4 years, 4 months ago

    সম্মুখে পথ
    **************
    .
    সম্মুখে সেই পথ,
    যে পথ বোঝেনা- সহজে হাঁটার সামান্য ফুসরৎ;
    যে পথে চলে না, একটু থামা- নিজেকেই সম্ভোগ,
    যে পথ মড়কে ঢাকেনি যুগের রোগ।
    অনিয়ম এই প্রশস্ততায় ধীরে ধীরে পথচলা,
    সময়ের রাহু গ্রাস করা এই আঁধারটা নির্জলা।
    ঘরে ঘরে আজ নিপীড়নে-মৃত নতজানু ভেজাচোখ,
    অশ্রু মোছাতে ছুটে চলো- তবে আজ প্রতিবাদ হোক।
    গর্জন আনো ঢেকে সাহারার সাইমুম, সাইক্লোন
    বৈশাখী হোক শ্রাবণের ভেজা মন।

    .
    ঝিমাবে এখনো ঘরে বসে তুমি, থাকবে কি চুপ করে?
    আরো কোটি প্রাণ ঝিমায় অন্ধকারে।
    দুই হাত তুলে মুক্তিকে খোঁজে, প্লাবিত চোখের পাতা,
    ডাকছে- “এসো হে, আমার মুক্তিদাতা”।
    তারা বসে আছে, তুমিই আসবে-
    ভাবছে প্রাণের তাপে,
    মুক্তি আনবে এ মৃত্যুর অভিশাপে।
    তারা বসে আছে, দেখবে তোমার বজ্রবাহুর জোরে-
    সূর্যকে টেনে আনছো রাতের পরে;
    আগুন জ্বালাবে শীতল-কাতর মুমূর্ষু পৃথিবীতে,
    আগুন জ্বালাবে রক্তের পরিধিতে।

    .
    তারপরও রবে বসে?
    নির্জীবতার ভ্রুকুটিকে সয়ে নিয়তির অভিলাষে।
    নিয়তিতে ভেসে গেছে এতদিন মানুষের সম্মান,
    নিয়তিতে ভাসে শত-কোটি মৃত প্রাণ,
    তারাও চেয়েছে সুদিন আসবে, শান্তির ছায়া পাবে,
    মুক্তি মিলবে নিয়তির বিপ্লবে।
    চেয়ে থেকে শুধু কেটেছে সময়, নিস্ফল কালগুণে-
    ভাগ্যবিধাতা হেসেছেন আনমনে,
    পরিহাসে তিনি বলেছেন “আরে, বোকার হদ্দ সব,
    তুই-ই তো নিয়তি, তুই নিজে বিপ্লব।
    স্রোতের জোয়ারে জাহাজ ভাসিয়ে সীমানার খোঁজ নিতে,
    আমি তো তোকে পাঠাইনি পৃথিবীতে!

    .
    মগজে দিয়েছি চেতনার বীজ, হৃদয় দিয়েছি- মন,
    প্রতিকূলে তুই হাল ধর প্রাণপণ।
    শোষণ, বিভেদ, অন্যায় মাখা দুস্থ এ বারিধীতে,
    দুর্জয় তোর প্রত্যয়- যেন টলে নাকো কোনোমতে।
    ছোটে যেন তোর রক্তে তুফান, বাতাসের ঝঞ্জায়-
    তোর ছাপ থাক প্রতিটি ঢেউয়ের গায়।
    সবকিছু ফেলে ছুটে আয় এই প্রতিকূলতাকে ঠেলে,
    কোনকিছু নেই আয়েশের অঞ্চলে।
    সব ত্যাগ করে ছুটে আয় তবে- সব হারাবার দেশে,
    আমাকেই পাবি সবকিছু অবশেষে।
    পৃথিবীটা পাবে ডাঙ্গার খোঁজ, নিয়তির খোলা দ্বার,
    বন্ধন সব করে ফেল চুরমার”।

    .
    সম্মুখের আহ্বান,
    মেনে নেবে নাতো এক মুহূর্ত থামবার অপমান।
    সে চায় রক্ত, সে চায় জীবন, সে চায় তিক্ত ঘাম,
    ভোলাতে ক্ষুদ্র-স্বস্থির সংগ্রাম।
    সে চায় দু’চোখ সদাজাগ্রত, সদাসতর্ক মন
    সে চায় গতি, ছুটে চলা প্রতিক্ষণ।
    প্রতি মুহূর্ত সংগ্রাম, আর স্বচ্ছ পুরুষকার-
    দুর্বলতার মৃত্যুতে ভেট তার।
    এখন তোমার নয়তো সময় চোখ নিচু করে চলা,
    তন্দ্রার নেই অবসর এই বেলা;
    জেগে উঠো, ছোটো, প্রতিজ্ঞাতে মুষ্ঠিটা দৃঢ় করে-
    শান্তি আনতে, জীবন আনতে শীতল এই প্রান্তরে।

    20
    13 Comments

Friends

Skip to toolbar