-
একটি প্রস্তাবিত কবিতাগ্রন্থ থেকে আজকের ২টি কবিতা।
এসব আদৌ কি কিছু হচ্ছে!..মূলত সনেট লেখার অপচেষ্টা।
==========================================(এক)
নদীর বিলাপ, মৃত ডাকাতিয়া
রেদওয়ান খান
আহারে তাহারে কে যে– ছলনায় বাঁধে
কালের রজ্জুতে কার,ওড়ে নীল শাড়ী?
দেখি নাই তারে আমি,কই তার বাড়ি–
ডাকাতিয়া পাড়ে যেন মহাকাল কাঁদে!
নদীর বিলাপ যেন– মন-ভাঙা-ঢেউ
একটি কচুরি ফুল সাজানো সে-চুলে–
তাহারে দেখিনি আমি,মনে হয়,ভুলে
ভেসে যায় বজরায় অজানায়– কেউ!ছিল সে পরানে,তারে হয় নাই বলা
সুগন্ধী গোলাপ এনে নিজ করতলে
রেখেছি গোপনে কত! কী শরম লাজে–
বলি নাই,‘ভালোবাসি!’– শুকিয়েছে গলা,
সব কথা ভেসে গেছে জ্যোৎস্নায় জলে
কাহারে পাহারা দেই,একেলা এ-সাঁঝে?(দুই)
দুঃখিনী দেবীর মতো
রেদওয়ান খানকবিতা লিখিনা আমি,জানো,কতোদিন?
কবিতা আমাকে ছেড়ে গেছে– পরবাস
সাঁঝের নদীটি কবে হয়েছে অচিন
তলিয়ে গিয়েছে সব কবিতার ঘাস।
পরিযায়ী পাখিদের কী মায়ায় পড়ে–
ওড়ে বালকের মন– লৌকিক ভুলে
সব কিছু উড়ে যায় আবেগের ঝড়ে
তারপর কিছু নাই,ডাকাতিয়া কূলে।কালের অক্ষরগুলো– বিসর্জনের গান–
দুঃখিনী দেবীর মতো শাপলা মুড়ায়
লুকিয়ে গিয়েছে চুপে।জানে নাই কেহ
আবছায়া জোছনার ব্যথার বাগান
আমার কবিতা,ভোরে শিউলি কুড়ায়–
হলদে পাতায় মোড়া কিছু সন্দেহ!
==============================5 Comments
Friends
নাজমুল হাসান
@nazmulhasan-bdde
অরণ্য
@xoykumar
রবিউল আলম মাজেদ
@majed1997
Masfi K
@masfi-mohammad
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
সা দি য়া (নন্দিনী)
@nandini
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Drako Shajib
@drako


এ মেলায় প্রকাশ পাবে কি? অভিনন্দন।