Profile Photo

Md.Khaladur Rahman (অনল)Offline

  • Wanol
  • Profile picture of Md.Khaladur Rahman (অনল)

    Md.Khaladur Rahman (অনল)

    4 years, 8 months ago

    🎈🎈মৃত্যু🎈🎈

    বৃত্তের বাইরে মৃত্যুর জীবন
    সুখ-সান্নিধ্যের সংগ্রামী ভূবণ,
    কতই না অজানা স্বপ্ন বিভোর হয়ে
    কল্পলোকে করেছি গমন,
    তবু রোধে না বৃত্ত বাহির মৃত্যুর সমন।

    অতুল অজস্র বকুল ঝুড়ি
    নিয়ে স্বাদ বৃত্তাকাশে উড়াবে মৃত্যুর ঘুড়ি,
    বাঁধিতে বাধ্য নয় সাধিছো উচ্চে
    জেনেও মন জানো না ক্ষণ,
    বিন্দু ওপারে মৃত্যু হাক দিচ্ছে।

    আবরণে তার আঁশফালনে জ্যোতি
    মৃত্যু গাড়ির অভেদ্য গতি,
    দিবা নৈশ খেলেছো খেলা
    স্রষ্ঠায় কেন দিলে না আরতি।
    সুখ-সান্নিধ্যের ভূবণ খ্যাতি
    শেষ নিবাশে মৃত্যুই সাথি,
    ধরিত্রী হৃদয় বেদনার ব্যাথী
    হতেই সুখী রাখিতে খেয়াল মৃত্যুর প্রতি।

    দৃশ্য মানব ভাবনার কারণ
    নিশ্চিত মৃত্যু হয়তো নিষ্কারণ,
    তবু কেন সুখের পাহাড় অঢেল বৃত্তে যাপন,
    সুখ-শায়র আর দুঃখ যাপন,
    মৃত্যুতেই শেষ রোপিত কানন।
    জীবনের শেষ ইতিহাস কথন
    বৃত্তের বাইরে মিথ্যা স্বপন,
    অ-ধরা স্বাধ মৃত্যুর বাহন।

    অনল🏖️🏖️🏖️

    11
    7 Comments
Skip to toolbar