-
জাগরণ
আজি চলো সবে নির্ভীক প্রত্যয়ে
আঁখি দুটো মেলি সোনালী অয়নে
স্বচ্ছ আলোর দিকে হই আগুয়ান
লোকচক্ষুর ভয়ে না হই ম্লান
পড়ে থাক সব জীর্ণ অতীত
তা কেন তোমায় করবে রহিত
আর কত রাখবে আঁখি নিমীলন
সইবে ভীরুতা আর জড়তার অবমান
নিজের আত্মাকে কোর না পদদলন
বুকের ভেতরে ঘটাও সাহসের স্ফূরণ
আর কত শির রাখবে নত
দাসত্বের শৃঙ্খলে নিজেকে সদা ত্রস্ত
অন্যায় জেনেও করবেনা প্রতিহত
যেখানে তোমার না হয় মূল্যায়ন
সেখানে থেকে কোর না মান স্খলন
তোমার বুকের কথা কর স্ফুরিত
নীরবতার আবরণে তাকে কোর না আবৃত
ভাববেনা কেউ এটা তোমার ভদ্রতার আচ্ছাদন
এই সূযোগেই তারা তোমায় প্রতিনিয়ত করবে দলন
আজি সময় এসেছে রুখে দাঁড়াবার
সকল অচলায়তনের ভিত নাড়াবার
যে তোমার শ্রম রাখেনা মর্যাদায়
তাকে রেখোনা শ্রদ্ধার প্রতিচ্ছায়ায়
ছিন্ন করে অপ্রিয়তার বেড়াজাল
মেলে ধর আঁখি পল্লবজাল
অন্য পৃথিবীর’পরে
যেখানে কলিরা অঙকুরেই না ঝরে
তোমার শ্রম তোমার প্রয়াস
তোমার আগামী ভোরের উদ্ভাস
যেখানে তোমার সত্তার ক্ষয়
সেখানে থেকে হয়োনা তন্ময়
তোমরা যদি না করো প্রতিবাদ
এমনি করেই থেকে যাবে দর্পিতদের আহলাদ
দল ছাড় আজি মিথ্যে চাটুকারের
সিদ্ধান্ত নাও পথ পরিবর্তনের
যেখানে তোমার যোগ্য সম্মান
সেখানেই করে নাও বাসস্থান10 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


শুভেচ্ছা !