Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 5 months ago

    লাল বানুর সাদা কালো ভুবন
    _____________________________
    ভালোবাসা !থুহ থুহ থুহ
    কিসের ভালোবাসা ? এই শব্দের আসলে কুনো মানে আছে ?
    এইটা হইতেছে চালাক মানুষের চালাকী বুঝলা মিঞা । পৃথিবীটা চলতেছে শুধু ক্ষমতা আর টাকায় , কাজ উদ্ধারের জন্য মানুষ, ওহ চালাক মানুষ এই শব্দটারে যখন যেখানে সেট করে দিতেছে । তোমার কাজে যদ্দিন লাগলো তদ্দিন তুমি মাথার মুকুট ।আহা !আর যখনি কাজ শেষ তখনি তুমি রাস্তার ধুলায় কাদায় ময়লায় মাখামাখি । কি ? কি ভাবতেছো
    এগুলা কি বলতেছি ? যা বুঝতেছি যা সহ্য করতেছি তাই বলতেছি । কম তো রং দেখলাম না । কাউরে জান দিয়া ভালোবাইসা সারাজীবন হাজার কোটি কষ্ট সহ্য করলা যখনি তার পালা আইলো সহ্য করার তখনি দেখবা তার আসল চেহাড়া । সুন্দর ফুটফুইটা মুখখানা তখন চক্ষের পলকেই বড় বড় নখ চকচকা ছেদন দাঁত আর রক্তের লাহান চোক্ষের রাক্ষস হইয়া যাবে ।
    পাশে পইরা কাঁটা ছাগলের মতো ছটফটাও কিচ্ছু যাইবে আসবে না । শুধু মনের সুখে তাকাইয়া তাকাইয়া দেখবে বুঝলা মিঞা ।
    কারো জন্যে যতোক্ষণ করতে পারবা ততক্ষণ ভালোবাসা
    যখনি আর দেওনের ক্ষমতা নাই তো তুমিই নাই ।
    কিসের সম্পক্ক ! মা ,বাপ, ভাই ,বোন আত্মীয় পরিজন হগলেই ওই প্রয়োজন মেটাও তো আছে প্রয়োজন শেষ হইলে তুমি আর গলির কুত্তা কোনো তফাৎ নাই ।
    স্বার্থছাড়া একখান সম্পক্ক আইনা দেখাও আমারে সেইদিন আমি মাইনা নেবো ,ভালোবাসা বইলাও কিছু আছে ।
    তার আগ পর্যন্ত এই গুন কের্তন কইতে আইসো না আর ।
    পয়সা আছে তো ভালোবাসা সন্মান সব আছে ।
    ঐটা থাকলে আইসো
    সেইদিন এইখান থেইকা অনেক অনেক ভালোবাসা লইয়া যাইয়ো গামছায় বাইন্ধা ।
    তার আগে ওইডাই শোনবা বুঝলা ।
    ভালোবাসা !!!
    থুহ থুহ থুহ …….

    12
    13 Comments
Skip to toolbar