-
শীতের অশ্রু
আজি শেষ বিকেলের প্রহরে
মেঘেরা সাজে কালো চাদরে
অস্তাচলের রবি লুকায়
ঘন ঘোর তমিস্রায়দ্যুলোকের কোলে নীরদের চোখ টলমল
নয়ন হতে নামিয়ে দিল অঝোর অশ্রুজল
হিমেল সিক্ত বাতাসের অনুরাগে
মৃয়মান পাতায় সবুজের দোলা লাগেহিমেল পবনের প্রলম্বনে
অবনী কাঁপে শৈত্যের শিহরণে
ভূধর সিঞ্চিত হয় অশ্রুপ্রস্রবনে
রুক্ষ প্রকৃতি স্নাত হয় শ্যমলের প্লাবনেগোলাপ, গাঁদা, জিনিয়ার পাঁপড়িদলে
মুক্তোর হাসির ঝিলিক দোলে
অবুঝ প্রকৃতির বিরল আবাহনে
পল্লবরাগে নতুন সঞ্জীবনেসময়: ২৫ জানুয়ারি, ২০২২
12 Comments-
শীত ভয়াবহ না হলেও আজ এর তীব্রতা কম না। @ovimanimon
সুন্দর কবিতাটির জন্য শুভেচ্ছা নেবেন কবি।
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


সুন্দর! কবিতা