Profile Photo

গাঙচিলOffline

  • Mehzabeen-Shahidy
  • Profile picture of গাঙচিল

    গাঙচিল

    4 years, 4 months ago

    অদেখা

    আমি সবুজ ঘাসের বন দেখিনি
    দেখিনি মহুয়া ফুলের বন
    দেখিনি ডাহুক, পানকৌড়ি আর জলপিপির খেলা।
    দেখেছি আবর্জনার স্তূপে কাকের
    ক্ষুধার্ত চিৎকার।

    রঙিন প্রজাপতির ডানা দেখিনি
    দেখিনি নীল আকাশ; যেখানে
    গাঙচিলরা ডানা মেলে বেড়ায়।
    দেখেছি শিকারির লোলুপ চোখে
    খুশির ঝিলিক।

    কখনো কাদাখোঁচা দেখিনি কিংবা
    শরবনের বনমোরগ
    এত বছরেও যাযাবর সাইবেরিয়ান
    সারসদের দেখা হলো না।
    দেখেছি শুধু ঐ কারখানার আকাশছোঁয়া
    চিমনির ধোঁয়া।

    কখনো খোলা আকাশের বুকে
    ধুসর বক দেখিনি
    কিংবা ফেনিল সাগরে উড়ুক্কু মাছ
    দেখিনি কিভাবে মাছরাঙারা মাছ ধরে
    দেখেছি কেবল এই পৃথিবীর বুকে
    নির্মম ব্যবচ্ছেদ।

    11
    11 Comments
Skip to toolbar