Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 10 months ago

    বিষন্ন শীতার্ত প্রান্তরে অনিমিখ
    তৃষাতুর দৃষ্টি তোমার
    কপলের রেখাগুলি চেয়ে আছে
    সুদূর বৈদগ্ধে, সময়ের ক্লান্তি ছেয়ে ;
    একঝাঁক পায়রা উড়িয়ে দিয়ে
    চেয়ে আছো অপলক চোখে।
    নির্মল বাতাসে কঠিনতম ধাঁধাটা
    গঁদ বাধা জীবন ভিন্ন,
    তবুও অচলায়তনে বাঁধা ।
    তোমার সহজ মন, সরল কঠিন
    একবার বিগড়ে গেলেই বিধিবাম।
    এখানে নিঃসঙ্গ আয়ানায় কেশবিন্যাস
    শূন্যের অভিমান ! নতুন সাজে পুরনো
    দিনের গান। তুমিতো সূর্য রাঙা
    ঝলমলে রোদ্দুর্র বসে উঠানে ;
    আমার যা আছে নিগুঢ়
    রহস্যে আবৃত !
    সহস্র শূন্যে পূর্ণ।

    7
    5 Comments
Skip to toolbar