-
কবি:মুহাম্মদ আল- মামুন
তারিখ : ৩১.০১.২২ইং
কবিতা–:
আমাদের গল্পটা’র ইতি
——————————–
আমাদের গল্পটা রেখে গেলাম অবনী’র তরে
তোমরা পড়ে নিও শিশির ভেজা ভোরের আলোয়
গোলাপের সুবাসে দখিনা বাতায়নে উচ্ছ্বাস ছড়ায়ে
মুকুলের গন্ধে ভ্রমরের গুঞ্জনে কৃষ্ণচূড়া ঝরার ক্ষণে।আমাদের গল্পটা রেখে গেলাম অবনী’র তরে
তোমরা পড়ে নিও উদাস কোন বেলায়
লক্ষ্মীপ্যাঁচার দিনের কোন আহ্বানে
শিউলি ঝরা আঁধারের কান্নায়।আমাদের গল্পটা রেখে গেলাম অবনী’র তরে
তোমরা পড়ে নিও এক বর্ষায় রিমঝিম বৃষ্টিতে
বসন্তে ঝরা পাতা আর কোকিলের গানের সুরে
শরতের মেঘলা আকাশ হঠাৎ বজ্রের হুংকারে।আমাদের গল্পটা রেখে গেলাম অবনী’র তরে
তোমরা পড়ে নিও একলা ক্ষণ অপেক্ষার প্রহরে
নিঃসঙ্গ দুপুর গোধুলি বিকেল একবুক দীর্ঘশ্বাসে
রাত জাগা ভাবনা এক কাঁথায় আঁখি জলের শ্রাবণে।আমাদের গল্পটা রেখে গেলাম অবনী’র তরে
তোমরা পড়ে নিও বরষায় কদমফুলের ঘ্রাণে
বকুলের মালা খোপায় ফাগুনের আবেশে
বসন্ত গানে বৈশাখী মেলার উৎসবে।আমাদের গল্পটা’র ইতি রেখে গেলাম তোমাদের তরে।
18 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



বাহ! দারুন তো!