Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • মেয়েরা সময়ে বদলায়
    অনেকদিন পর আমার ক্লাসমেট বান্ধবীর সাথে দেখা। অফিসের পিয়নকে বললাম, এই ম্যাম আমার খুব কাছের মানুষ, উনার জন্য বিকেলের নাস্তা আনো এবং সাথে কফি দিও। আমি একটু মুচকি হেঁসে বললাম, তুমি তো বড়লোকের বউ, এখানে তোমার ছেলে ভর্তি করাবে কেন? তোমার স্বামী কই? আশা বলল, সেতো লন্ডন থাকে। আমিও মেয়েদেরকে তালিম দেই তাই ছেলেকে সময় দিতে পারি না। আমি বললাম, বেশ ভাল তুমি মেয়েদেরকে তালিম দাও আর এখন বিশ বছর পর আমার কাছে এসেছো ছেলেকে তালিম দিতে? কেন তুমি যদি নিজের ছেলেকে তালিম দিতে তাহলে তোমার ছেলের রেজাল্ট খারাপ হতো না? নিজের ছেলেকে তালিম দিলে ছোয়াব হবে না?
    বোরকায় আপাদমস্তকে ঢাকা হলেও বুঝতে পারছি, আমার কথায় কষ্ট পেয়েছে। একসময় এই আশার পিছনে অনেক ছেলে ঘুড়াঘড়ি করতো তাই তার বাবাকে তাকে দ্রুত বিয়ে দিয়েছে। মেয়েদের সুন্দর্য দ্রুত চলে যায়। আমি ছেলের যাবতীয় কাগজ দেখতেছি। পিয়ন আমাদেরকে নাস্তা এবং পানীয় দিল। আমি কফিতে চুমুক দেবার সময় লক্ষ্য করলাম, আশা নাস্তা খাচ্ছে না। আমি বললাম, নাস্তা খাও। আশা আমতা আমতা করতেছে। আমি বললাম, আমার সামনে খেতে অসুবিধা হলে আমি পাশের রুমে চলে যাই। আশা আমার কথা শুনে বলল, যেতে হবে না; আমি খাচ্ছি। খাচ্ছি বলে চুপচাপ একটু খেল তারপর চুপসে গেল। আমি বললাম, আমি কিছু মন্ধ বলে ফেলেছি নাকি?

    1 Share
    13
    10 Comments
Skip to toolbar