Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 4 months ago

    বাংলা ভাষা

    আবার এসেছে একুশে ফেব্রুয়ারি
    একুশ আমার অহংকার
    মম চেতনায় সদা ভাস্বর
    গৌরবে মন্ডিত দীপ্ত অলংকার
    হে সূর্য সন্তানেরা,
    সালাম,রফিক,বরকত জব্বার
    তোমাদের তরে হাজারো শ্রদ্ধার সম্ভার;
    মায়ের মুখের ভাষার দাবী
    রাখতে যারা দিলে প্রাণ।
    বাতাসে আজও যেন পাই বায়ান্নর সেই রক্তের ঘ্রান
    তবু মোদের অন্তস্তলের নিঃশ্বাসে
    তোমরা আছ প্রগাঢ়তায় মিশে
    এ শুধু নয় প্রতি ফেব্রুয়ারিতে শহীদ মিনার প্রাঙ্গনে
    অনাবৃত পায়ে মিছিল দীপ্ত শ্লোগানে
    কালো পোশাক পরনে
    গাঢ় নিমগ্নতায় তোমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণে!
    এই রক্তের ঋণ প্রতি ক্ষণে ক্ষণে।
    দুঃখিনী মায়ের হাসি প্রস্ফুটনে
    তোমরা দিয়েছিলে প্রাণ অকুণ্ঠনে
    তোমাদের রক্তের দান
    আমরা হতে দেবনা ম্লান।
    বিপুল রতনের ডালা
    আমাদের এই গৌরবের বর্ণমালা।
    তোমাকে বুকে রেখে আমরণ
    করবো আরও উচ্চায়ন।
    যে ভাষা মোদের মুখের বুলি,
    যে ভাষা মোদের স্বপ্নের রংতুলি,
    যারই সুধারসে নির্মেঘ হিয়ায়
    কত সুর আর রং মিলায়,
    যে ভাষার বুলি রেখে অনুভবে
    স্নাত হয়েছি বাংলার বৈভবে
    যে ভাষার সুরে মিশে আছে
    শত অভিমান, প্রানের স্পন্দন
    যে ভাষায় করি প্রাণের সঞ্চারণ
    আনন্দ ,বেদনার ক্ষোভের স্বনন
    সে ভাষাকে না করে যতন
    অন্যভূবনে করি বিচরণ
    যে ভাষায় মোর ভূমিষ্ঠকালীন প্রতিভাষ
    যার ব্যঞ্জনায় লালিত মোর শৈশবের বিকাশ
    সে ভাষাকে রেখে ম্লান
    আমরা হবনা আগুয়ান
    এস মোরা আজি
    নতুন উদ্যমে জাগি
    মোরা অভাগা মায়ের আঁচলখানি
    করে তুলি আরও ঐশ্চর্যশালী
    কষ্টার্জিত ভান্ডার করি আরও সমৃদ্ধ
    সেসব সাহিত্যগুরুদের তরে
    হাজারো শ্রদ্ধাঞ্জলী
    যাদের কলমের কালির নির্ঝরে
    শত অবমান, ক্ষত ঝরে
    বাংলা হয়েছে ঋদ্ধ।
    এস মোরা আজ তাদের অনুসরণে
    শ্রম, মেধা আর সুচারু মননে
    শুদ্ধতার প্রস্ফুটনে
    ছড়িয়ে দেই বিশ্ব অঙ্গনে
    বাংলার রূপায়ন
    এই মৃত্তিকার কোনায় কোনা সিঞ্চিত হোক
    বাংলার প্লাবনে
    অসংখ্য ভাষার ভীরে
    বাংলা যেন দাঁড়িয়ে থাকে
    স্বীয় স্বকীয়তার শিরে।।

    9
    14 Comments
Skip to toolbar