-
ফাগুনের আবাহন
এসেছে সোনালী প্রহর,
বাতাসে আনন্দের সুর লহর।সব মলিনতা ঘুচায়ে
সবুজের প্রলেপ ছোঁয়ায়ে
পুষ্পরেণুর পাঁপড়ী পাতায়
তন্দ্রালু তনুর শিরায় শিরায়
দখিনা মলয়ের আলিঙ্গন।মন পবনের সুপ্ত চেতন
ভাঙ্গালো আজি কোকিলের কুহু তান
এ কোন মধুর আবাহন
নি:শ্বাসে আনে নবীনের সঞ্জীবন।কৃষ্ণচূড়ার সলাজ হাসি
জাগ্রত করে রাখালের বাাঁশি।
এসেছে বসন্ত ঋতুরাজ
বাতাসে তারুণ্যের উচ্ছাস।পলাশ শিমুলের আগুনের আভা
রক্তকাঞ্চনের বেগুনী পাখা
নেচে উঠে আজ অনিল সংসর্গে।
দোলা দেয় আজ মধুর নিসর্গে
ফাগুনের জাগরণ
গানে গানে পাখির আলাপন।মনময়ুরাঙ্খীর বাহন
আজ ছুটে চলে কুঞ্জলতার শ্যমল পরশে
দোয়েল পাপিয়ার সুরের হরষে।
সানন্দা বালিকার বাসন্তী আলপনা
আমোদিত করে ভালবাসার রঙ্গনা
আম্রকুঞ্জের আকুলিত সৌরভ
বাতাসে ছড়ায় বসন্তের গৌরব ।।
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



Good