-
ভালোবাসা’ এক নরকের কুকুর
_কিশোর কনকভালোবেসে যাঁরে পাইনি
ভালো না বেসে কেউ পেয়েছে তাঁরে।
ভালোবাসা সেতো এক নরকের কুকুর
জীবন যৌবন বদলায় বারেবারে।
ভালোবাসা-ভালোথাকা চিরস্থায়ী নয় দুনিয়ায়
ক্ষণস্থায়ী সুখ সঙ্গম।
একই কামনার লালাবিষ প্রবাহিত সব দেহে
তবু বদল করেছে সে হৃদয়ের অঙ্গন।
এখনো মধ্যরাতে দুঃস্বপ্নে শুনি নরকের কুকুরের ডাক
বিস্মৃতি হয়না সে মানবীর স্মৃতি’
প্রেমিকা ভালোবাসে রাতের খেলা
তাই অবেলায় দুপায়ে মাড়িয়ে যায় প্রেমিকের প্রীতি।
ভদ্রতা সেতো এক মুখোশখেলা’
তাই প্রথার দেয়াল ভেঙে বললাম
ভালোবাসা’র উপাখ্যানের কালো অধ্যায় |সৃষ্টির সেরা জীব ধর্ম মানে
যৌবনের সুঁড়সুঁড়ির মতন
সদা জাগ্রত এদের ধর্মীয় অনুভূতি দুনিয়ায়।
এরা ভালোবাসাকে ‘স্বর্গীয়’আখ্যা দেয়
তবু এরা ভালোবেসে মন ভাঙে রোজ
মন ভেঙে ঈশ্বরের আরাধনা করে’ মন্দির-মজ্জিদে যায়।
ধর্ম এখানে শতভাগ অকার্যকর’
এরা মানেনা সম্মানিত হুজুর-সাধুর ধর্মীয় বানী।
ভালোবাসা’ মানুষের সর্বাধিক ব্যবহৃত মিথ্যে শব্দ
সাক্ষী হাজার কোটি বিরহের গান কবিতার কাহিনী।
ভালোবাসা’ এক নরকের কুকুর
মনে হয় কমই বললাম |সময়ের সাথে প্রতিশ্রুতি বদলায়
মানুষ ঈশ্বরের নামে নেয়া শপথ ভুলে যায়
অস্বীকার করে অন্তরের প্রেম-কামনার ক্ষত।
তবু প্রতারক সুখে বাঁচে প্রতিটা নিঃশ্বাসে
লুফে নেয় জীবনের রুপ-রস গন্ধ-কামনার আনন্দ
অতীতের কথা অথবা বিধাতা হয়ে যায় গত।
মানুষ খুনের বিচার মেলে,মন খুন হলে মেলেনা বিচার
খুন হওয়া মন জানে কী কঠিন বেঁচে থাকা রোজ।
মৌলিক অধিকারে মনের নিরাপত্তা দেয়না দুনিয়ার সংবিধান
প্রিয় প্রতারক ও রাখেনা খুন করা সে মনের খোঁজ।
ভালোবাসা’ এক চলমান নরকের কুকুর
এরচেয়ে বেশী কিছু বলা যায়না |
__________অন্তেঃষ্ট্রিক্রিয়া সম্পন্ন প্রেমে,কিংকর্তব্যবিমূঢ় প্রেমিক’
সময়ের পরিক্রমায়,
প্রেমিকা এখন কারো স্ত্রী,কারো জননী রুপে জাগতিক বৈভবে মত্ত
আমি আর ফিরে চাইনি সেদিক।
তবু অসংখ্য অশালীন শব্দের দায়ে আমায়
দিতেই পারো ধিক |The title of the poem is taken from the title of the book of poems
‘Love Is a Dog from Hell’ by the late American author ‘Charles Bukoowski’.
Respect and gratitude to the late author ‘Charles Bukowski’ is boundless.19, February 2022
___________________________
কবিতার গল্প
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,
কবি কিংবা কবিতার নয়।
©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment4 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


প্রত্যেকটা শব্দ আর্তনাদ করছে যেন।