Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 4 months ago

    উজ্জীবন

    তৃষিত ক্ষুধিত হৃদয়ে
    শত কন্টকের কাঁটায় রক্ত ক্ষরিত বলয়ে
    তবুও নিভু নিভু দ্বীপ জ্বালিয়ে
    কী অপরিসীম আশা ঐ দুটি নয়নে
    একটি সোনালী প্রহরের প্রতীক্ষায়
    একটি মানচিত্রের অপেক্ষায়

    হিংস্র শ্বাপদের বিষাক্ত থাবায়
    আকাশে বাতাসে তটিনীর ধারায়
    নিরস্ত্র বাঙ্গালীর রক্তের প্লাবন
    ম্লান করে অস্তাচলের রবির অনল
    পরাধীনতার অবমানে সঞ্চিত দাবানল
    বুকের মধ্যে গর্জে উঠায় বিদ্রোহের তাপানল

    আর নহে সইব শোষকের দহন
    শোন শোন শোন মুক্তির স্বনন
    রাতের তিমিরের অর্গল ছিড়ে
    আলোর বিহগেরা আস ফিরে

    রক্তাক্ত আত্মার আর্তনাদ
    লজ্জিত প্রাণের অনুনাদ
    সব কিছুর আজ দিতে হবে জবাব
    আর থেকো না নিস্প্রাণ নীরব

    মাঠে ঘাটে হাটে গোলায়
    দেশপ্রেমের দূর্বার নেশায়
    মুক্তিপ্রেমী শ্রমিকের সুবর্ণ প্রাণ
    অস্ত্র হাতে নির্ভিক অম্লান
    ঝাঁপিয়ে পড়ে মরণ খেলায়
    থাক বা না থাক এ প্রাণ
    নিতে হবে বৈরীর রক্তের ঘ্রাণ
    শুস্ক কল্লোলিনীর হারানো স্রোতোধারা
    মার্তন্ডবেগে হয় দিশেহারা

    নয়মাসের সেই তীব্র ঝংকার
    শাণিত করেছে বাঙ্গালীর অহংকার
    দীগন্তের বুকে মুক্ত বলাকা
    পড়েছে আজ বিজয়ের আংরাখা
    লাল সবুজের দীপ্ত পতাকা

    নীরব বাঙ্গালীর সুপ্তির ভাঙ্গন
    বিশ্বের বুকে জাগাল কম্পন
    অবাক পৃথিবী অবাক নয়নে করে ঈক্ষণ
    ভীরু বাঙ্গালীর হঠাৎ বিস্ফোরণ

    9
    12 Comments
Skip to toolbar