Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 4 years, 9 months ago

    বৃষ্টির মন ভালো নেই!
    বৃষ্টি একা এখন
    অনাদি আকাশ ছিল
    ছোট্ট ভুবন;
    এখন নীলাম্বরে
    নেই সে-ই মন।
    কোমল সজীব হাতে
    প্রক্ষেপণ করে দেবে মন।
    আজও বৃষ্টি হুল্লোড় করে
    মন আজ উচাটন ;
    বৃষ্টির মন ভালো নেই!
    শহরে বৃষ্টি একা এখন।
    অনাবশ্যক মেঘ ডাকে,
    দুরের দেশ থেকে ;
    বৃষ্টির দৃষ্টি আজ
    দূরের দহন।
    আজ বৃষ্টির মন ভালো নেই,
    শুষ্ক বক্ষে শুধু, মরু তপন !
    বৃষ্টির মন কাঁদে
    অনল প্রবাহে পুড়ছে মনন।

    7
    6 Comments
Skip to toolbar