-
একাকী অশ্রু
কালের মোহনায়
এক একটি দিন
হয়ে যায় বিলীন
নতুন দিনের অহনায়।
এক একটি ক্ষণ, একটি একটি প্রহর
হয়ে যায় স্মৃতি,
যার সৌরভ ঝরায়
মায়া মমতা প্রেম প্রীতি
আনন্দ বেদনার লহর।
কোন কোন স্মৃতি থাকে
ফেনিল বাষ্পের কুন্ডলীতে ভরা
দু:সহ যাতনার অশ্রুতে ভরা
বেদনার সেই নীল বিহগেরা
আপন মনের ক্যানভাসে
বিষাদের জলছবি আঁকে।
সেই অনাকাঙ্খিত স্মৃতির অবগুন্ঠন
চায়না কো কভূ করতে উম্মোচন।
সেই নীরব নীললোচন
অলক্ষ্যে ঝরায় অশ্রুর ক্ষরণ
মমতার পেলবতার মধুর পরশ
আলোক স্নাত প্রহরের হরষ
হঠাৎ করেই থেমে যায়
কাঠিন্যের তান্ডবতায়
প্রিয় বিহনে স্রোতহারা শৈবলিনী
তবু নীল কষ্ট নিয়ে কাটায় বিনিদ্র রজনী।
বিনম্র শ্রদ্ধার সৌরভ ঢালি তোমাদের চরণে
অম্লান হয়ে রয়েছ তোমরা জাতির মননে।।(পিলখানা হত্যাকান্ড দিবসে নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা)
12 Comments-
keep writing @nilufar-ghani
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



Congratulations