Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 8 months ago

    সাহসী বাংলাদেশ

    বিশ্বের মানচিত্রে বাংলাদেশ তুমি,
    বিধাতার স্নেহে পুষ্ট আলোকঝরা ভুমি।
    সাতচল্লিশ থেকে একাত্তর-
    কত দীর্ঘ সময়ের পরিক্রমায়
    ক্ষত বিক্ষত হয়ে হেটেছ তুমি।

    বাহান্নর একুশের চেতনা করে লালন
    কত নীল গিরি করেছ অতিক্রমণ
    সহস্রবার স্বকীয় সত্ত্বার অবমান
    স্ফুট করেছে তোমার বিদ্রোহের অগ্নি স্ফূলন।
    আটান্ন, ছেষট্টি আর ঊনসত্তর এর আন্দোলন
    সাহস যুগিয়েছে তোমায় স্বাধীনতার বীজ করতে রোপন।

    সন্মোহনী শব্দমালা নিয়ে রাতের তিমিরে,
    আহত বুকে স্বপ্নের ডানার নীড়ে,
    নয়মাসের দীর্ঘ সাধনার উজ্জীবন
    ঘটাল ‍পুঞ্জীভূত লাভার উৎক্ষেপন
    নীল নকশায় দলিত গরলের নির্বাপন।
    এক বুক প্রত্যয় নিয়ে হিয়ার মাঝে
    আকাশে উড়ল পতাকা লাল সবুজের সাজে।

    হে বাংলাদেশ তুমি আমার দেশ
    এত কষ্ট উড়িয়েও স্বাধীনতার ঘুড়ি
    কত উপহাসের পাত্রে তুমি ছিলে ”তলা বিহীন ঝুড়ি”।
    শোসিতের আঘাতে ক্ষত
    সাতকেটি বাঙ্গালী তবু হয়নি কো নত।

    পোড়া মৃত্তিকার ধ্বংসিত অবকাঠামো
    করেছে তারা জাগ্রত।
    খাদ্যাভাব, দূর্ভিক্ষ কিংবা প্রাকৃতিক দূর্যোগ,
    নির্মম হত্যা,রোগ শোক,
    যত দূর্যোগেই হয়েছ বিপর্যস্ত
    তবু জাগ্রত জনতা হওনি ত্রস্ত।

    যোগ্য নেতৃত্বের প্রেরণাধারায়
    বিধাতার স্নেহের সম্ভার ডালায়
    ক্ষুধিতের মুখে যুগিয়েছ অন্ন
    সোনালী ফষলে ভরেছে অরণ্য।

    হাতে হাত ধরে শ্রম ও প্রয়াসে
    উত্থিত করেছ পতাকা বিশ্বের আকাশে
    শত ঘাত প্রতিঘাত করে অতিক্রমন
    উন্নয়নের সূচকে করে পদার্পণ
    বিশ্বের বুকে হয়েছ উদীয়মান।

    প্রত্যয়ী জনতার স্বপ্ন নিরন্তর ক্লেশহীন
    জিডিপির হার বেড়েছে দিন দিন
    শ্রম ও মেধার জোরে
    আটাশি থেকে চলে গেছে আড়াই হাজার ডলারের ঘরে।
    কৃষি থেকে আসলে চলে শিল্প ও সেবা খাতের ধারায়।
    ডিজিটাল বাংলাদেশের রূপ কল্পরেখায়
    ঘর ঘর স্নাত হলো প্রযুক্তির ছোঁয়ায়।
    দারিদ্র্যের হার করলে হ্রাস
    আশি থেকে বিশ এর আশপাশ
    অসীম সাহসিকতায় নিজস্ব অর্থায়নে
    সোপানে রেখেছ পা পদ্মা সেতু রূপায়নে।
    মহাশূণ্যের পথে স্যাটেলাইট এর উড্ডয়ন,
    অভিজাত ক্লাবে তোমার নাম করলো সংযোজন।
    আর নয় স্বপ্ন মেট্রোরেলে আরোহণ
    যখন উড়ালে চড়ে করবে দূর থেকে সুদূরে গমন।
    নারীপুরুষ উদ্যোক্তার কাজের মূল্যায়ন
    বিশ্বের মানচিত্রে দিয়েছে অনুমোদন
    এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ।

    আর নয় সহিংসতা, শ্রমের অপচয়,
    এম মোরা সকল বিনাশীকে করি জয়।
    সকল সংকীর্ণতাকে করে ক্ষয়
    ধর্ম বর্ণ নির্বিশেষে খুঁজি দেশপ্রেমের অন্বয়।

    একতার বলে হয়ে মহীয়ান
    পতাকাকে রাখি অম্লান
    এদেশকে নিয়ে যাই আরও উন্নয়নের তীরে
    বিশ্বের কাছে তুলে ধরি চির উন্নত শিরে।

    সতের কোটি জনতার স্বপ্ন নিরন্তর
    সাতান্ন হাজার বর্গমাইলের এ পরিসর
    গড়ে উঠবে গনতন্ত্রের সুরুচির আলপনায় ভাস্বর
    শোষনমুক্ত ক্ষুধামুক্ত স্বপ্নের সোনার বাংলার ঘর ।।

    11
    22 Comments
Skip to toolbar