Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • গল্প করতে করতে মেয়েটি একটা প্রশ্ন ছুঁড়ে দিলে ছেলেটির দিকে, মেয়েটির চোখে কৌতুক শেষ বিকেলের রোদের মতো জ্বলছিল
    – “কারোর পাশে বসার ইচ্ছে ছিল বুঝি?”
    ছেলেটি অসহায়ের মতন হাতড়ে ফেরে উত্তর। হয়তো ছিল নয়তো ছিল না।আর থাকলেই বা কি… সে জানে Right without power আর Power without right দুটোই সমান। তবুও তার কোন অনুযোগ নেই

    নিজের উপর ছাড়া আমার নাইরে অনুযোগ
    কারোর প্রতি নাইরে আমার কোনই অভিযোগ।।

    নিজের কপাল পুড়াইছি রে লাগাইয়া আগুন
    জল দিয়ে তায় নেভে না রে বাড়ে বহুগুণ
    তুষের মতন ধিকি ধিকি সারাটিক্ষণ জ্বলে
    বাহিরেতে হাসি আমি ভাসিরে হায় তলে
    আমি দেখাইলামরে বৈদ্য কত
    কমলো না রে রোগ।।

    আমার ডাঙ্গাতে বাঘ জলে কুমির উপরে শকুন
    আমি দই খাইলেও পোড়ে রে গাল মনে হয় রে চুন
    আমার চাইর আঙ্গুলের কপাল রে হায় কইমা হইছে তিন
    আমি নিজেই নিজের চিরশত্রু নিজেরই সতীন
    আমি দুঃখ জমাই সুখের ঠেলায়
    কইরা মুষ্টিযোগ।।

    দোষই বা দেবো কার গো আমি, দেব কারে গালি
    আমার ভাগ্য লেখার সময় হায়রে পড়ছিল কম কালি
    পাইছিল ঘুম বুড়ো বিধির ভাগ্য লেখার কালে
    তাই অযথাই আসে রে ভাই কাটলে কুমির খালে
    তাই না হারাই এই না আমি মনি কাঞ্চন যোগ।।
    ২.১.২০১৯

    16
    19 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar