-
কবি ও লেখক যাকির সাইদ এর উক্তি:
” পৃথিবী সাহসী মানুষের জন্য। ”নিজ মন্তব্য:
সাহসী হয়ে তো কেউ জন্মে না । তবে দুর্লভভাবে কিছুক্ষেত্রে মানুষের জিনগত বৈশিষ্ট্যের প্রভাব, প্রকৃতি, শিক্ষা, প্রতিভা এবং সর্বোপরি পরিবেশই মানুষকে সাহসী করে তোলে । কখনওবা দুঃসাহসী । একজন বিবেকসম্পন্ন সাহসী মানুষ হয় সভ্য । সৃষ্টির শ্রেষ্ঠ জীব । মনুষ্যত্ববোধের প্রতিনিধিত্বকারী । নির্মাণ করে সভ্যতা । তার পবিত্র আত্মা মানবজাতির কল্যাণ করে । যদিও অসভ্য বা বর্বর মানুষের আধিপত্য রয়েছে এই ধরিত্রীতে । হয়তো সাময়িক । কিন্তু একজন সাহসী মানুষ তার শাণিত চেতনায় সে চিরকালই সাহসী । কখনও প্রকৃতি কিংবা অসভ্য মানুষরূপী কীট’রা সাহসী মানুষের চেতনা, সাহস, মনন, শক্তি, আস্থা ও দৃঢ়তাকে ধ্বংস করে দেয় । অনিবার্যভাবে মানুষ হয় নিঃশেষ এবং ভীতু বা কাপুরুষ, দুর্বল । লোপ পায় তার জীবনীশক্তি ও কর্মস্পৃহা । তাহলে কি- এরা পরাজিত, অবহেলিত এবং অপাংক্তেয়? নিয়তিই কি এর জন্য দায়ী? তবুও, সাহসী মানুষের পাশাপাশি তাদেরও এই গ্রহে টিকে থাকার অধিকার রয়েছে ।12 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92



অত্যন্ত হৃদয়গ্রাহী ক’রে মানুষের মহত্ব ও কর্ম কর্তব্যের প্রসঙ্গ উপস্থাপন করেছেন সুন্দর ও সাবলীল ভাষায়… প্রতিটি কর্ম উপাদানের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা প্রকৃতপক্ষেই আমরা আমাদের জীবন প্রবাহে স্বল্পই উপলব্ধি ক’রে থাকি, ক’রতে পারলে আমাদের জীবন আরও সুসভ্য ও অর্থবহ হ’তে পারবে সেই প্রতীতি’র শিক্ষাই আপনার লেখা থেকে আবারও লাভ করলাম প্রিয় লেখক… ধন্যবাদ, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানবেন প্রিয়…