-
এখনো নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলি
চুল কাটতে গিয়ে চামড়া
প্রেম, সেতো এক বিশাল যুদ্ধক্ষেত্র
আমি যেনো এক পরাজিত সৈনিক।
পরাজয়ের গ্লানি মাঝেমধ্যে মুছে ফেলতে হয়
তাইতো, বুক চেতিয়ে, ঠোঁট ফুলিয়ে, গলা উঁচিয়ে, বলি
ওসব প্রেমট্রেম আমি পাত্তা দেইনা দাদা।
অথচ দেখো, তোমার দিকেই সব সময় মনোনিবেশ আমার
অবাধ্য যৌবন বাধ্য প্রেমিক হয়ে যায় ।
সিংহের মতো শৌর্যবীর্য নিয়ে বিড়ালের মতো মিউ মিউ।
সবকিছু ঐ প্রেমের জন্য
অথচ প্রতিদিন’ই রাশিতে বলছে
আজ প্রেম শুভ নয়।
এখনো নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলি
চুল কাটতে গিয়ে চামড়া
প্রেম, সে তো এক যুদ্ধক্ষেত্র
আমি যেনো এক পরাজিত সৈনিক।
পরাজিত সৈনিক
✍️কামরুল কাজল ✍️11 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 21 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 April 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
আবু হুরায়রা
@hasanmahmud1
naznin shamim
@nazninshamim
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
মেহেদী মারুফ
@maruf1
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
Sharika Khatun
@sharika6924gmail-com
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb
AdabenTatali
@adabentatali



পরাজয় একটি ধারণা কেবল। অভিজ্ঞতা জীবন পাল্টে দেয়। অভিনন্দন কবি।