Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    • 1 day, 19 hours ago

    আহ্বান******
    ————–

    আমি যুগে যুগে আসি,
    আসিয়াছি পুন: বিপ্লব হেতু..

    কাজী নজরুল। আগুনের ফুল
    কথা দিয়েছিলে তুমি
    যদি ডুবে যায় করাল থাবায়
    তোমার স্বদেশ ভুমি।
    বিদ্রোহের ই ঝান্ডা উচিয়ে
    কাধেতে কাধ রেখে
    বৈষম্যের ই প্রাচীর ভেঙে
    ন্যায্যতা দেবে এনে ।

    অপেক্ষাতেই আছি
    হে বিপ্লবী, হে বিদ্রোহী,
    হে বিধাতার শের,
    তোমার চেতনায় শ্রষ্টা যাগিছে
    ফিরে এসো শমশের।
    সময় এসেছে আজ
    ডুবেছে সমাজ, ডুবেছে স্বদেশ।
    বিবেক হীনতায়
    চারিধারে দেখো আজ
    শুধু প্রহসন,শুধু প্রতিশ্রুতি
    বৈষম্যের পরিবেশ।

    সভ্যতা আজ অসভ্যতায়
    ডুবে আছে গলাঅব্দি,
    ভুলে গ্যাছি সব হিতাহিত জ্ঞান
    হারিয়েছি উপলব্ধি।

    স্বার্থের কাছে বিবেক অন্ধ
    লুন্ঠিত অধিকার।
    বিচারক সব সুবিধাবাদী
    প্রহসন ভরা বিচার।
    গনতন্ত্র, স্বাধীনতা আজ
    দলীয় খোলসে বন্ধী।
    আখের গোছাতে
    নিজেদের মাঝে
    করে নেয় যত সন্ধী

    বিত্ত বিচারে- নতুন ফিচারে
    লিখে দিলো অবশেষে
    প্রজার সম্পদ লুটে নিয়ে
    দেবে রাজার গোলাটা ভরায়ে।
    রাজা আর তার রাজ কর্মচারী
    জগতের সুবিধা গুলো
    অধিকারী হয়ে পরিচিত হবে
    বিত্তবানের দলে।
    প্রজারা যত আছে দেশজুড়ে
    বেসরকারি পরিচয়ে ।
    তাদের নামটি লেখা হল আজ
    বিত্তহিনের দলে।

    তোমার রূপেতে বিপ্লবী যত
    বারবার সঙগ্রামে
    বৈষম্যের ই শিকল ভাঙতে
    প্রান দিলো অকাতরে।
    অথবা যারা পঙ্গুত্ব নিয়ে
    দিন গোনে মৃত্যুর।
    তাদের অবদান সব ভুলে যায়
    ক্ষমতায় যারা আসীন।

    রাজা আর তার রাজ কর্মচারী
    এই দেশে বারবার,
    সুবিধাবাদীর দলে রয়ে যায়
    ন্যায় অন্যায় ভোগ করে যায়
    যতটুকু পায় তারও বেশি চায়
    না রেখেই অবদান।
    হাই ভগবান
    জন্মই যেন আজন্ম পাপ
    হতভাগা বাঙাল।

    জেগে ওঠো এইবার।
    কাজী নজরুল কোন পরিচয়ে
    কোথায় রয়েছো ব্যাপী?
    অন্ধ সমাজে ডুবেছে স্বদেশ
    প্রজার স্বার্থ আজ নিঃশেষ
    বিদ্রোহেরি প্লাবনে ভাসাও
    যত আনাচার, যত বৈষম্য
    ন্যায্যতা দিতে সব ফেরায়ে
    ঝান্ডাটা তুলে ধরো,
    তোমার পিছনে
    জেগে আছে দ্যাখো
    বঞ্চিত বাঙ্গালী গুলো।

    4
    6 Comments
    • দারুণ প্রতিবাদী অথবা বিদ্রোহের কবিতা। যেন রক্তের মত তাজা প্রাণ, কতশত কথার নেশা, হুংকার সমস্তই এর মাঝে বিদ্যমান। চালিয়ে যান কবি… ভালোবাসা রইলো! 💐

    • এই বিদ্রোহের ভাষা আজ সবার মনের ভিতর যেন দাবানল হয়ে ফুঁসে উঠছে, দাবানল কখন গিয়ে বিস্ফোরণ ঘটবে এটা কেউ জানেন, দারুণ লিখেছেন কবি।

    • নজরুলের বিদ্রোহী চেতনা আজও প্রাসঙ্গিক

    • আপনার লেখনীতে সমাজ পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা আর বঞ্চিত মানুষের প্রতি গভীর মমত্ববোধ ফুটে উঠেছে, তাই আমি অনুরোধ করব আপনি যেন আপনার এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে এভাবেই নিয়মিত চর্চার মাধ্যমে আরও শানিত করে তোলেন।

    • বঞ্চিত জনতার বুকের আগুন আজ নজরুলের বিদ্রোহী চেতনায় জেগে উঠে বৈষম্যের শিকল ভাঙার আহ্বান জানায়…..🤍🖤

    • Dhali Moin, আপনার লেখাটা পড়ে বর্তমান সময়ের অস্থিরতার কথা খুব বেশি মনে পড়ছে। সমাজের এই করুণ চিত্রগুলো যেভাবে তুলে ধরেছেন তা সত্যিই ভীষণ ভাবিয়ে তোলার মতো।

Skip to toolbar