Profile Photo

D K MAHANTAOffline

  • DKMAHANTA01718942602
  • Profile picture of D K MAHANTA

    D K MAHANTA

    5 years, 1 month ago

    “এলো কত সময়”
    _______________

    যখন নির্বাক পৃথিবীর বু’কে-
    প্রকৃতি নীরব!
    ফিরে আসে সময়,
    সময় খোঁজে শুধু- স্বপ্ন অগাধ!
    স্বপ্নের মতো করে;
    সময়ের ফ্রেমে এলো কত সময়……
    জীবনে-প্রেমে –
    নীরব গোধূলির আলোয় সিক্ত হৃদয়ের স্বাদ।

    – এমনি ভাবে চলে আসে-
    এক পৃথিবী,
    এক দিন;
    স্বপ্নে’র রাতে-
    বাসনার অঙ্গারে প্রকৃতি তুমি,
    আর নীরব আকাশের শুভ্রতা-শুভ্র মেঘের মতো-
    কাটে কত স্বপ্নময় অপেক্ষা-রাত্রি…..কত প্রহর!
    সময় খোঁজে শুধু স্বপ্ন অগাধ,
    শুভ্র প্রভাতে-তবুও নক্ষত্ররা চলে যায়;
    অনুভুতি জাগে-শিশির ভেঁজা ঘাসে অনুভুতি সব।

    ভোরের পাখি’র জেঁগেছে ধূসর ডানা-
    মেলেছে আঁখি,
    – অলস বিছানায়………..!
    রমনীর মতো-
    পূর্ব-দিগন্ত উঠছে ডাকি;
    সাজিয়ে সংসার,
    রাঙ্গা সকালে বাঁজিয়ে অমৃত সুরে’র বাঁশি।

    -সুরে’র মূর্ছনায় স্বপ্নরা সব,
    করে কলরব-
    তালে তালে-নৃত্যে-প্রতিনৃত্যে-
    সময় বাড়িয়েছে সময়ে’র হাত;
    স্বপ্নের তরে…….
    ব্যস্ত সে হাত- রমনীর।

    প্রকৃতিঃ নিপুন হাতের ছোঁয়া-অমৃত সব,
    অমৃত সু’খে- এক চিন্ময়ী!
    -রমনীর বু’কে- থাক অবিরত-
    “মৃন্ময়ী” তুমি;
    কাঁশফুলের শুভ্র গালিচায়– নীরব।

    _______ডি কে মহন্ত/-

    9
    6 Comments
    • আমরা সময়ের সন্তান। সময়ের ভেলায় ভাসি। অভিনন্দন।

    • @ovimanimon “প্রকৃতিঃ নিপুন হাতের ছোঁয়া-অমৃত সব,
      অমৃত সু’খে- এক চিন্ময়ী!
      -রমনীর বু’কে- থাক অবিরত-
      “মৃন্ময়ী” তুমি;
      কাঁশফুলের শুভ্র গালিচায়– নীরব” ধন্যবাদ তোমাকে প্রিয় সুন্দর মন্তব্যের জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 03 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @toulot_kagaj এর সকল বন্ধু ও লেখকপাঠক বন্ধুদের জানাই অজস্র ভাললাগার অভিনন্দন। ১, ২ এবং ৩ মে পরপর ৩দিন ধরে তিনটি কবিতা তুলট জনপ্রিয়তা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। লেখকপাঠক বন্ধুরা সঙ্গে ছিল বলেই এই স্বীকৃতি পেয়েছেছি তাই তুলটের মাধ্যমে সকলকে অনেক ভাললাগার শুভেচ্ছা ও শুভকামনা জানাই।

    • শুভকামনা !

D K MAHANTA

VILLAGE DOCTOR https://www.facebook.com/dk.mahanta.58 01718942602

"আমি কবি নই, আমি তোমার রচনা'র সংক্ষিপ্ত পান্ডুলিপি মাত্র!"

Skip to toolbar