Profile Photo

মুহাম্মদ জে.এইচ রপ্পিOffline

  • e3be408dd3bbf0f44f453682891eb4cb
  • দেশ নাহি বদলায়
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    রাজা আসে,রাজা যায়
    দেশ নাহি বদলায়,
    ভিন্ন রাজা,ভিন্ন মত
    অন্য নীতি,অন্য পথ!

    সব রাজা,কিচ্ছা বলে
    পল্টি মারে,তলে তলে
    অন্ধ ভক্ত,রাজপথে
    দেখি আহা,হতাহতে।

    রাজার নেতা,উল্লাসে
    বিরোধী নেতা,বেফাঁসে
    এভাবে চলছে দেশ,
    জনগণ কিন্তু শেষ!

    রাজা আসে,রাজা যায়
    দেশ নাহি বদলায়।

    6
    20 Comments
  • নিখুঁত বাণী
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    মিথ্যা কথা,বলবি না রে
    উড়ো কথায়,চলবি না রে
    পরনিন্দা,করতে নেই
    ভুল কাজ,ধরতে নেই

    আমানত,সে রাখতে হয়
    সতত মানুষের,নেই ভয়?
    প্রতারকের,জীবন ক্ষয়
    বিশ্বাসীরা,করে বিশ্ব জয়!

    বেশি চালাকি,করতে নেই
    জোরে কথা,বলতে নেই,
    গুরুজনের,পদ ধুলি লও
    ওস্তাদের পাশে,একটু বও

    পড়া রেখে,খেলতে নেই
    অসৎ সঙ্গে, যেতে নেই…Read More

    6
    11 Comments
  • ভিন্ন ভিন্ন মতামত
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    কেউ বলে,সব সুখের কারণ নারী
    কেউ বলে,সব সুখের কারণ গাড়ি
    কেউ বলে,সব সুখের কারন টাকা
    আমি বলি কি,আমার থলি ফাঁকা!
    কেউ বা বলে,প্রেম হয় চির খাঁটি
    প্রেম খুঁজে,আমি পেয়েছি মাটি!
    কেউ বলে,রং তামাশায় আছে সুখ
    কেউ বলে,ভোগ বিলাসে আছে সুখ
    কেউ বলে,ক্ষমতার মাঝে আছে সুখ
    আমি বলি কি,ত্যাগের মাঝেই সুখ!…Read More

    8
    13 Comments
  • হাতে তুলে নিয়েছি বই
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    আমার অস্ত্রের,নেই কোনো প্রয়োজন
    আমি কলম হাতেই রই,
    আমার ক্ষুদ্র জ্ঞানসার,ঘুচাবে আঁধার
    হাতে নিয়েছি তুলে বই।
    আমি অধম বলি,জ্ঞান দেখাবে সন্ধান
    অজ্ঞানের বির্তক জুরি,
    চেষ্টা শেখায়,বইয়ের লেখায়,বহুদূর
    আছে পাথরের নুড়ি।
    আমার যুদ্ধের,নেই কোনো প্রয়োজন
    আমি অক্ষরে বারুদ জ্বালি,
    মানুষের পরিচয়, বিশুদ্ধ…Read More

    4
    8 Comments
  • হে ডাক্তার মশাই
    মুহাম্মদ জে.এইচ রপ্পি

    হে ডাক্তার মশাই অসুখ -বিসুখে বিমর্ষ আমি
    এদিকে পড়ে আছে সর্ব কাজ,
    কি হয়েছে চেকাপ করে,বলেন তো মাশই আজ
    খেতে পারি,সব আনারি,তৃপ্তিতে পায় স্বাদ
    ঔষধ…Read More

    4
    7 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটিতে ‘তেঁতুর চেয়ে জীবন দামী’ লাইনটা দারুণ ছিল, পুরোটা খুব মজার আর বেশ আনন্দ নিয়ে পড়লাম।

    • ঘোষাই মশায় ও বিপদে পরেছে।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার এই মজার লেখাটিতে চরিত্রগুলোর কথোপকথন এবং পরিস্থিতির হাস্যরস বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। লেখার ছন্দে কিছুটা বৈচিত্র্য আনার জন্য আপনি শব্দ চয়নের ক্ষেত্রে সামান্য নিরীক্ষা করে দেখতে পারেন। জীবনের কঠিন বাস্তবতাকে এমন হাসির মোড়কে উপস্থাপন করার এই অনন্য ভঙ্গিটি সত্যিই খুব উপভোগ্য।

    • হাসতে হাসতে মনটা ভালো হয়ে গেলো!

    • হাসির আড়ালে জীবন শেখায়, তেতো ওষুধেও বাঁচার অমৃত লুকায়……🖤🖤

  • সময় নামের রেলগাড়ী
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    আমার সময় এখনও আসেনি,
    যে সময়ের অপেক্ষায় আমি
    রাত্রি, দিবানিশি
    নিঃস্তব্ধ, পাথর হয়ে বসে আছি।
    সময় নামের রেলগাড়ী
    ছুটছে তার নিজ গন্তব্যে,
    আমি শুধু তাকিয়ে দেখছি,
    পাচ্ছি না কোনো স্টেশন!
    জানা নেই, কখন আসবে
    সময় নামের আমার রেলগাড়ীটা।
    তবে হ্যাঁ,
    বিশ্বাসের রাস্তা ধরেই আসবে
    আমার
    সময় নামের সেই…Read More

    5
    6 Comments
  • বিশ্বাসী বান্দা
    মুহাম্মদ জে এইচ রপ্পি

    বিশ্বাস এমন একটি চরম বাস্তব
    সেখানে যুক্তি চলে না,
    বিশ্বাসীরা যা পায়,অবিশ্বাসীরা
    তা কখনোই পায় না
    যদিও বিশ্বাসীদের জীবন দেখতে
    ঘুর্ণীঝড়ের,মতো
    হাজারো মসিবত লেগেই থাকে
    তাতে কি যায় আসে,
    আসল খেলা তো এখানেই
    বিশ্বাসী বান্দার অশ্রু
    স্রষ্টার কাছে,বার্তাটা নিয়ে যায়
    আপনার বান্দা খাঁটি,
    যাকে আপনি…Read More

    2
    5 Comments
  • আমরা সকলে ছাত্র
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    ফকির হওয়া যায় সহজে
    কিন্তু,
    রাজা হওয়া খুবই কঠিন
    তেমনি,
    কাউকে আঘাত করা যায়
    সহজে
    কাউকে ক্ষমা করা কঠিন।
    বিচার সবাই করতে পারে
    ন্যায় বিচার না,
    ইনসাফ আর জুলুম কখনো
    মুমিনের আচরণ না!

    স্রষ্টার এই পরিক্ষায়,আমরা
    সকলে হলাম ছাত্র।

    3
    7 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখা জীবনের গভীর একটা সত্যকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা এমন সব পরিস্থিতির কথা ভেবে কি আপনি এই অসাধারণ লেখাটি লিখেছেন? গ্রুপে অন্যদের লেখাতেও নিয়মিত লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই কমিউনিটি অনেক বেশি প্রাণবন্ত থাকবে।

    • ঠিকই বলেছেন কবি।

    • আপনার লেখাটির ‘ইনসাফ আর জুলুম কখনো মুমিনের আচরণ না’—এই চমৎকার লাইনটি আমার হৃদয়ে গভীর দাগ কেটেছে এবং জীবনের কঠিন সত্যগুলো এভাবে সহজ ভাষায় ফুটিয়ে তোলার জন্য আপনার লেখনী সত্যিই প্রশংসার দাবি রাখে, তাই আশা করছি আপনি এমন সুন্দর সব ভাবনা আমাদের সাথে নিয়মিত শেয়ার করে যাবেন।

    • ক্ষমা আর ন্যায়ের কঠিন পাঠেই মানুষ স্রষ্টার পরীক্ষায় সত্যিকারের উত্তীর্ণ হয়……🖤🖤

  • এটাকেই বলে মহব্বত
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    মা সন্তানকে গর্ভে ধারণ করে বলেই
    সন্তানের বিপদ দেখলেই
    অস্থির মন লইয়া,ব্যাকুল হয়ে যায়
    এটাকেই বলে মহব্বত!
    ঠিক তেমনি,
    মহান স্রষ্টা আমাদেরকে দয়া করে
    মায়া করে
    সৃজন করেছেন স্বযত্নে
    তাহলে,
    বান্দা যত ভুলই করুক না কেনো
    ক্ষমা চাইলে
    উনি ক্ষমা না করে থাকতে পারে না
    এটাকেই বলে মহব্বত।
    তবে হ্যা…Read More

    2
    6 Comments
  • স্রষ্টার কি যায় আসে
    -মুহাম্মদ জে.এইচ রপ্পি

    আমারও সৃষ্টি,অনু পরজীবি ও সৃষ্টি
    আমরাও সৃষ্টি,অক্সিজেন ও সৃষ্টি
    সৃষ্টি হয়ে সেই সৃষ্টিকেই, আমরা
    খালি চোখে,দেখিতে পারি না,
    তাহলে,
    দুর্বল ঈমান লয়ে,কেমন করে
    স্রষ্টাকে দেখার আওয়াজ তুলি?
    তুমি ঈমানদার হলে ও,স্রষ্টার কিছু
    যাই আসে না,

    তুমি নাফরমান হলেও,স্রষ্টার কিছু
    যাই আসে না!
    এখানে…Read More

    5
    12 Comments
  • স্রষ্টাকে যদি পাইতে চাও
    মুহাম্মদ জে.এইচ (রপ্পি)

    নদী এ’পাড় ভাঙে,ঐ পাড় গড়ে
    জাগিয়ে তুলে চর,
    স্রষ্টা,তোমার হৃদয়টা ও ভাঙ্গে
    নতুন করে,গড়বে বলে
    তিনি,নয়কো তোমার পর!
    তোমার হিসাব,তুমি রাখো যে
    সফল হবে,গ্যারান্টি তো নাই!
    স্রষ্টা,তোমার হিসাব,শতভাগ রাখে
    আমরা যেনো,দ্বীনের পথে যাই।

    আমরা,ভুল পথে,হাঁটতে,হাঁটতে
    সময় করেছি নষ্ট,
    একটু…Read More

    5
    6 Comments
    • নদী এ’পাড় ভাঙে,ঐ পাড় গড়ে
      জাগিয়ে তুলে চর,

    • আপনার লেখাটা পড়ে বেশ শান্তি পেলাম, ইদানীং এমন গভীর অনুভূতির লেখা খুব একটা দেখা যায় না। জীবনের হিসাব-নিকাশ নিয়ে সুন্দর একটা বার্তা ফুটিয়ে তুলেছেন আপনি। মাঝেমধ্যে এমন ভাবনার খোরাক পাওয়ার খুব প্রয়োজন ছিল।

    • হুম সত্যি কথা ।

    • ভাঙা আর গড়ার উপমাটা পুরো কবিতার সঙ্গে ভালো মানিয়েছে।

    • স্রস্টার হিসাব নিখুত❤️❤️❤️

    • আপনার লেখাটির ‘স্রষ্টাকে যদি পাইতে চাও, চির ধার্য ভাসাও অশ্রুর গতিবেগ’—এই অসামান্য লাইনটি হৃদয়ে গভীর এক প্রশান্তি ও আধ্যাত্মিকতার ছোঁয়া বুলিয়ে দেয়। জীবনের ভাঙা-গড়ার মাঝে স্রষ্টার উপস্থিতিকে আপনি খুব সুন্দর এবং সহজভাবে তুলে ধরেছেন যা পাঠককে দারুণভাবে আলোড়িত করে। আপনার কলম থেকে এমন আরও স্নিগ্ধ ও গভীর ভাবনার লেখা নিয়মিত পড়ার অপেক্ষায় থাকব, আপনি দারুণ…Read More

  • স্রষ্টার ইশকে ডুব

    যদি তুমি স্রষ্টার ইশক বুঝতে চাও
    তাহলে,তোমাকে ত্যাগি হতে হবে
    যার জীবনে ত্যাগ বেশি,নির্মমতায়
    তার হৃদয়ে,প্রভু জাগ্রত,উদারতায়
    পাহাড়ের চূড়ায় উঠতে,যেমন করে
    সাহসীকতায়,ভয়কে করতে হয় জয়
    মহান রবের সেই,ইশক বুঝতে হলে
    নানা প্রতিকূলে,তব ডুব দিতে হয়!
    স্রষ্টার হতে চাও,নিজেকে প্রস্তুত করো
    একের পর এক,নতুন করে ভাঙতে,
    চোখের…Read More

    5
    5 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “চোখের জলের,উতাল পাতাল সেই বিরহের সাগরে ডুব সাঁতার কাটতে!” – লাইনটা ভীষণ গভীর এবং দারুণ লেগেছে। আপনার লেখাটা পড়ে মনে অনেক প্রশান্তি কাজ করছে, সত্যিই খুব সুন্দর লিখেছেন। গ্রুপে অন্য সবার লেখাতেও একটু সময় নিয়ে রিঅ্যাকশন বা কমেন্ট দিয়েন, তাহলে আমাদের কমিউনিটিটা অনেক প্রাণবন্ত থাকবে।

    • মাওলা আমি তোমার সেই ইশক চাই।

    • “স্রষ্টার ইশক বুঝতে হলে”— শুরুটাই মনযোগ কেড়ে নিলো

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটিতে স্রষ্টার প্রতি অনুরাগের যে গভীর আকুতি এবং বিরহের যে চিত্র ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও আধ্যাত্মিক উপলব্ধির ছোঁয়া দিয়ে যায়, তাই আপনার এই সুন্দর লেখনীটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আপনি নিয়মিত চর্চা চালিয়ে যেতে পারেন।

    • ত্যাগের অশ্রুতে যে হৃদয় নিজেকে ভাঙে, স্রষ্টার ইশকের গভীরতা কেবল সেই হৃদয়ই উপলব্ধি করতে পারে……🖤

  • ভরসা রাখো স্রষ্টার উপর

    তুমি সব আশা ছেড়ে দিয়ে
    নিঃস্ব হয়ে রাস্তায় হাটছো,
    কিন্তু,
    ভরসা রাখো স্রষ্টার উপর
    অঝরে,চোখের অশ্রু ঢালছো
    একনিষ্ঠ বিশ্বাসী মন লয়ে
    চাইতেই থাকো,চাইতো থাকো
    দেখবে,তোমার আশার চেয়ে
    বেশি কিছু,স্রষ্টা দান করবেন
    তখনও চোখের অশ্রু ঝরবে
    আগে অশ্রু ঝরতো না পেয়ে
    পরেও অশ্রু ঝরবে,
    তোমার প্রার্থনা কবুল হওয়া’তে
    মনে…Read More

    3
    6 Comments
    • ভরসা রাখো স্রাস্টার উপর

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “তোমার আশার চেয়ে বেশি কিছু, স্রষ্টা দান করবেন” এই লাইনটা পড়ে মনটা এক নিমিষেই ভালো হয়ে গেল, আপনি কি নিজের জীবনের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে এমন সুন্দর করে লিখেছেন?

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “একনিষ্ঠ বিশ্বাসী মন লয়ে চাইতেই থাকো”—আপনার এই পঙ্‌ক্তিটি সত্যিই খুব গভীর আশার আলো ছড়ায় এবং মানুষের মনে বিশ্বাস জাগিয়ে তোলে। আপনি নিয়মিত আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক দিয়ে বা সুন্দর মন্তব্য করে সবাইকে উৎসাহিত করবেন বলে আশা রাখি, এতে আমাদের এই লেখালেখির আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • অশ্রুসিক্ত প্রার্থনার পথ পেরিয়েই তো স্রষ্টার রহমতের দরজা নীরবে খুলে যায়……🖤

  • ইতিহাস কথা বলবে

    একটা সম্পর্কে ফাটল ধরিয়ে দেওয়া সহজ
    একটা সম্পর্ক অনায়াসে ভেঙে দেওয়া সহজ
    কিন্তু,
    একটা সম্পর্ক জুড়ে দেওয়া এত সহজ না!

    অবহেলা করতে নেই,অহংকার করতে নেই
    কখন কার দরজায়,কাকে এসে দাঁড়াতে হয়
    কেউ জানে না,
    সময় সবকিছু ঠিক করে রাখে,স্রষ্টার ইশারায়

    ভেঙে পড়ো না,নিজের দুর্বল মনকে…Read More

    2
    4 Comments
    • সম্পর্ক ভাঙার চেয়ে নিজেকে গড়ে তোলাই ইতিহাসের পাতায় সত্যিকারের জয়…🖤

    • আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে “ইতিহাস, হয়তো তোমার পক্ষেই কথা বলবে, একদিন” লাইনটা একদম মনের কথা বলে দিয়েছে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাস যে কতটা জরুরি, তা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এমন চমৎকার সব অনুপ্রেরণামূলক লেখা আরও শেয়ার করবেন, আপনার জন্য শুভকামনা রইল।

    • নিজেকে বদলাের প্রয়াস সফল হোক,অন্যের সমালোচনা না করে সময়ের সাথে সংহতি রেখে চলাটাই উত্তম হবে ।

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, “ইতিহাস, হয়তো তোমার পক্ষেই কথা বলবে, একদিন”—আপনার এই কথাটি বেশ আশাবাদী এবং মনে গভীর রেখাপাত করে। সম্পর্কের ভঙ্গুরতা ও নিজের প্রতি আস্থার যে কথা আপনি লিখেছেন, তা যেকোনো পাঠককে নতুন করে ভাবাবে বলে আমার মনে হয়। আপনি যদি চান, তবে আগামী লেখায় কোনো একটি ঘটনার মাধ্যমে আপনার এই চমৎকার উপলব্ধিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন,…Read More

  • আজকের এই দিন

    অতীতে হারিয়ে যাওয়া দিন থেকে
    আজও স্মৃতির পাতায় সংরক্ষিত
    আর আসবে না’কো’ সেই সময়
    আর আসবে না’কো’ সেই দিন
    আর আসবে না ফিরে
    বিদায়ী লগ্নে আজকের এই দিন!
    সময় যায়,সময় আসে,আগামী রথ
    ভাগ্যটা নিয়ে যাবে,শেষাংশের পথ।

    জানি,তবুও অমলিন হয়েই থাকবে
    অতীতের সেই দিন,
    থাকবে,স্মৃতির পাতায় সংরক্ষিত
    আর আসবে না’কো’ এই সময়
    আর আসবে না’কো’ এই…Read More

    4
    5 Comments
    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটা পড়ে পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে, তবে আপনার স্মৃতিতে সবচেয়ে বেশি ভেসে থাকা সেই বিশেষ দিনটির কথা কি একটু শেয়ার করবেন?

    • মুহাম্মদ জে.এইচ রপ্পি, সময়ের স্রোতে হারিয়ে যাওয়া স্মৃতিগুলোকে খুব সুন্দরভাবে শব্দে ফুটিয়ে তুলেছেন আপনি। প্রতিটি চরণে মিশে থাকা বিষণ্নতার সুর এবং ফিরে না আসার আকুতিগুলো আমার হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে। আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আরও সমৃদ্ধ হয়ে উঠুক, আপনার সৃজনশীল যাত্রায় অনেক শুভকামনা রইল।

    • যত দিন যায় আগের স্মৃতিগুলো ঝেকে ধরে বেশি।

  • Load More Posts
কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।

Friends

Skip to toolbar