-
Nayeim Sheikh Kabir and
ফারহাত আহমেদ are now friends
-
সাহেব-বিবি-গোলাম
– ফারহাত আহমেদ
ছোট্ট করে
সবার আগে
বলে রাখি
একটি কথা
এই কাহিনী
গোপন থাকুক
বলতে মানা
যথা-তথা ।
তোমার-আমার
ভিন্ন কথা
দুটি দেহে
অভিন্ন প্রাণ
সুখে-দুখে
দোষে-গুণে
আমি-তুমি
সমান-সমান ।
আড়াই রুমের
একটা ফ্ল্যাটে
ভাড়ায় থাকি
আজিমপুরে
পাশের ফ্ল্যাটের
একটা বিষয়
আমাকে খায়
কুরে কুরে ।
পাশের বাড়ির
বাসিন্দারা…Read More1 Comment -
সাইকেল
– ফারহাত আহমেদ
শক্তের খোঁজে
দুর্বল, তারা
যুদ্ধ জয়ে ন্যস্ত
তেল্ তেলা তবু
আরো তেল নিয়ে
পেশাদার সব ব্যস্ত ।
এই সাইকেল
একদিন ভাঙ্গে
‘বিপ্লব’ তারে বলবে
ধ্বংসের পরে
সৃষ্টির পরে
ধ্বংসের খেলা চলবে ।1 Comment -
কাঁচকলা
– ফারহাত আহমেদ
মাঝে মাঝে মনে হয়
স্বেচ্ছায়, ভুলে নয়
জেনে-বুঝে বুড়ো মাছ
টোপ গিলে পুকুরে
ধাড়ি কাক ছ্যাঁক খায়
মশা কানে গান গায়
মরতেই মাঝপথে
ঝাঁপ দেয় কুকুরে ।
কেউ বাঁচে চার দিন
কেউ যুগ দুই-তিন
সবকিছু ছক-বাঁধা
সুশৃংখল খাত
শৃংখলা ঠেকিয়ে
কাঁচকলা দেখিয়ে
কেউ কেউ মৃত্যুকে
দেখে নেয় এক হাত।1 Comment -
ফর্মূলা
– ফারহাত আহমেদ
সুন্দর মুখ
একবার দ্যাখো,
দু’বার দেখবে না
স্মৃতির মাঝে
ওটাই থাকুক
আদৌ ঠকবে না।
দুইবার বা
তার বেশী দেখে
চোখে কোন খুঁত পড়বে
প্রথম দেখার
ম্যাজিক মাটি,
হাকিম-হুকুম নড়বে।
এই ফর্মূলা
যখন থেকে
আর কাজ করবে না
বুঝবে বৎস
“প্রেমে পড়িয়াছো”
কিছুই চলবে না।1 Comment -
কখনো আসেনি
– ফারহাত আহমেদ
কাল রাত তিনটায় সাতবার ভালবাসি
শুনেছিল ঘড়ি,চাঁদ,তারা,রাত
সাদা-কালো চরাচরে রংখেলা করেছিল
রূপকথা করেছিল ধারাপাত ।
কাল রাতে পৃথিবীর সবগুলো লালবাতি
ধরা দিলো সবুজের সারিতে
মান্ধাতা নগরীর সব বাঁধা ভেঙ্গে-চুরে
ইতিহাস গড়ে নর-নারীতে ।
কাল রাতে চাঁদ ছিল
চাঁদে ভাসা পথ ছিল
ফুলের বাগানে ছিল সাপ্-খোপ্-ভো…Read More2 Comments -
গন্ধবিদ্যা
– ফারহাত আহমেদ
কর্পূরের
গন্ধ মানে
মরা বাড়ির কান্না
ক্ষুধার সময়
গন্ধ বলে
কোথায় রান্না-বান্না।
গন্ধ কোথাও
ভাবুক বানায়
আকুল কিংবা আনচান
কোথাও নাকে
রুমাল চাপায়
কোথাও করে সাবধান।
চোখের দেখাও
অনেক সময়
সত্য কথা কয়না
ঘ্রাণেন্দ্রিয়
যে তথ্য দেয়
মিথ্যা সেটা হয়না।1 Comment -
মির্জাফরী
– ফারহাত আহমেদ
পিঠে ছুরি মারা এতো সোজা নয়
যোগ্যতা কিছু লাগবে,
বন্ধুর মতো চলতে চলতে
মির্জাফরী ঢাকবে।
পিঠে ছুরি মেরে যখন দেখবে
ইমপ্যাক্ট তার শূণ্য,
জণাকীর্ণ চৌরাস্তাতে
হাগুর মতোই পূণ্য।
ঝুটিওয়ালা সাধু,
“দোহাই লাগে”
সততার কথা বলোনা,
বুক পাতা আছে
তবু কেন পিঠে?
ছলনা,ছলনা,ছলনা।3 Comments -
হিরো ২
– ফারহাত আহমেদ
বাংলাদেশের
মানুষ যখন
প্রেক্ষাগৃহে ভিড় জমায়
হিরোর সাথে
অমিল দেখে
আস্তে-ধীরে ভিড় কমায় ।
লম্বা হয়ে
ফর্সা হয়ে
মনের ভেতর তুলছে ঢেউ
পয়সা দিয়ে
স্বপ্ন কিনি
কিন্তু হিরো অন্য কেউ ।
তুফান জাগে
যখন দেখি
ছবির নায়ক যম্ কালো
কিংবা বেটে,
কিংবা মোটা
আমার লাগে খুব ভালো ।2 Comments -
হিরো ১
– ফারহাত আহমেদ
হারপিক দিয়ে তেলাপোকা মারি,
টিপ দিয়ে মারি মশা,
হুংকার দিয়ে রেখে-ঢেকে চলি,
ভীতুর ডিমের দশা।
আমাদের দিনে লোহা খেয়ে লোহা
হজম করেছি বলেছি,
ডায়রিয়া নয় কলেরার সাথে
সাত পাক বেঁধে চলেছি।
সাহসী মানুষও কোথাও ভীতু,
অমোচনীয় তাই মুছবে না,
রূপকথা দিয়ে ইতিহাস লিখে
হিরোকে পুরোটা বুঝবে না।2 Comments -
লাগাম
– ফারহাত আহমেদ
সবার খবর
নেবার নেতার
নিজের ঘরের
খবর নাই
আয়না তোমায়
জানান্ দেবে
তোমার ঘরের
সব কথাই ।
দার্শনিকের
সফর-সূচি
কোথায় ঠেকে
জল্পনা
কিন্তু আগে
ঊটের লাগাম
সত্যি জেনো
গল্প না ।3 Comments -
যোগ্যতা
– ফারহাত আহমেদ
মৃত্যুদন্ড
দেবার পরে
আর কোন কাঁটা
রয় না
শৃংখলা ভেঙে
শৃংখলা গড়ে
বুঝে সব,কিছু
কয় না।
পাওয়ার জন্য
যোগ্যতা কি
এমন প্রশ্ন
করো না
স্বপ্নের দরে
তৈরী মানুষ
এর মাঝে কিছু
ভরো না।1 Comment -
ঐখানে
– ফারহাত আহমেদ
না জানি কি আছে ঐখানটায়,
খোঁজ করি, চলে খোঁজা,
ঐখানটায় যেতে পারি নাই
না জানি কেমন মজা!
ঐখানে আছে ফ্যান্টাসি যতো,
রূপকথা,অনুমান,
লবন গুড় আর পানির মতো
মহৌষধীর গান।
সবকিছু নিয়ে বাটোয়ারা হয়,
ঐখানে হবে কোন্ টা?
ব্যাংকনোট হয়ে চাহিবামাত্র
যা চায় তোমার মনটা।1 Comment -
বিশ্লেষণ
– ফারহাত আহমেদ
রিক্সার ঝাঁকি,রাস্তার জ্যাম
কিংবা হঠাৎ বৃষ্টি,
বড়ো ভালো লাগে,যদি থাকো কাছে,
নতুন সুখের সৃষ্টি।
রিক্সার ঝাঁকি,রাস্তার জ্যাম
কিংবা হঠাৎ বৃষ্টি,
গোদের ওপর বিষ ফোঁড়া লাগে
গ্রহণ লাগা দৃষ্টি।
সুখ-অসুখের অংক মেলেনা
এসিড না ক্ষার জানলে,
উৎপাদকের বিশ্লেষণে
মাথা আসে কান টানলে।2 Comments -
খাদ
– ফারহাত আহমেদ
শোক সংবাদ শুনে
মনে মনে ভাবলাম
খাপছাড়া কোন কিছু
আজ পরা যাবে না
পৃথিবীর সব দেশে
শোক মানে সাদা-কালো
লাল-নীল-বেগুনিতে
কেউ খাপ খাবে না ।
কান্নার রোল শুনে
মরা-বাড়ি চেনা যায়
ঘিরে আছে মরদেহ
শোকার্ত পরিজন
ক্রমাগত আহাজারি
বাতাসকে করে ভারি
এখানে সময় মানে…Read More2 Comments -
শ্যাওলা
– ফারহাত আহমেদ
প্রশ্নের পর প্রশ্ন করেছি,
উত্তর আমি পাই নাই
ঘর-দেহ-মনে,নিভৃত কোণে
ভালবেসে কোন ঠাঁই নাই।
থিতু-ভিতু হয়ে থাকাটাই পাপ,
শ্যাওলা বসেছে জেঁকে
মোটা মোটা দাগে কষ্ট পেয়েছি
সুখের বসত থেকে।
সস্তার ভোগে ইন্দ্রিয়-সুখে
অধরা যখন ধরেছি
শ্যাওলা-থিতুর পিচ্ছিল ভূমে
বাঁচার আগেই মরেছি।3 Comments -
নিবিঢ় পরিচর্যা
– ফারহাত আহমেদ
মেঘ না চাইতে বৃষ্টি পেয়েছি
এত সুখ আমি চাইনি,
মিষ্টি চেয়েছি,জুটেছে ক্ষিরসা,
হজমী চেয়েও পাইনি।
আমার ঘরের কর্ণার স্টোন
কিংবা আমার পিলার,
নিবিড় পরিচর্যায় আজ
চলবে না কোন ফিলার।
ব্যথার রাজ্যে হামলা চলবে,
চলবে না অবহেলা,
পরিচর্যার জেলখানা থেকে
খালাস বিকালবেলা।3 Comments -
শয়তান
– ফারহাত আহমেদ
মেনে নেই আমি দাসানুদাস,
তুমি প্রভু আর কেউ নেই,
শয়তান কেন এত আয়ু পায়,
সব লাগে তারে থামাতেই?
সবখানে তার অবাধ যাত্রা,
এত কেন তার শক্তি,
শয়তান দেখে দাসানুদাসের,
মাথা ঠোকাঠুকি ভক্তি।
সীমার ভেতরে অনেক স্বাধীন,
প্রতিরোধ কিসে গড়বো?
কিছু স্বাধীনতা আমাকেও দাও,
সেয়ানে সেয়ানে লড়বো।3 Comments -
অপাঙতেয়
– ফারহাত আহমেদ
তোমার প্রিয়
কবি-র কথা
তোমার কাছে
জানতে চেয়ে
জানতে পারি
আমার কথা
ভুলে গেছো
বলতে যেয়ে ।
তোমার প্রিয়
গানের কলি
তোমার গলায়
শুনতে গিয়ে
শুনতে পারি
নতুন কোন
গান বেঁধেছো
কাউকে নিয়ে ।
তোমার প্রিয়
কবিতা-টা
পড়তে গিয়ে
বুঝতে পারি
কবিতা-টা
আর প্রিয় নেই
আনমনা ভাব
স্বাক্ষী তা-রি ।
এখন আমি
অপাঙতেয়
শীতের…Read More5 Comments-
-
ধন্যবাদ মঞ্চবন্ধু! শুভেচ্ছা নেবেন! @Prithula
-
-
আবার প্রলেতারিয়ান
– ফারহাত আহমেদ
এককালে ছিল
ময়দান ঠাসা
শুনতে বারূদকন্ঠ
মানুষের মাথা
অগণিত ডাল
গোটা মাঠ মুড়িঘন্ট ।
লোক কমে যায়
নেতা অসহায়
মিলনায়তনে ভাগে
দশজন লোক
ছোট দোকানেও
অনেক বেশী লাগে ।
আজকাল আর
কর্মী দেখিনা
নেতার পেছন খালি
প্রলেতারিয়ান
কখনো মরেনা
ভাবলে সে গুড়ে বালি ।2 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan




দারুণ !