-
সূর্পনখা
– ফারহাত আহমেদ
ইতিহাস বলে আলেয়া নায়িকা,
সূর্পনখা নয়,
হেরে গেলো,তবু ট্র্যাজেডীর গুণে,
সিরাজ অক্ষয়।
এতো প্রেম তবু গলে নাই মন,
নাক কেটে দেয় উল্টো
“ভালোবেসে সব জয় করা যায়”
এমন ধারণা পাল্টো।
লক্ষণ কাটে সূর্প-র নাক,
রাবণ পাল্টা লয়,
সীতাহরণের পরম্পরায়
রামের লংকা জয়।
দুই যোগ দুই চার হতে হবে
ইতিহাস তা কি কয়?
কখনো বাঁকানো,ক…Read More4 Comments -
পিনড্রপ
– ফারহাত আহমেদ
প্রেম ভালবাসা উচ্ছ্বাস ছিলো
হাসি কান্নার উৎসব
“আমি-তুমি-সে”-র পর্ব দেখায়
পিনড্রপ জনগণ সব।
পাত্র-পাত্রী ছাড়াছাড়ি হয়,
“কোথায় গেলি রে রাইখা!”
লেখকের যাদু ঘুম কেড়ে নেয়
ভিলেনের বুকে নায়িকা।
এক পাড়াতেই পাত্র-পাত্রী,
ঐ পাড়াতেই ভিলেন,
হিরো হয়ে যায় থার্ড পার্সন
অমনি বিদায় নিলেন।
কতো নায়কের পতন দেখেছি,
আর কে…Read More6 Comments -
ফারহাত আহমেদ Changed their profile cover
4 Comments -
চেইন রিয়েকশন
– ফারহাত আহমেদ
দু্ম্ দুম্ করে পিঠে দেয় কিল
স্বপ্নে পাওয়া দোষে
বউয়ের পিঠে রিক্সাওয়ালা
আচমকা এক রোষে।
আজকেও বুয়া বাসায় আসেনি
জামাই নাকি মেরেছে,
একটা কিছু করতে হবে,
গিন্নি বুঝতে পেরেছে।
নাস্তা না পেয়ে অফিসে কর্তা,
মেজাজ কিন্তু চড়ছে,
নিয়ন্ত্রণে রাখতে গিয়ে
বিল্ডিং ব্লক গড়ছে।
বোকা জুনিয়র বুঝে বা না বুঝে
ধৈর্যের বাঁধে নাচ…Read More9 Comments -
ছাপা
– ফারহাত আহমেদ
শীৎকার শুনে বড় হবি তুই
জন্ম তাহলে কোঠায়,
সংসারত্যাগে পাবিনা কিছুই
জুটবে যা কিছু খোঁটায়।
লাত্থির গুণে বুঝতে পারবি
কার পায়ে কত জোর,
মার্কেট প্রাইস বলে দেবে তোকে
কোথায় চাহিদা তোর।
সর্দির গুণে বুঝতে পারবি
এন্টি-বায়ো না নাপা,
পড়া না গেলেও বুঝে নিতে হয়,
সবকিছু আছে ছাপা।7 Comments -
চাওয়া
– ফারহাত আহমেদ
কত কিছু চাই জানবে না তুমি,
জানলে তুমি কি দিতে?
দাবী-দাওয়া শুনে হয়তো পালাতে,
হয়তোবা মেনে নিতে!
আস্কারা পেলে মাথায় উঠবো,
পারতে না তুমি ঠেকাতে
চাওয়া-পাওয়া সব তোমার হাতে,
লেখা তা হাতের রেখাতে।
তালের পাখায় তোমার বাতাসে
আমার গ্রীষ্ম শেষ
একসাথে ভিজে সর্দি বানাবো,
ওটাই বর্ষা-বেস।
ভাদ্রের আকাশ আমাকে তোমাকে
“আয় আয়”করে ড…Read More6 Comments -
নবযাত্রা
– ফারহাত আহমেদ
দেখাও বলেই দেখে যাই, সাথে
লিখে যাই, খুঁজে পাও না,
বেসুরো গলায় গান গাও রাতে
চাইলেও মাইক দাও না।
পুরাতন লোকে, পুরাতন শোকে
নতুনের ধার ধারি না,
পটকার জোরে, আতসের ভোরে
রাত্রে ঘুমাতে পারি না।
পুরাতন শোক, পুরাতন ব্যথা,
নতুন রাত্রে খুলো না,
পালকে পালক গুঁজে দিও খোপা
ফুল চায়, দিতে ভুলো না।10 Comments -
ঘোড়ার ডিম
– ফারহাত আহমেদ
চঞ্চল প্রজাপতি
কোন এক ভুল ক্ষণে
ধার দিয়েছিলো কিছু
দুষ্টামি বুদ্ধি
হুঁশ-তাল-মাত্রার
ভয়াবহ সংকটে
পতঙ্গ মরে শেষ
শুরু হলো শুদ্ধি ।
বিস্তর মাতামাতি
চলে সারাদিনভর
পতঙ্গ-সর্দার
রীতিমত ক্ষিপ্ত
এমনটা হলো কেন
তদন্ত চলে যেন
বের করতেই হবে
কে তা’তে লিপ্ত ।
তদন্তে ব্যস্ত
গুরুভার ন্যস্ত
জাগতিক সবকিছু
আপাততঃ বর্জন…Read More10 Comments -
শব্দ-ভান্ডার
– ফারহাত আহমেদ
তেতুল বাবা,গণতন্ত্র,
হেফাজত,রাজাকার
পদ্মা সেতু,চুদুর বুদুর,
মানবতা,সুবিচার।
শিষ্টাচার,সংস্কার,
কাশিমপুর,ট্রাইবুনাল
দুর্নীতি,পারসেপশন,
বিশ্বব্যাংক,কালোবিড়াল।
বলগার,চাপাতি,
আহসানউ…Read More7 Comments -
বাঁশি
– ফারহাত আহমেদ
হিরোইন বাসে আমায় ভালো,
অতএব আমি হিরো
খুনটা ছাপিয়ে প্রেমের গপ্পো
বাঁশিটা বাজায় নিরো।
নিরো নয় তবু বাঁশি বেজে যায়
আকুলি-বিকুলি মন
কথা দিয়ে তুমি রাখতে পারোনি
মনে পড়ে হ্যামিলন?
ভালবেসে আমি কষ্ট পেয়েছি
ঘুরে ফিরে তবু আসি
নিঃস্ব হয়েছি,রিক্ত হয়েছি
সম্বল শুধু বাঁশি।6 Comments -
একটি কবির মৃত্যু
– ফারহাত আহমেদ
ভিড় কেন এত বেশী?
কালকে রাতেও তুমুল তর্ক
রোনাল্ডো না মেসি!
নেড়ী কুত্তাও কালকে দেখিনি
আজ কেন এত লোকজন?
কবি মরে গেছে..কবি মরে গেছে…
ঠেলাঠেলি দেখি প্রাণপণ।
একা হলে নাকি চিন্তার পালে
বাম হাত কেউ দেয়না
একাই এসেছে,একাই গেল
দিয়ে যায়,কিছু নেয়না।2 Comments -
আমিস্থান
– ফারহাত আহমেদ
‘আমি’ ‘আমি’ করে সারাবেলা যায়
‘আমি’ আর কিছু সয়না,
উঠতে,বসতে,চলতে,ফিরতে
‘আমি’ ছাড়া কিছু হয়না।
তুমি,তারা দূরে,আমরা হলেও
‘আমি’ তা মানতে চায়না
সবকিছু হবে শুধু আমিময়
এটাই আমার বায়না।
যুক্তি,তর্ক,বিশ্বাসজুড়ে
ভয়াবহ এক উত্থান
আমার রাজ্যে আমিই রাজা,
রাজ্য ‘আমিস্থান’।4 Comments -
পোড়ামুখী
– ফারহাত আহমেদ
মরা চোখে দ্যাখো কচুরিপানাও
কতো সুন্দর লাগতো
বয়সের দোষে স্বপ্ন সমানে
বুদ্ বুদ্ হয়ে জাগতো।
উর্বর মনে ‘ক’ বললেও
চন্দ্রবিন্দু আসতো
একজনা ছিলো,আমার কথায়
কাঁদতো আবার হাসতো।
সব সাবজেক্ট বাদ দিয়ে আমি
তোকেই শুধু ভেবেছি,
পোড়ামুখী তোর চোখে চোখ রেখে
মরাগাঙে আমি ডুবেছি।8 Comments-
-
-
দারুণ বলেছেন তো! @prithula
-
-
-
পাগলা
– ফারহাত আহমেদ
কয় ফেরকায় কয় চরকায়
ক্যামনে কোথায় ঘুরবি?
কাঁটা চামচের টুং টাং দিয়ে
কোথায় কোন্ টা পুরবি?
এই জঙ্গলে সব কিছু বশ্ ,
নইলে চাবুক চালাবি
দশজন হলে বাঁশপেটা করি,
একা একা হলে পালাবি।
অভিনয় করে মিথ্যা বানাবি,
গ্লিসারিন ঢেলে কান্না
আতরের ঘ্রাণে গন্ধ তাড়াবি,
মসলা মাখিয়ে রান্না।
শত শেকলের বন্দী মানুষ
আশায় রাত্রি জাগ…Read More4 Comments -
টম এন্ড জেরী
– ফারহাত আহমেদ
বাঁধ দিয়ে পানি আটকাও জানি,
দাঙ্গা থামাও যতো,
সাতপাকে বাঁধা টিকবেনা যেটা
চৌদ্দ শিকের মতো।
নীল আর্মস্ট্রং চাঁদের গাড়িতে
রহিমের সাথে রূপবান
বিশ্বাস চলে অবিশ্বাসে
ডিস্কোর সাথে পালাগান।
একসাথে তবু মিলেও মেলেনা
বুঝতে অনেক দেরী
তেলে জলে যদি অংক মেলেনা,
মেলায় টম এন্ড জেরী।6 Comments -
সূত্র
– ফারহাত আহমেদ
সর্ষের মাঝে ভূত যদি থাকে
চাঁদের ভেতর কলংক,
কষ্টের মাঝে কান্না লুকিয়ে
মুক্তির মানে বিহঙ্গ।
লংকার মাঝে ঝাল যদি থাকে
ডংকায় থাকে শব্দ,
লুটেরার সুখে গৃহীর দুঃখ
পুলিশের হাতে জব্দ।
রোদ্দুর মানে হাসিমাখা মুখ
হাহাকারে থাকে অভিশাপ
ডাকাতের ঘরে ডাকাতি করলে
বলো তো কতটা পাপ?8 Comments -
নির্লজ্জ
– ফারহাত আহমেদ
অবহেলার
লাড্ডু গুলোয়
মাছির পালের
আনাগোনা
ক্ষুধার্ত পেট
মোচড় কাটে
বিবেক বলে
না খাবো না ।
পরীক্ষাতে
ঘাপলা করে
লাড্ডু মেরে
মুখখানা ভার
ছাত্র আমার
সব ডোবালো
টিউশনিটা
টিকবে না আর ।
আমার বিবেক
লাড্ডুগুলো
চারপাশে সব
সন্ধানী চোখ
টিটকারি দেয়
কেউ বোঝেনা
শূণ্য পকেট
পরাস্ত লোক ।
মনের ভেতর
অংক কষি
মিলছে না ত…Read More4 Comments -
যোদ্ধা
– ফারহাত আহমেদ
ঠকার পরে
আবার দাঁড়াই
এমন হলে
দুঃখ নাই
আরাম করে
করবো গুলি
তেমন কোন
গল্প চাই।
হাতজোড় করে
ভিক্ষা চাওয়ার
কালচার ছেড়ে
আজকে যাই
তোমার গলার
গানটা নিলাম
যাবার বেলায়
সেটাই গাই।2 Comments -
ফারহাত আহমেদ and
Prithula Zaman are now friends
-
সমীকরণ
– ফারহাত আহমেদ
লাঠির গুতোয়
তটস্থ প্রায়
গলায় শেকল
খেলছে খাসা
একটা বানর
হাততালি দেয়
ডিগবাজি খায়
দ্যাখ তামাশা ।
বাঁধ-ভাঙ্গা ঢল্
সাপ খেলাতে
সব সাপুড়ের
পোয়া বারো
দাঁত-ভাঙ্গা সাপ
তুলছে ফণা
নিঃশ্বাসে ঝড়
বাড়ছে আরো ।
হাতের চাবুক
খিস্তি-খেউড়
দুটোই চলে
সমান তালে
চোখের পানি
চোখেই শুকায়
শনির দশা
ঘোড়ার পালে ।
বনের পাখি
খাঁচ…Read More6 Comments - Load More Posts
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan







কবি আপনাকে শুভেচ্ছা জানাই