-
আমি,
১,২,২৩,
পর্ব – ২
আব্বুর মুখে সংবাদটা শোনার পর
নিজের মধ্যে আনন্দের জোয়ার বইছিলো, কি জানি নিজেকে ভাবতে শুরু করলাম, স্বপ্নটা যেন চোখের পাতায় বড়ো হয়ে ধরা দিলো।
তো সময় মতো আমরা তার সাথে দেখা করতে
গেলাম সঙ্গে নিতে হলো আামার দলবল, মানে
আমার যত খালাতো মামাতো ভাই বোন, নিজের তো আছেই, এটা হলো আব্বু জন্যে, সে বললো তোমারা সবাই মিলে গেলে আনন্দটা বেশি হবে
তাই করলাম কিন্তুু তাতে আমি ঐ সাংঙ্গ পাংঙ্গর পিছনে পরে রইলাম, তাদের ছবি তোলা শেষই হয়না,কি আর করা আমি সবার শেষে যেয়ে নিজের নামটা বললাম তার হাতটা ধরলাম,ছবি টবি তুললাম, যাই হোক এটা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত, যা কিনা মাঝে মাঝে মনে পড়ে, আর একটা মুহূর্ত আছে সেটা হলো আমার কবিতা যখন প্রথম পত্রিকায় ছাপা হয়, সেই পত্রিকাটা নিয়ে গিয়েছিলাম আমার স্কুলের হেডস্যার এর কাছে, আমার কবিতা তাকে দেখাবো তাই, তার রুমে ডুকতেই সে বলে উঠলো
কি ব্যাপার ছুটি চাই, আমি ভয়ে ভয়ে পত্রিকাটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম কবিতা ছাপিয়েছে সে বলে কার তোমার, আমি বললাম জি স্যার আমার, সে হাতে নিয়ে খুব খুশি হয়ে
কবিতাটা জোরে জোরে পড়লো তারপর দাঁড়িয়ে আমার মাথা হাত বুলিয়ে দোয়া করে দিলো,,আমি
ভাবিনি সে দাড়িয়ে যাবে আমার কবিতাটা খুশি হয়ে পরবে,সেই থেকে লেখা কে ভালো বাসি।
মাঝে মাঝে আব্বু আমার ডাইরি পড়তো,
এমনি একদিন সে আমার ডাইরি পড়ে প্রচন্ড
রেগে মেগে আম্মুকে ডাক দিয়ে বললো এগুলো
কি লিখেছে, তখনও স্কুল পার করি নি।
আম্মু এসে আমার হাতে ডাইরিটা দিয়ে বললো এগুলো আর লিখিস না,আমি মনে মনে ভাবি কি এমন লিখলাম, দেখি যে একটা কবিতা সেটা হলো একটা প্রেমের কবিতা, তেমন কোন খারাপ শব্দও নেই,,কদিন আগে পত্রিকায় একটা প্রেমের
কবিতা ছাপা হয় আমি সেইটা পড়ে ভেবেছিলাম
এরকম তো আমিও লিখতে পাড়ি, তা আম্মু কে বললাম, আম্মু বলে এরকম লেখার দরকার নাই।
তারপর কেনো জানি আমি আর কবিতা লিখতে পারিনি ,,,,,,
,,,,,চলবে-fnesa
5 Comments
Friends
তিতা ফুল
@nadia1
naznin shamim
@nazninshamim
Drako Shajib
@drako
খান মোঃ এমদাদুল হক নিসু
@khannisu
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
সোহেল রানা
@rocketmondol
Shahriar Hossain
@shahriarhossain
নূরুল আমিন সোহাগ
@aniketprantor
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal




একটু উতসাহের অভাবে অনেক সময় কতক প্রতিভা আর বিকশিত হতে পারে না।