Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 5 years ago

    ১০,৭,১৭,
    সেই সব রঙিন দিন,

    অপলক দৃষ্টিতে চেয়ে থাকি,
    সেই সানবাঁধানো ঘাটে,
    হারিয়ে যাওয়া সেই কৈশোরের খোঁজে,
    আমি আর বোনরা মিলে,
    পানি ছিটা ছিটি,
    সেই শাপলা শালুক তোলার পাল্লা,
    পুকুরের জল ঘোলা করে
    চাচার বকুনি খাওয়া।
    এখন কেমন শান্ত দুপুর,
    নেই কানে জ্বালাধরা,
    নুপুরের আওয়াজ,
    বিরক্ত সুরে বলে ওঠা,
    এখন একটু শান্ত হবি তোরা,
    চাচীর বকুনি, খেয়েও,
    কত চঞ্চল ছিলাম মোরা।

    পাট শাক তুলতে গিয়ে,
    চাচি মায়ের সেকি করুন দসা,
    বল্লা পোকার কমড়ে, মুখ ফুলে উঠেছে,
    ফোলা মুখ দেখে,
    মায়ের সেই কি হাসি,
    সেই হাসি দেখে হাসাহাসি, সারাবাড়ি,
    তারপর তার যন্ত্রনা ঘোছাতে,
    সবাই ব্যাকুল, এরপর শান্তি।

    বিকেলে বৌ ছি খেলাতে,
    ফুফুকে বানাতাম বৌ,
    বাড়ির মায়েরা ও যোগ দিতো তাতে।
    দাদার গলার আওয়াজ পেলে,
    সব দৌড়ে পালাতো ঘড়ে।
    ঝি ঝি পোকা,খুঁজে পাইনি বলে,
    কত কেঁদেছি,
    চাচাতো ভাইয়ের কাছেও চেয়েছি,
    দেয়নি আমায়।
    তারপর আমি আর ভাই মিলে,
    বনের পাতা ফাঁকে ফাঁকে খুঁজে,
    পেলাম ঝি ঝি পোকা অবশেষে।
    কিন্তুু এখন সেই সব দিন,
    খুঁজে ফিরি মনে মনে,
    হারিয়ে যাই সেই,
    রঙিন সুন্দর দিন গুলোতে।

    21
    16 Comments
Skip to toolbar