Profile Photo

Fazilatun NesaOffline

  • Fazilatun-Nesa
  • Profile picture of Fazilatun Nesa

    Fazilatun Nesa

    • 4 years, 11 months ago

    আমি,,
    ২৬,১২,২১

    তখন বিকেল চারটে,কনিংবেল বাজতেই,
    আমি বুঝেগেলাম ও চলে এসেছে, আমি
    দৌড়ে গিয়ে দরজাটা খুলে, হাস্য উজ্জ্বল চেহারায় ওর দিকে তাকিয়ে আছি,মনে হয় কত যুগ পর দেখা হলো দুজনায়,কিন্তুু সে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে,আমি তার হাত থেকে ব্যাগ নিয়ে দারিয়ে তার দিকে তকিয়ে আছি, দেখলাম
    সে যেয়ে সোফায় বসলো,আমি ভাবলাম হয়তো
    ক্লান্ত, কিন্তুু এই বান্দা ক্লান্ততো হবার নয়,মুখটাও কালো হয়ে আছে, আমি পাশে গিয়ে বসলাম, তাকে জিজ্ঞেস করলাম কি শরীর খারাপ, কি হয়েছে, ও কেমন যেন অবাক হয়ে আমায় বলল,তুমি কিছু জানোনা,
    আমি বললাম কি জানবো,তখন হঠাৎ মনে হলো দেশর কোন খারাপ সংবাদ নাতো,অস্থির হয়ে ওকে শক্ত করে ধরলাম, ও আমায় বলল আসলেই তুমি কিছু জানোনা।
    না আমি জানিনা কি হয়েছে বলো, কোনো জটিল কিছু, হঠাৎই সে আমায় বলল আচ্ছা অস্থির হয়োনা শান্ত হও বলছি।আরে তারাতারি বলল, সে আমার হাত দুটো ধরে কাছে টেনে বসালো আর বলতে শুরু করলো,
    মালদ্বীপের যে ডাক্তার ভাই ভাবি ছিলো, তারা
    পরশু রাতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
    মানে, তারা তো আমার পাশের বাসায়, আর আমি জানিনা কেনো,আমার স্বামী বলল ডাক্তার মিরাজ ভাই আমায় ফোন দিয়ে খবরটা জানায় আর আমিই তাকে বলি যেন তোমাকে কেউ না বলে কারণ তুমি হয়তো
    ভয় পাবা একা আছো বাসায়,খবরটা আসলে অনেক কষ্ট দিয়েছিলো সেদিন, নিশ্চুপ হয়ে গিয়েছিলাম,কতো সুখের সংসার ছিলো তাদের, এক মুহুর্তেই শেষ, মালদ্বীপের ডাক্তার
    পরিবারটি আমাদের কাছাকাছি বাসাতে থাকতো,ওখানে বাঙালী অনেক ডাক্তারও আছে।আমি বলছি আফ্রিকা মহাদেশে একটি
    দেশ লেসোতোর কথা যেখানে আমি তিনটি বছর বিভিন্ন ভিন্ন দেশের পরিবারের কাছাকাছি থেকেছি,তাদের সুখ আনন্দ ভাগ করার সৌভাগ্য হয়েছে। আমার স্বামীর বিভন্ন দেশে চাকুরীর কাজে যেতে হোত,আমি একা থাকতাম বলে ও অনেক চিন্তায় থাকতো, ও বলতো তোমার ভয় হলে কোন ভাবির বাসায় চলে যেও,কিন্তুু আমি বেশিভাগ সময় যেতাম না,মাঝেমাঝে যেতাম, সবাই বলতো তাদের বাসায় যেতে, এতো আপন করে নিয়েছিলো
    আমায় সেই বাঙালী পরিবারগুলো,ওখানে সব দেশে মানুষই আছে তাদের পরিবার নিয়ে,কেউ ব্যাবসা করে,অনেকে ডাক্তার, কেউ প্যাথেলোজিষ্ট,সবাই খুব ভালো, ভূলবার না।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চলবে

    12
    9 Comments
Skip to toolbar