-
সুরভী
সুুন্দরী মেধাবী পড়ুয়া সুরভী
উঠে গেল কলেজে, আজ থেকে সম্পূর্ণা।
মনে তার হাজার কল্পনা, বুকে সম্ভাবনা।
পড়বে পেলে সুযোগ মেডিকেলে
ছোট পড়ার টেবিলে মোমের আলো জ্বেলে
ভাবতো দুলেদুলে বায়োলজি বই খুলে।ফোন হাতে স্মার্ট হতে
শর্ট হলো নামটা, শর্ট হলো জামা,
খসলো ওড়না, এলো চওড়া পাজামা।
বাড়লো বান্ধবী, সাজলো সুরভী
যুগের অনুরোধে এলো প্রসাধনী সবই।
টানে প্রেমের কবিতা ও লেটেস্ট মুভি।বাপের দাপটে রাস্তায় বখাটে
তার যাবার পথে প্রায়ই এসে দাঁড়ায়,
কথা বলার চেষ্টা প্রায় করে ইশারায়।
বান্ধবীদের সাথে যাবার পথে
মৃদু হাসির প্রশ্রয় ভেঙে দিয়েছে ভয়।
এমন সুযোগতো তার ছাড়ার নয়।আড়ালে আড়ালে হাসে সকলে
তার প্রেম গাঁথা মুখে মুখে ছড়ায়,
মুখে মুখেই বাড়ে সেটার নতুন অধ্যায়।
পথে দেখা গেলে মিলে সকলে
জানালায় উঁকিঝুঁকি, মুখে চেপে হাসি,
চোখে চোখাচোখি, জিভ চাপা কাশি।তাদেরই মোড়ে একদিন আঁধারে
নেশাতুর চোখ মেলে দাঁড়িয়ে ছিল ছেলে।
ঘটে গেল ঘটনা, ছেলেটাকে মেলে না।
সারা গ্রাম রটলো বদনাম,
অন্যদের বিয়ে যায়, তার সময় আসেনি,
তিক্ষ্ণ কথার তীর, ছোড়ে তারই জননী।এসব গল্পরা পেয়ে আশকারা
উপহাস আসে ভেসে পরশির কোলে বসে।
তার পরে সুরভীর লেখাপড়া পথে বসে।
অল্প-স্বল্প ভেবেছে বিকল্প,
চাকরি নিয়ে এবারে চলে যাবে আড়ালে
তার জীবন ফিরাবে, সে ফিরবে না হারালে।চাকরির বাজারে বেকার হাজারে
বললেই চাকরি মুখে জুটে না এখানে।
যতই ভাইবা যায়, ভরে মন অপমানে।
“এমন মেয়ে আরো না হোক কারো”
মায়ের এমন অপমানে, কেন কে জানে
সুরভী সম্মত হয়ে ঝুলে পড়লো ফেনে!এই সুরভীদের কিন্তু আমাদের
পাশেই বাস কিংবা আমাদের চির চেনা,
নিজেররেখো খেয়াল , দেখো
সুরভী হচ্ছো কিনা।
— ১১ জুলাই ২০২৪
(ছড়াছন্দ, অসমাপ্ত বই: গোরস্তানের দারোয়ান)2 Comments
Friends
Goutam Bhakta
@goutambhakta
Srijon Media
@srijonmedia
Kazi Adam
@kaziadam
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Mahmuda najnin
@mahmudanajnin
Shefat Gazi
@shefatgazi
পুর্বিতা নুর
@paglanaki
Israt Jahan Iqra
@isratjahaniqra

আপনার এই লেখনীর “সারা গ্রাম রটলো বদনাম” লাইনটি অত্যন্ত মর্মান্তিক এবং খুব গভীরভাবে হৃদয়ে আঘাত করে। এই বাস্তবধর্মী পরিস্থিতিকে কেন্দ্র করে আপনি যে সতর্কবার্তা দিয়েছেন, তা যেন প্রতিটি পাঠকের মনে সুরভীর জীবনের মতো হাহাকার তৈরি করে যায়, তাই সামনে আরও এমন সুন্দর সৃষ্টির অপেক্ষায় রইলাম।