Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • চিরদিন
    ————
    এখনো মাঝরাতে ঘুম থেকে ডেকে তুলে কেউ যদি বলে,
    ‘বন্ধু ওঠ, চল ঘুরে আসি।’
    আমি বিরক্ত না হয়ে
    চোখেমুখে পানি দিয়ে তৈরি হয়ে যাই – একটুও দেরি করি না,
    একবার জানতেও চাই না,
    চেহারার দিকে তাকিয়েও দেখিনা-
    কে?
    কোথায় যাবো?
    বাস বা ট্রেন কোনটা ‌অপেক্ষায় আছে,
    নাকি উড়োজাহাজ ‌অথবা জলজাহাজ?
    একটা কালো চামড়ার ব্যাগে কাপড় , টুথব্রাশ,পেস্ট,সেভ…Read More

  • সুখ চোর
    ———-
    সারাজীবনের জমানো টুকরো টুকরো সুখগুলো
    অবসর সময়ে বুক থেকে বের করে একটু ঘসামাজা করতে গেলেই
    একটা দুইটা সুখ প্রায়ই চুরি হয়ে যায়।

    ছোট্ট বেলার জ্যামিতি বক্স থেকে স্কেলটা হারালো একদিন,
    নীল ঘুড়িটা কে যেনো ছিড়ে ফেললো,
    সবুজ চোখ তোলা মার্বেলটা খুঁজেই পাচ্ছি না কয়েকদিন হলো,
    শত সেলাই দেওয়া যত্ন করে রাখা বালকবেলার চামড়ার ফুটবল…Read More

  • প্রথম পুরুষ
    ————-
    খুব ভোরে বারান্দায় বসে মনচোরা আলোতে আকাশের দিকে তাকিয়ে
    মনে হলো পৃথিবী আর আমি একই সাথে জন্মেচ্ছি
    তারপর দেহ বদলে বদলে আমি বারবার ফিরে এসেছি পৃথিবীতে।

    জলে নিজের চেহারা দেখে পৃথিবীতে যে পুরুষটি প্রথম হেসে উঠেছিলো সেইজন আমি
    আমি সেই পুরুষ যে বুকের কথা না বলতে পেরে চাঁদে আগুন ধরা আলোর দিকে তাকিয়ে পৃথিবীতে প্রথম বিষণ্ণ হয়ে…Read More

    5
    4 Comments
    • “যতবার দেহ বদলে পৃথিবীতে আসি
      কখনো একজীবন সাদা স্বপ্নের ভারে কবি হওয়ার আশায় ছটফট করে মরি
      কখনোবা কালো স্বপ্নের ভারে শরীর জুড়ে
      শ্যাওলা জন্মাতে জন্মাতে মুখোশের আড়ালে দানব পালি।” এ এক অন্যরকম পরিতৃপ্তি!

    • অসাধারণ লিখেছেন।

  • পাপ
    ———-
    বালক বেলায় একবার মাছরাঙা পাখি ধরবো বলে
    দাদুর বাড়ির পুকুর পাড়ে ফাঁদ পেতে চুপচাপ বসে ছিলাম সারাদিন
    একটাও মাছরাঙা ধরা দেয়নি সেদিন;
    শুধু আমগাছের ডালে বসে এক মাছরাঙা আমার দিকে একনজরে ‌অনেকক্ষণ তাকিয়েছিল,
    কাউকে বলতে পারিনি।
    আমার মনে হয়েছিল সেই তাকানোতে ছিল বিদ্রুপ আর ঘৃণার হাসি।
    তারপর থেকে লজ্জায় আর অপমানে আমি সারাজীবন আর কোনো পাখির…Read More

    6
    2 Comments
  • আমার মৃত্যুর চেয়েও কাছে
    ———————
    মনোলীনা,
    তুমি কখনো আমার মৃত্যুর চেয়েও কাছে আসতে পারলে না,
    কালো মেঘের মতো কী এক জীবন পালছি আমি-
    করুণ অদ্ভুত বিলাপে সেই মেঘের মাঝে অহরহ ডানা ঝাপটাতে ঝাপটাতে
    কখন যে তোমার বুকের গৃহস্থবাড়িতে আছড়ে পড়েছি তুমি টেরও পাওনি,
    অথচ শকুনের মেলা বসেছিল সেখানে দিন-রাত
    তাদের বিদ্রুপের হাসিতে আমার বিলাপের…Read More

    5
    2 Comments
  • গল্পটা কি আপনার?
    ————————
    অনেক দিন নিজের কোনো গল্প না থাকলে
    তখন অন্য মানুষের গল্প উড়ে উড়ে আপনার শরীরে পড়বে
    সেদিন পার্কে হাঁটতে গিয়ে একটি একটি পকেট ডায়েরি কুড়িয়ে পেলাম,
    কোনো নাম ঠিকানা নেই
    প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা
    ‘এ কেমন আমার জীবন?’
    কৌতূহলে দ্বিতীয় পাতায় যেতেই লেখা
    -বহু দিন দেখা হয় না আমাদের
    তোমার কথা ভাবতেই চাঁদপুরের বড় স্টেশ…Read More

    6
    6 Comments
  • ট্রাম লাইনে শুয়ে থাকা কবিতা
    ————–
    একটা না-লেখা কবিতার প্রথম পঙক্তিতে হঠাৎ চোখ আটকে গেল কবির,
    কবিতাটার প্রথম পঙক্তিটা শুয়েছিল কলকাতার বালিগঞ্জে এক ট্রাম লাইনের উপর ১৯৫৪ সালের ১৪ই অক্টোবরে।
    কবির চোখের সাথে শরীরও পাথর হয়ে গেল সেই কবিতার পঙক্তি পড়ে!
    কি ছিল সেই কবিতার প্রথম পঙক্তিতে?
    জীবনের কথা?
    মৃত্যুর কথা?
    নাকি অভাব অনটন…Read More

    6
    6 Comments
  • মৃত্যুর কথা কেউ বলেনি
    —————————-
    সদ্য পঞ্চাশ পার হওয়া ছয় বন্ধু কক্সবাজারে এসেছেন সমুদ্র দর্শনে।

    তাদের মধ্যে একজন ব্যাংকার আর একজন প্রাইমারি স্কুলের শিক্ষক,
    এ দু’জনেই – জীবনে এই প্রথম আসলেন সমুদ্রের কাছে!

    ব্যাংকার সমুদ্রের ঢেউয়ের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে আনমনে বললেন,
    ‘পৃথিবীর সব টাকা গোনার মেশিন দিয়েও এই ঢেউ গোনা সম্ভব না!’…Read More

    6
    4 Comments
  • সুখ
    – ———————–
    মধ্যদুপুরে মগবাজার ফ্লাইওভার নিচে
    এক বৃদ্ধা ফকির পিলারের গায়ে লাগানো বাংলা সিনেমার পোস্টার আনমনে দেখছিল,
    আমার কাছে একবার দুপুরের খাবারের জন্য হাত পাতল,
    আমি না শোনার ভান করে অ‌ন্যদিকে তাকিয়ে থাকলাম,
    রিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম তার পাশেই।
    একনজর পোস্টারের দিকে থাকলাম,
    হাস্যমুখের নায়ক নায়িকা আর একটি সুন্দর বাড়ির…Read More

    4
    2 Comments
  • মাতৃঋণ -২
    —————-
    আজ সন্ধ্যাবেলার অসময়ের ঘুমে এক বেখাপ্পা স্বপ্নে বৃষ্টিতে ভিজলাম!
    অথচ কী আশ্চর্য,
    সেই স্বপ্নে আশেপাশের কারো শরীরেই বৃষ্টির একফোঁটা জলও স্পর্শ করেনি;
    শুধু আমি ভিজে একাকার!

    সবাই আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল।
    রাস্তায় যাকে পাচ্ছিলাম তাকেই ডেকে
    কেবলই একটা বাড়ির খোঁজ জানতে চাইছিলাম।
    সবাই আমার দিকে একপলক তাকি…Read More

    8
    7 Comments
    • মাতৃঋণ শোধ করা যায় না।

    • মনটা বিষন্ন হয়ে গেলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সেই স্বপ্নে আশেপাশের কারো শরীরেই বৃষ্টির একফোঁটা জলও স্পর্শ করেনি;
      শুধু আমি ভিজে একাকার!৷ চমৎকার

  • সাদা শার্ট আর লাল ওড়না
    ————————————–
    একটা লাল রঙের ওড়না হঠাৎ বাতাসের ঝাপটায়
    দোতালার বারান্দা থেকে উড়তে উড়তে
    রাস্তা দিয়ে হাঁটতে থাকা
    সাদা রঙের শার্ট পরা এক কিশোরের বুকে আছড়ে পড়লো!
    দূর থেকে দেখলে মনে হবে,
    কিশোরটির বুক থেকে হঠাৎ করেই লাল রক্ত ঝরতে শুরু করেছে।

    কিশোরটি চোখ তুলে দোতালার বারান্দায়…Read More

    6
    4 Comments
  • একটা সেঞ্চুরি মেরে দিলে মন্দ হতো না
    —————————————-
    দরজা খুললেই একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখি আজকাল,
    বাড়ির আর অন্য কেউ দেখেনা সেই ছায়া – কেবল আমি ছাড়া।

    চুলগুলোতো সাদা রং বাড়ছে,
    ভ্রুতেও দু’একটা সাদা ঝিলিক দিয়ে যাচ্ছে কয়েকদিন হলো;
    আয়নায় তাকালে আগের মতো আর আলো খেলে না মুখে।
    বিশ্বাস করুন,
    এই সব ব্যাপারে আমার ক…Read More

    7
    4 Comments
  • আমি একদিন সাদা বক হবো
    ——————————-
    তুমি আমাকে বলেছিলে মানুষ হতে,
    আমি কোন ভাবেই মানুষ হতে পারছিনা!

    মানুষের মায়া দেখলেই আমার ভয় করে!
    মায়ার ওজন পাহাড়ের মতো লাগে বুকে,
    মায়া বুকে চেপে বসলেই আমার দম বন্ধ হয়ে আসে;
    আমি আর শ্বাস নিতে পারিনা!

    মানুষের চোখের জল দেখলে মনে হয় ডুবে মরবো,
    তাইতো চোখের জল দেখলেই দৌড়ে প…Read More

    5
    4 Comments
  • কবি অথবা সন্ন্যাসী
    ——————-
    একবার বালক বয়সে যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে
    এক জ্যোতিষীকে দেখেছিলাম আতশ কাঁচের নিচে মানুষের হাত দেখছে,
    পাশে কাগজে সুন্দর করে লেখা ছিল-
    মাত্র এক টাকায় হাতের রেখা দেখে ভাগ্য বলা হয়, বিফলে মূল্য ফেরত।

    কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলাম,
    জ্যোতিষী সবাইকে অবলীলায় খুশি করে দিচ্ছিল একই কথা বলে-
    ‘…Read More

    6
    4 Comments
  • মাধুরী দীক্ষিতকে খুঁজতে
    —————————–
    শাহপরান হলের ৪৩৯/ডি রুমের
    দেওয়ালের ঠিক এইখানে মাধুরী দীক্ষিতের
    একটা ছবি ছিল।
    আপনারা মাধুরীকে চিনলেন না!
    বলিউডের এক সময়ের ধাক্ ধাক্ নায়িকা ছিল।
    আমার হল জীবনের চার বছরই মাধুরীকে আমি আটকে রেখেছিলাম এই রুমেই,
    কখনোই রুম থেকে বের হতে দেইনি তাকে এক মুহূর্তের জন্য।
    যখনই বিছানায় শুতে আসতাম
    ত…Read More

    6
    6 Comments
  • একটি সাদা কবিতা
    ———————-
    বিশ্বব্যাংক যেখানে নিম্নবিত্তের শেষ রেখার গ্রাফ টেনেছে
    সেই রেখার শেষ সীমা আমার দাদা চাঁদপুরে কোনো মতে ছুঁইয়ে দিয়ে গেছেন।

    আমার বাবা নিম্ন-মধ্যবিত্ত রেখার শুরুর লাইনে অনেক বছর দাঁড়িয়ে ছিলেন,
    সেই সময় আমাদের ডেমরার নতুন বাড়িতে মাত্র একতলা বাড়ি হয়েছে-
    বাবার সব জমানো টাকা, প্রভিডেন্ট ফান্ড,
    ধার-দেনা আর মায়ের…Read More

    7
    7 Comments
  • তবুও ঢাকা শহরের প্রেমে
    – ——————-
    সারাজীবনই আমার মা’র মনে ছিল
    আমার সেই প্লাস্টিকের কালো জুতা,
    খাকি হাফ প্যান্ট আর টকটকে লাল গেঞ্জির কথা!
    চাঁদপুর থেকে সদরঘাটে বেঙ্গল ওয়াটার নামক লঞ্চ থেকে প্রথম ঢাকা শহর দেখা,
    সেবারই জীবনে আমি প্রথম পাউরুটির সাথে ডিম ভাজা খেয়েছিলাম সেই লঞ্চে।
    সেই ঘটনাও আমার মা’র তাও মনে ছিল,
    অথচ মা’র পরনে কি ছিল…Read More

    6
    8 Comments
  • লাল চোখে শুয়ে আছে কবিতার পঙক্তি
    —————————-
    আগোছালো যায় কোনো কোনো দিন।

    আজ সকালে নামাজ পড়তে গিয়ে মসজিদেই ঘুমিয়ে পড়েছিলাম!
    কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না,
    শুভ্র দাড়িওয়ালা ইমাম সাহেব আমাকে
    ঘুম থেকে ডেকে তুলে বলেছিলেন,
    আপনার শরীর কি খারাপ?
    ভালো আছি বলতে গিয়ে ভুল করে বলে ফেললাম,
    ‘কবিতার পঙক্তিটা যে কোথায় হারালাম,
    শরীর মনের ভিতরে বাহিরে হা…Read More

    7
    6 Comments
  • আমিও একদিন সুনীলের মতো সাহসী হবো
    —————————————————
    মনোলীনা,
    কাউকে বলতেও পারছিনা
    আমি আজকাল কী এক ছন্নছাড়া বিপদে পড়েছি !
    তোমার কথা ভাবতে গেলেই
    সুনীলের কথা মনে পড়ে যায়!
    যখন তোমার মুখ আর চিবুক আমাকে চুম্বকের মতো টানে
    তখনই সুনীলের সেই হাতের কথা ভাবি,
    যে হাত সাহস করে একদিন নীরা’র মুখ, চিবুক ছুঁয়েছে,
    তোমাকে ‘ভালোবাসি’ বলার জন্য যখন…Read More

    6
    10 Comments
  • Load More Posts
Skip to toolbar