Profile Photo

G M Harun RashidOffline

  • G-M-Harun-Or-Rashid
  • Profile picture of G M Harun Rashid

    G M Harun Rashid

    4 years, 2 months ago

    বিদায়
    ———
    বিরক্তিকর জীবনের কাছ থেকে চলে যাবো ঠিকঠাক করে
    মনে মনে কতবার যে বিদায় নিলাম,
    তবুও যাওয়া হয় না
    কোন না কোন এক উছিলায়
    থেকে যাই একই জীবনের কাছে।

    ভোর বেলা চলে যাবো ঠিক করে ঘুমোতে যাই মধ্যরাতে!
    সকাল বেলা ঘুম ভাঙতে তাই দেরি হয়ে যায়।
    সেদিন আর যাওয়া হয়না প্রচন্ড আলসেমিতে।

    কিংবা দিনের বেলাই চলে যাবো বলে ঠিক করে
    অ‌যথাই অপেক্ষার বসে থাকি সারাদিন,
    কোনো এক বন্ধুর জন্য।

    একদিন পূর্ণিমার রাতে জীবনের কাছ থেকে বিদায় নিতে বাড়ির ছাদে উঠেছিলাম জোনাকির মতো আকাশে উড়বো বলে।
    বলা নেই কওয়া নেই, আচমকা অচেনা এক মায়া পড়ে গেলো সেদিনি
    ক্লান্তিকর এই জীবনের জন্য!

    চলে যাবো বলে
    ট্রেন মিস করি বারবার।
    তাইতো সারাদিন পথে ঘাটে টো টো করে ঘুরে বেড়াই,
    রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি,
    আবোল তাবোল কবিতা লিখি
    -একঘেয়েমি জীবনটাকে ফাঁকি দেওয়ার জন্য।

    কোথাও যাবার জায়গা নেই বলে রাত হলে আবার ফিরে আসি সেই একই জীবনের কাছে।

    যাবো যাবো বলে আর যাওয়া হয় না,
    তাইতো ত্যাক্ত বিরক্ত হয়ে জীবন আমাকে ডেকে বললো,
    “তুই দেখে নিস
    তোকে একদিন সময় মতো বিদায়ের ঠিক ট্রেনই ধরিয়ে দিবে।
    —————
    র শি দ হা রু ন
    ০৭/০৪/২০২২

    11
    10 Comments
Skip to toolbar