-
রশিদ হারুনের শেষ কবিতা
—————-
কবিতা লেখনের নিরানব্বইতম ব্যর্থ চেষ্টায় হতাশ হইয়া,
কবি রশিদ হারুন সারারাইত পুশকনির পারের কড়ই গাছটার শইলে হেলান দিয়া আসমানের দিকে চাইয়া থাকতে থাকতে একসময় দেখল
-আসমান লাল হইয়া পাকনা আমের রঙের মতন লাগতাছে।সূর্যের মনে লয় ঘুম ভাঙল!
অথচ কবি হারা রাইত না ঘুমাইয়া আসমানের পানে চাইয়া বুকের মইধ্যে ভাব আনতে গিয়া -দুই চউখ লাল করছে হিন্দু বাড়ির বউগো মাথার সিন্দুরের মতো।কিছু ছিড়া সাদা কাগজ পুশকনিতে ভাসতাছে মরা বরফের লাহান।
আচমকা আগুনের গোলার মতোন কি যেনো একটা মাডিতে পড়ল। রশিদ হারুনের ভয় পাওনের কতা, অথচ ভয়ত দূরের কতা, হে একবার চাইয়াও দেখলনা। আগুনের গোলা থেইক্ক্যা গায়বি আওয়াজ বাইর অইলো,
-“আমি আজরাইল, মহান খোদার নির্দেশে আপনার জান কবজ করতে এসেছি,
আপনি কি প্রস্তুত?”
রশিদ হারুন একটুও ডরাইলো না,
হে কইল,
-আফনে কি জানেন না, আমি কাইল সূর্য ডুবার পর রাইত শুরু অইতে না অইতেই মইরা গেছি!
কবিতার একটা কতাও আমার বুক পিঞ্জিরায় নাই।
এই ছোডখাড হাড্ডিভরা বুকটাত কবিতা না থাকলেই আমার মরন হয়।
মরা মাইনষেরে আফনে আবার কেমনে মারবেন!”আজরাইল ফেরেসতা খুবই ধন্দে পইড়া গেলেন।
মরা মাইনষের জান আবার কবচ কেমনে করবেন!হেই সময় রশিদ হারুন কইলো,
– “আফনে কষ্ট কইরা যখন আইয়াই পরছেন, তহন নাইলে একটু জিরান, আমি আরেকবার আপনার লাইগ্যা শেষ চেষ্টা করি।”
আজরাইল ফেরেসতা খুবই পেরশানী হইয়া তব্দা খাইয়া অপেক্ষা করতে লাগলো।তারপর রশিদ হারুন পুকুরে পানিতে অনেকক্ষণ যাবত সাঁতার কাটল।
এহন সাদা কাগজগুলানের দিকে চাইয়া দেখল মইধ্যে মইধ্যে আসমানের মেঘের লাহান লাগতাছে।
সাঁতারাইতে সাঁতারাইতে হুনলো- চারিদিক থেইকা ফজরের আজান শুরু হইছে-
পানির আওয়াজের সাথে সাথে কানে ভাইস্যা আইতাছে
-“আস সালাতু খাইরুম মিনান নাউম….”
রশিদ হারুন ভিজা শরীরে পুকুরের পারেই বইয়াই ফজরের নামাজ পড়ল।
সেইখানে বইয়াই একশতম চেষ্টায় শেষ কবিতাডা লেখল,
মাত্র একটি কতায়।
“খোদা!”তারপর হেয় আজরাইল ফেরেসতারে ডাইক্যা কইল,
“আমি আবার বাইচ্চা উঠছি। আফনে চাইলে এইবার আমার জানডা লইতে পারেন।
আজরাইল ফেরেসতা অনেকদিন পর আবারও বিষণ্ণ হইয়া একটি জান নিয়া খোদার আরশের দিকে উইড়া যাইতাছেন।
অনেকদিন পর পর উনারও মনডা খারাপ হয় কিছু মানুষের জন্য।
———————————————
রশিদ হারুন
১৯/০৬/২০২০-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 November 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 11 August 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 13 May 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 22 February 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 18 March 2026 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Ekhtiar Uddin
@ekhtiar2003
Kanej-Roksana
@kanej-roksana
রিফায়াত নিগার
@refayat-nigar
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
AdabenTatali
@adabentatali



অসাধারণ। কবিতা ছাড়া কবি কিভাবে রয়। “কবিতার একটা কতাও আমার বুক পিঞ্জিরায় নাই।
এই ছোডখাড হাড্ডিভরা বুকটাত কবিতা না থাকলেই আমার মরন হয়।” খুব ভালো লাগল। ভালবাসা ও শুভেচ্ছা নেবেন কবি।