Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman Changed their profile cover

    6
    2 Comments
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman Changed their profile cover

  • ভুল বুঝে
    মুহাঃ হাবিবুর রহমান

    ভুল বুঝে সরে যাবে সে প্রেম নয়!
    মনের খেয়ালে নিজেই পাবে ভয়,
    ছায়াকে প্রতিপক্ষ ভেবে
    কষ্টের ছোঁয়া পাও অনুভবে-
    ভালোবাসার দামে কিনে নাও যন্ত্রনা
    নিজেকে পোড়াবে যদি, কে দেবে শান্তনা!
    ভুল বুঝে ভুল ভেবে একাকী হবে
    নিজেই জড়াবে ব্যথার অনলে তবে!
    বৃথা কেন ভাবো, তুচ্ছ তুমি জগৎ সংসারে
    তুমিই প্রেম আমার অন্তর জুড়ে স্বপ্ন বাসরে!

    6
    3 Comments
    • ভুল দিয়ে ভরা আমাদের জীবন। অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • মনের মায়া
    মুহাঃ হাবিবুর রহমান
    ২৯/১০/২৪


    দেয়ালের ওপাশে রোদ জেগেছে
    এপাশে পড়েছে ছায়া-
    প্রভাতেী কিরণে নতুন আলোয়
    মিলছে মনের মায়া।


    ড়াকিছে রোদের ছায়া
    এসো হেথা, রচি আগামী সুন্দর রুপে-
    জ্বরা-ব্যাধি গুলো চির তরে, যাক হারিয়ে
    দূর বহু দূরে অজনা অন্ধ কূপে।


    দেয়ালের ওপাশে তরু লতা ঢাকা
    সবুজে মোড়ানো মাঠ-ঘাট
    হেম…Read More

    3
    1 Comment
  • ঘুম ভেঙে গেছে তাই স্বপ্ন হলো নিরুদ্দেশ
    ক্লান্তি জড়ানো চোখে ধুপ ছায়ার মতো-মায়াবী আবেশ।

    7
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Profile Photo
    Sirazam-Munira
    @sirazam-munira
  • চেয়ে দেখো আকাশ জুড়ে জোসনা ঢালা চাঁদ, এই লগনে ঘুমিয়ে তোমার কেমনে কাটে রাত?

    4
    1 Comment
  • খোলস ভেঙে
    মুহাঃ হাবিবুর রহমান
    ১২-৯-২৪

    আলো আধাঁরের খোলস ভেঙে
    ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো। (সংগৃহীত)
    আঁধারের ভ্রুকুটি হেরি
    শত পিছুটান দু-পায়ে মাড়িয়ে আলোর মশাল জ্বালো।
    ভয়হীন দীপ্ত শপথে জানি
    গলা ছেড়ে গাইবে আগামীর জয় গান!
    সেই সুরের মোহমায়ায়
    উঠবে জেগে, মৃত্যুপ্রায়-স্বপ্ন হারা শত প্রাণ।

    8
    3 Comments
  • অভিমানী
    মুহাঃ হাবিবুর রহমান
    ২৯/৮/২০২৪
    শেষ কবে কখন কথা হয়েছিল
    তার কিছুই মনে নেই-
    পাথরের পরে জমে থাকা ধুলো বৃষ্টির ধারায় যেমন সরে যায়
    তেমনি স্মৃতি বিস্মৃতি হয়েছে আমার, সরে গেছে বহুদূরে,
    অভিমানে হৃদয়ের তলে ভীষন অন্ধকারে ঢেকে ছিল অনেকটা বছর!
    আসতে চেয়ে আসনি- ঠায় দাঁড়িয়ে ছিলাম
    কৃষ্ণচূড়ার তলে, যে পিঠে মোড়া গাছের ছায় বসতাম
    সেখানে ব…Read More

    7
    5 Comments
    • অভিমান তার জন্যই আসে যে মন জুড়ে থাকে।

      • বাহ্ খুব সুন্দর বলেছেন মঞ্চবন্ধু পৃথুলা !
        অভিমান আসলে তার জন্যেই করা সাজে যে মনটাকে সবথেকে ভালো বোঝে।

      • ধন্যবাদ ধন্যবাদ

    • অযত্ন আর অবহেলার ধুলো জমতে জমতে ঝাপসা হয়েছে স্মৃতিগুলো, তবু ভালোবাসার সেই রংটা আজো অমলিন রয়ে গেছে ! ভালো লাগলো খুব !

    • “অভিমানী” কবিতাটি মুহাম্মদ হাবিবুর রহমানের একটি গভীর আবেগপ্রবণ এবং অন্তর্দ্বন্দ্বমূলক কবিতা। এতে অভিমানের কারণে হৃদয়ের ভেতর জমে থাকা বিষাদের গভীরতা ফুটে উঠেছে। কবি তার অতীত প্রেমের স্মৃতি মনে করতে পারছেন না, অথচ সেই অভিমান যেন আজও তার মনে দগদগে হয়ে আছে।

  • এবার যখন আসবো

    মুহাঃ হাবিবুর রহমান
    (ওপার বাংলার কবি রোসমিন সুলতানার কবিতার ভাবে)
    ২১/৮/২০২৪

    এবার যখন আসবো-
    ভেবে নিও ফেরার কোন পথ অবশিষ্ট নেই!

    এবার যখন আসবো-
    এক আকাশ সঙ্গে করে নিতে ভুলবোনা
    ভরিয়ে দেব তোমার উঠোন তারার মেলায়
    পাখিদের পালকের বিছানায় সাজিয়ে দেব তোমার শয্যা।

    এবার যখন আসবো-
    শরতের কাশফুলে মোড়ানো শুভ্র মেঘ
    দে…Read More

    5
    2 Comments
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman changed their profile picture

  • আমার চেনা রোদ্দুর
    মুহাঃ হাবিবুর রহমান
    ১২/৮/২০২৪

    আমার চেনা রোদ্দুর
    পলেস্তারহীন ইটের দেয়ালে বাঁধা
    খেয়ালী মেঘের পাল তোলা নায়ে
    সাদার গোলক ধাধা-
    রোদে ঝলমল সবুজ অরণ্য
    দূর নীলিমায় অবিকল ছায়া
    তাহাদেরই মাঝে মিলেমিলে থাকে
    প্রেম-বিরহ জন্মান্তরের মায়া।

    6
    2 Comments
  • ভেজা অনুভুতি

    মুহাঃ হাবিবুর রহমান

    স্বল্প ব্যবধানে
    যবনিকাপাত হলো-
    স্বপ্ন ডানার পালক খসে ওড়ার শক্তি
    ক্ষয় হতে হতে
    মরা নদীর মতো নিশ্চল বাঁকে বাঁকে করুন কাহিনী
    রুপায়িত মনের প্রান্তরে-স্তবক সাজাতে ক্লান্ত শ্রমিক
    শুকনো পাতার মতো বাদামী রঙে ছেয়ে গেছে
    জীবনের সব রঙ
    বেহুদা গল্পের শব্দাবলী মোহগ্রস্থ করে তোলে
    ইচ্ছের সব লোলুপতা…Read More

    4
    1 Comment
    • “দেহ আর দেহের সুরে মনের ভাষায়
      আপনাকে খুঁজে বেড়াই ভালোবাসায়”

  • Profile picture of Md. Habibur Rahman
    Profile Photo
    Reza e Rabbi
    @rabbi121
  • Load More Posts

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar