Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 10 months ago

    গ্রীষ্মের দুপুর
    হালিমা বিনতে খালেক।

    গ্রীষ্মের দুপুরে
    ঘাম ঝরে ঝরঝর,
    বৃষ্টির দেখা নাই
    প্রকৃতি টা যেন পর।

    সোনালী রোদেরা
    গিলে খায় চারদিক,
    ছায়া খোঁজে, পানি খোঁজে
    ক্লান্ত পথিক।

    মাঠ,ঘাট চার দিক
    ফেটে হয় চৌচির,
    মেঘ গুলো ভেসে যায়
    খোজ নেই বৃষ্টির।

    চাতকেরা চেয়ে থাক
    দূর ও-ই আকাশে,
    বারি ঝরিলে পরে
    তৃষ্ণা মেটাতে সে।

    রোদে পুরে শ্রমিক
    ভিজে হয় একাকার,
    বারবার পানি খেয়ে
    ক্লান্তি টা করে সাবার।

    কালবৈশাখি ঝড়
    মাঝে মাঝে দেয় হামলা,
    ঘর ভাঙে,নীড় ভাঙে
    কত যে ঝামেলা।

    শিলাগুলো সাথী হয়
    ঝড় আর বৃষ্টির
    গাছ গুলো মটকিয়ে
    ভেঙে করে চৌচির।

    গ্রীষ্মের তাপদাহে
    আম কাঁঠাল ধরে পাক,
    মধুর সুরে গান ধরে
    ঝিঁঝিঁ পোকার ঝাক।

    মধুমাস নাম নাকি
    রোদে পুরা জৈষ্ঠ,
    গরমের তীব্রতায়
    নিদারুণ কষ্ট।।।

    10
    6 Comments
Skip to toolbar