Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 7 months ago

    অবাধ্য মন
    হালিমা বিনতে খালেক।

    ভুল করেও ভুল করিসনে মন
    রঙ্গ মেলার যশে,
    অনেক করে বুঝাই রে মন
    থাকিস আমার বসে।

    অবাধ্য মন কেন উড়িস
    মেলে অমন ডানা,
    শত বাধা নিষেধ শুনেও
    শুনতে চাসনা মানা।

    স্বপ্ন দেখিস আকাশ কুসুম
    যা সাধ্যের বাইরে,
    সেই স্বপ্ন যে হবেনা পুরন
    তাহাই তোকে কইরে।

    কেন এমন অবুঝ হসরে
    যখন তখন,
    সুখ সবার সয়না কপালে
    সুখ চাওয়া বারণ।

    সুখ পাওয়া নয় সহজ সাধ্য
    কজনে বা পায়,
    স্বপ্ন দেখে সুখের নাগাল
    পাওয়া বড় দায়।

    আগলে রেখে বুকের মাঝে
    বোঝাই কত কথা,
    স্বপ্ন যখন ভেঙ্গে যাবে
    বুঝবি কেমন ব্যাথা।

    আশা নিরাশার এই ধরনী
    সুখে দুখেই রয়,
    শুধু সুখের নাগাল পাওয়া
    কল্পনাতেই জয়।

    14
    22 Comments
Skip to toolbar