Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 3 months ago

    ত্যাগী হও ভোগী নয়
    হালিমা বিনতে খালেক।

    যেথা হোক জন্ম
    শিখে নাও কর্ম,
    ভক্তি কর ধর্ম
    বাড়বে তোমার মর্ম।

    মন কর উদার
    চোখ কর স্বচ্ছ,
    ক্ষনস্থায়ী জীবন টা
    একেবারে তুচ্ছ।

    তিল কে কখনো
    করিওনা তাল,
    কারো দুর্বলতা কে
    কখনও, করিওনা ঢাল।

    রক্ষক হইয়া যদি
    নীতি রাখ ঠিক,
    একদিন হইবে বড়
    কথাটা সঠিক।

    দান কর, দুই হাতে
    করিয়া গোপন,
    শাষক হইয়া কখনো
    শোষিয় না প্রান।

    জান মাল মালিকের
    নয় অহংকার,
    রিয়া পুড়িয়া করে
    সব ছারখার।

    ত্যাগী হও ভোগী নয়
    ক্ষমা মহৎ গুণ,
    পরোপকারী মারা গেলে ও
    স্মরনীয় সারাজীবন।

    9
    18 Comments
Skip to toolbar