তুলট | মাহমুদুল হাসান | Activity
জীবনের ওপারে আকাশ
মাহমুদুল হাসান 
​যেখানে শেষ হয় মাটির সীমানা,
আর ঘাসের ডগায় ফুরিয়ে যায় শিশির,
সেখানে শুরু হয় এক নীল দরিয়া—
জীবনের ওপারে এক আকাশ গভীর।
​নেই কোনো ক্লান্ত দিনের দীর্ঘশ্বাস,
নেই কোনো পিছুটান, মায়ার বাঁধন,
সেখানে কেবলই এক শান্ত বাতাস,
চিরস্থায়ী ঘুমে জুড়ায় এ দুই নয়ন।
​হয়তো সেখানে মেঘেদের ডানা আছে,
হয়তো বা আছে কোনো আলোর শহর,
যেখানে দুঃখেরা যায় না তো কারো কাছে,
কাটে না আর বিষণ্ণতার প্রহর।
​জীবনের এই ভাঙা বেড়া টপকালে,
মুছে যায় সব চেনা-অচেনা রেখা,
অসীম শূন্যে ডানা মেলা সেই কালে—
হয়তোবা সেই পরম সত্যের সাথে দেখা।
​আমরা তো সবাই সেই আকাশের যাত্রী,
মাঝে শুধু এক মায়ার খেয়াঘাট;
পেরোলেই আঁধার মাখানো কালরাত্রি,
খুলে যায় এক নতুন দিগন্তের কপাট।
জীবনের ওপারে আকাশ
মাহমুদুল হাসান
​যেখানে শেষ হয় মাটির সীমানা,
আর ঘাসের ডগায় ফুরিয়ে যায় শিশির,
সেখানে শুরু হয় এক নীল দরিয়া—
জীবনের ওপারে এক আকাশ গভীর।
​নেই কোনো ক্লান্ত দিনের দীর্ঘশ্বাস,
নেই কোনো পিছুটান, মায়ার বাঁধন,
সেখানে কেবলই এক শান্ত বাতাস,
চিরস্থায়ী ঘুমে জুড়ায় এ দুই নয়ন।
​হয়তো সেখানে মেঘেদের ডানা আছে,
হয়তো বা আছে কোনো আলোর শহর,
য…Read More
"তাসের প্রাসাদ"
~ মাহমুদুল হাসান 
নিয়ম এখানে মাকড়সা জাল, সূক্ষ্ম সুতোর ফাঁদ,
ক্ষুদ্র মাছিরা প্রাণ হারায় সেথা, পায় না কোনো স্বাদ।
কিন্তু যারা ডানা মেলা ওই বলশালী মৌমাছি,
জাল ছিঁড়ে তারা অট্টহাসিতে বলে, "রাজা হয়েই বাঁচি।"
​সিংহাসনের পায়ার নিচে আইনের কারখানা,
প্রতিটি ভোরে বদলায় রঙ, চেনা যায় না সীমানা।
ক্ষমতা পাওয়ার সিঁড়িটি যেথা নিয়মে ঢাকা থাকে,
গদিতে বসেই সেই নিয়মকে বন্দি করে চাকে।
​শুকনো মুখে সাধুর বসন, ভেতরে নেকড়ের ক্ষুধা,
মিথ্যে বুলি ছিটিয়ে তারা গিলছে কেবল সুধা।
মানুষ মরে নিয়মের চাপে, ফ্যাকাশে হাহাকার,
অসাধু সেজেছে ন্যায়ের প্রতীক, অদ্ভুত অন্ধকার!
​মানুষের এই মরণ-বাহাদুরি, তাসের প্রাসাদে বাস,
অন্যের গলার শিকল গড়ে নিজেরই সর্বনাশ।
ভুলে গেছে তারা, প্রকৃতির এক অলিখিত বিধান আছে,
শেষ বিচারে উদ্ধত শির লুটায় ধুলোর কাছে।
​আজ যে নিয়ম হাতের পুতুল, কাল সে-ই হবে ফাঁস,
অনিয়মের এই উৎসবে হবে মানুষেরই ইতিহাস।
“তাসের প্রাসাদ”
~ মাহমুদুল হাসান
নিয়ম এখানে মাকড়সা জাল, সূক্ষ্ম সুতোর ফাঁদ,
ক্ষুদ্র মাছিরা প্রাণ হারায় সেথা, পায় না কোনো স্বাদ।
কিন্তু যারা ডানা মেলা ওই বলশালী মৌমাছি,
জাল ছিঁড়ে তারা অট্টহাসিতে বলে, “রাজা হয়েই বাঁচি।”
​সিংহাসনের পায়ার নিচে আইনের কারখানা,
প্রতিটি ভোরে বদলায় রঙ, চেনা যায় না সীমানা।
ক্ষমত…Read More
মায়ার রণক্ষেত্র
~ মাহমুদুল হাসান 
​বুকের ভেতর সাজিয়েছিলাম এক অলীক যুদ্ধের রণতরী,
লক্ষ্য ছিল একটাই— তোমায় জয় করে তবেই ফিরি।
প্রতিটি ক্ষত সয়েছি হাসিমুখে, লড়েছি নিজের সাথে,
ভেবেছি তুমিই তো ধ্রুবতারা, মোর তিমির ঘেরা রাতে।
​তলোয়ার হাতে এগিয়েছি আমি নিঃস্বার্থ প্রেমে মত্ত,
ভেবেছি তোমায় পাওয়াটাই জীবনের ধ্রুব সত্য।
রক্তে ভিজেছে পাণ্ডুলিপি, হার মেনেছে কত সাজ,
প্রতিটি নিশ্বাসে জেগে ছিল তোমায় ছোঁয়ার কারুকাজ।
​কিন্তু আজ যখন দাঁড়িয়ে আমি সেই যুদ্ধের শেষ প্রান্তে,
সত্যটা কি ভীষণ তিতো, পারো কি তা জানতে?
যাকে পাওয়ার আশায় সঁপেছি মোর রাজ্য আর এই তাজ,
শেষ প্রহরে দেখি সেই তুমিই— শত্রু পক্ষের মহারাজ!
​আমার সবটুকু লড়াই ছিল যার একটু হাসি দেখার তরে,
সে-ই আজ আমায় বিনাশ করতে উদ্ধত তলোয়ার ধরে।
পরাজয়টা বড় নয়, বড় হলো আজ এই বিষাদঘন ব্যথা—
যাকে আপন ভেবে লড়েছি, 
সেই লিখেছে মোর শেষের কথা।
মায়ার রণক্ষেত্র
~ মাহমুদুল হাসান 
​বুকের ভেতর সাজিয়েছিলাম এক অলীক যুদ্ধের রণতরী,
লক্ষ্য ছিল একটাই— তোমায় জয় করে তবেই ফিরি।
প্রতিটি ক্ষত সয়েছি হাসিমুখে, লড়েছি নিজের সাথে,
ভেবেছি তুমিই তো ধ্রুবতারা, মোর তিমির ঘেরা রাতে।
​তলোয়ার হাতে এগিয়েছি আমি নিঃস্বার্থ প্রেমে মত্ত,
ভেবেছি তোমায় পাওয়াটাই জীবনের ধ্রু…Read More
বইয়ের সাথে মিশে যাক জীবন, 
জ্ঞানের আলোয় আলোকিত হোক মন।
তবুও ভুল মানুষের গ্রাসে না ঝড়ুক, 
ভালোবাসার সম্পর্কগুলো অক্ষুণ্ণ থাকুক। 
★ বইয়ের আলিঙ্গন 
মাহমুদুল হাসান
বইয়ের সাথে মিশে যাক জীবন,
জ্ঞানের আলোয় আলোকিত হোক মন।
তবুও ভুল মানুষের গ্রাসে না ঝড়ুক,
ভালোবাসার সম্পর্কগুলো অক্ষুণ্ণ থাকুক। 
★ বইয়ের আলিঙ্গন
মাহমুদুল হাসান 
"অংকের মানুষ"
~ মাহমুদুল হাসান 
মানুষের মূল্য টাকাতে গোনা,  
ভালোবাসাও আজ হিসেবের খেলা।  
জীবনের গল্প বড় হয় অংকে,  
মনের দরজা থাকে বন্ধ তালার টঙ্করে ।
যার বেশি আছে, তার দামও বেশি,  
অভাবীরা পড়ে থাকে প্রহসনের দিশি।  
তবু হৃদয়ের ধন যার ভরপুর,  
সে-ই আসলে মানুষ, বাকিরা কেবল সুর।
“অংকের মানুষ”
~ মাহমুদুল হাসান 
মানুষের মূল্য টাকাতে গোনা,
ভালোবাসাও আজ হিসেবের খেলা।
জীবনের গল্প বড় হয় অংকে,
মনের দরজা থাকে বন্ধ তালার টঙ্করে ।
যার বেশি আছে, তার দামও বেশি,
অভাবীরা পড়ে থাকে প্রহসনের দিশি।
তবু হৃদয়ের ধন যার ভরপুর,
সে-ই আসলে মানুষ, বাকিরা কেবল সুর।
"কবিতা যখন সত্যি হয়ে ওঠে"
~ মাহমুদুল হাসান 
কবি ও কবিতার কথা শুনলে  
অনেকে নাক সিটকায়, হেসে বলে—  
“বুকের হাহাকার কি ছন্দে বাঁধা যায়?”  
তাদের চোখে কবিতা স্রেফ শব্দের খেলা,  
মেঘে-মরিচিকার গল্প।
কিন্তু…  
যখন হৃদয়ে বাজে ভাঙনের সুর,  
যখন কেউ চুপিচুপি কাঁদে একা,  
তখন তার মুখে উঠে আসে সেই অবহেলিত পঙক্তি—  
যা একদিন কবির কলমে জন্মেছিলো নীরবে।
হাসিঠাট্টা করা মানুষরাই  
একদিন কবিতার লাইনে খোঁজে শান্তি,  
ভালোবাসা, ব্যথা, কিংবা নিজেকে।
কি অদ্ভুত তাই না?  
যারা কবিতাকে বলে দুর্বলতা,  
তারাই একদিন জীবন রাঙাতে  
কবিতার রঙধনুতে ডানা মেলে।
🕤৩১ অক্টোবর ২০২৫
“কবিতা যখন সত্যি হয়ে ওঠে”
~ মাহমুদুল হাসান 
কবি ও কবিতার কথা শুনলে
অনেকে নাক সিটকায়, হেসে বলে—
“বুকের হাহাকার কি ছন্দে বাঁধা যায়?”
তাদের চোখে কবিতা স্রেফ শব্দের খেলা,
মেঘে-মরিচিকার গল্প।
কিন্তু…
যখন হৃদয়ে বাজে ভাঙনের সুর,
যখন কেউ চুপিচুপি কাঁদে একা,
তখন তার মুখে উঠে আসে সেই অবহেলিত পঙক্তি—
যা একদিন কবির কলমে জন…Read More
মানুষ হবো কবে? 
- মাহমুদুল হাসান 
মানুষ হবার সুযোগ পেয়েছি,  
তবে কি সত্যি মানুষ হতে পেরেছি?  
চোখ দুটো আছে, তবু দেখি না কারো কান্না—  
কান আছে, তবু শুনি না মনের আর্তনাদ।  
তবে কি শুধু নিঃশ্বাস ফেললেই মানুষ হওয়া হয়?
দিন যায়, সময় ফুরোয়—  
সূর্য ওঠে, সূর্য নামে,  
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মুখের ছায়া,  
কিন্তু আয়নার পেছনের মানুষটা,  
সে তো আজও রয়ে গেছে অচেনা, অজানা।
কখনো মুখে বলি ভালোবাসি,  
কিন্তু হৃদয়ে থাকে হিসেব—  
কে কতটা দিলো, কে কতটা নিলো।  
সহানুভূতি হারিয়ে যায়  
শীতল পাথরের শহরের মতো নিস্পন্দ আত্মায়।
মানুষ হওয়া শুধু চলার নাম নয়,  
মানুষ হওয়া মানে—  
নিজেকে ভেঙে অন্যের দুঃখে গড়া এক শান্ত ঘর হওয়া।  
মানুষ হওয়া মানে—  
ছায়া হয়ে কারো রোদ পোহানো।
একটা গাছ যেমন নিঃস্ব হয়ে দেয় ফুল, ফল, ছায়া,  
একটা মাটির প্রদীপ যেমন নিজেকে পোড়ায় আলোর জন্য—  
তেমনি মানুষ হওয়া মানে, নিজেকে নিঃশেষ করে  
অন্যের জন্য কিছু রেখে যাওয়া।
দিন যায়, রাত নামে,  
পৃথিবীর চাকা ঘুরে চলে অনন্তে—  
কিন্তু প্রশ্নটা রয়ে যায় বুকের গহীনে—  
“এই জন্মে সত্যিকারের মানুষ হবো কবে?”
মানুষ হবো কবে?
– মাহমুদুল হাসান 
মানুষ হবার সুযোগ পেয়েছি,
তবে কি সত্যি মানুষ হতে পেরেছি?
চোখ দুটো আছে, তবু দেখি না কারো কান্না—
কান আছে, তবু শুনি না মনের আর্তনাদ।
তবে কি শুধু নিঃশ্বাস ফেললেই মানুষ হওয়া হয়?
দিন যায়, সময় ফুরোয়—
সূর্য ওঠে, সূর্য নামে,
আয়নার সামনে দাঁড়িয়ে দেখি মুখের ছায়া,
কিন্তু আয়নার পেছনের মানুষটা,…Read More
সবার জীবনেই হয়তো থেকে যায় একজন,  
যাকে ঠিক প্রেমিক বলা যায় না,  
তবু যার অপ্রেমের স্পর্শে হৃদয়টা কাঁপে নিরবেই।  
সে আসেনি ভালোবাসা বলতে,  
তবু চোখে রেখে গেছে অস্পষ্ট কিছু প্রতিশ্রুতি,  
কান্না নয়—শুধু এক নিঃশব্দ অপেক্ষা।  
সে ছিলো না প্রিয়তম,  
তবু তার চলে যাওয়ায় ভেঙেছে ভেতরের আকাশ।  
প্রেমিক না হয়েও সে রেখে গেছে প্রেমের ছায়া,  
আর আমরা সেই ছায়ার নিচে দাঁড়িয়ে  
গুনে গুনে কাঁটি অসমাপ্ত মুহূর্তের হিসাব।  
তার কোনো দায় নেই,  
তবু তার নামেই চোখ ভিজে উঠে,  
তার কোনো প্রতিশ্রুতি ছিল না,  
তবু তার প্রতি ছিল বুকভরা আস্থা।  
কবিতাংশ :- অপ্রেমিক 
— মাহমুদুল হাসান
সবার জীবনেই হয়তো থেকে যায় একজন,
যাকে ঠিক প্রেমিক বলা যায় না,
তবু যার অপ্রেমের স্পর্শে হৃদয়টা কাঁপে নিরবেই।
সে আসেনি ভালোবাসা বলতে,
তবু চোখে রেখে গেছে অস্পষ্ট কিছু প্রতিশ্রুতি,
কান্না নয়—শুধু এক নিঃশব্দ অপেক্ষা।  
সে ছিলো না প্রিয়তম,
তবু তার চলে যাওয়ায় ভেঙেছে ভেতরের আকাশ।
প্রেমিক না হয়েও সে রেখে গেছে প্রেমের ছায়া,
আর আমরা…Read More
ভালোবাসা সে তো এক—  
নয় রঙে আঁকা কোনো চিত্র নয়,  
একটা অনুভব, একটুখানি নীরবতা,  
যা চোখে দেখা যায় না, তবু হৃদয়ে বাজে।
সে দাবী করে না,  
তবু গভীর দাবি হয়ে থাকে।  
সে কথা বলে না,  
তবু প্রতিটি চুপ থাকা হয়ে ওঠে ভাষা।
ভালোবাসা মানেই তো—  
একটা বিশ্বাস,  
একটা অপেক্ষা,  
একটা নিঃশব্দ হাত ধরা,  
যার নাম হয়তো বলা যায় না,  
তবু অনুভব করা যায় সারাজীবন।
🔷 ভালোবাসার নি:শব্দ ভাষা
~ মাহমুদুল হাসান
ভালোবাসা সে তো এক—
নয় রঙে আঁকা কোনো চিত্র নয়,
একটা অনুভব, একটুখানি নীরবতা,
যা চোখে দেখা যায় না, তবু হৃদয়ে বাজে।
সে দাবী করে না,
তবু গভীর দাবি হয়ে থাকে।
সে কথা বলে না,
তবু প্রতিটি চুপ থাকা হয়ে ওঠে ভাষা।
ভালোবাসা মানেই তো—
একটা বিশ্বাস,
একটা অপেক্ষা,
একটা নিঃশব্দ হাত ধরা,
যার নাম হয়তো বলা যায় না,
তবু অনুভব ক…Read More
এই ঘর যেন থেমে থাকা সময়,  
নেই গতির ধ্বনি, নেই নতুন কিছুর প্রত্যাশা।  
শুধু দুটো চেহারা—একটা ক্লান্ত, আরেকটা ভেঙে যাওয়া,  
আর একটা ঘর—যেখানে 'অবসর' আর 'বেকারত্ব' একসাথে চা খায় প্রতিদিন।
~ মাহমুদুল হাসান
এই ঘর যেন থেমে থাকা সময়,
নেই গতির ধ্বনি, নেই নতুন কিছুর প্রত্যাশা।
শুধু দুটো চেহারা—একটা ক্লান্ত, আরেকটা ভেঙে যাওয়া,
আর একটা ঘর—যেখানে ‘অবসর’ আর ‘বেকারত্ব’ একসাথে চা খায় প্রতিদিন।
~ মাহমুদুল হাসান
আহারে জীবন, কত রঙে রঙিন,  
তারই মাঝে লুকানো কষ্টের চিহ্ন অগণন।  
সকাল বলে আশা, রাত নামে হতাশা,  
জীবনের টানাপোড়েনে হারায় কত ভাষা।  
হাসির আড়ালে চাপা কান্নার গল্প,  
চোখে স্বপ্ন, পায়ে জীবনের কঠিন ধ্বনি কল্প।  
✍️ মাহমুদুল হাসান
আহারে জীবন, কত রঙে রঙিন,
তারই মাঝে লুকানো কষ্টের চিহ্ন অগণন।
সকাল বলে আশা, রাত নামে হতাশা,
জীবনের টানাপোড়েনে হারায় কত ভাষা।
হাসির আড়ালে চাপা কান্নার গল্প,
চোখে স্বপ্ন, পায়ে জীবনের কঠিন ধ্বনি কল্প।  
✍️ মাহমুদুল হাসান
মানুষকে অভ্যাস বানানো অভিশাপ,  
যেন বাতাসের মতো হারিয়ে যায় সব চাপ।  
আসার ভান করে, চলে যায় কাঁদিয়ে,  
ছায়ার মতো ছুটে যায় অচেনা পথে।  
বন্ধনের দড়ি কাটে, হয় অচেনা ফাঁদ,  
ভরসার খোঁজে হারায় প্রাণের গান।  
মানুষ চলে যায়, স্মৃতি থাকে শুধু,  
অভ্যাস হয়ে ওঠে শুধু বেদনার ছায়া।
~ মাহমুদুল হাসান
মানুষকে অভ্যাস বানানো অভিশাপ,
যেন বাতাসের মতো হারিয়ে যায় সব চাপ।
আসার ভান করে, চলে যায় কাঁদিয়ে,
ছায়ার মতো ছুটে যায় অচেনা পথে।  
বন্ধনের দড়ি কাটে, হয় অচেনা ফাঁদ,
ভরসার খোঁজে হারায় প্রাণের গান।
মানুষ চলে যায়, স্মৃতি থাকে শুধু,
অভ্যাস হয়ে ওঠে শুধু বেদনার ছায়া।
~ মাহমুদুল হাসান
দিন যত যায়, জীবনটা দোসর হয়ে যাচ্ছে,  
চেনা মুখগুলোও যেন আজ অচেনা লাগে।  
আলাপ জমে না, আড্ডা মিশে বিষাদে,  
ভিড়ের মাঝেও নিঃসঙ্গতা পাশে জাগে।
আলো খুঁজি মনের কোনো অলিতে গলিতে,  
স্মৃতিগুলো কাঁদে এখন নিঃশব্দ বর্ণনাতে।  
দিন যতই বাড়ে, ক্লান্তি জমে চাহনিতে—  
জীবন বুঝি নিঃশ্বাসেরই দীর্ঘ এক প্রতীক্ষা।
🔶একাকী সহযাত্রী 
~ মাহমুদুল হাসান
দিন যত যায়, জীবনটা দোসর হয়ে যাচ্ছে,
চেনা মুখগুলোও যেন আজ অচেনা লাগে।
আলাপ জমে না, আড্ডা মিশে বিষাদে,
ভিড়ের মাঝেও নিঃসঙ্গতা পাশে জাগে।
আলো খুঁজি মনের কোনো অলিতে গলিতে,
স্মৃতিগুলো কাঁদে এখন নিঃশব্দ বর্ণনাতে।
দিন যতই বাড়ে, ক্লান্তি জমে চাহনিতে—
জীবন বুঝি নিঃশ্বাসেরই দীর্ঘ এক প্রতীক্ষা।
🔶একাকী সহযাত্রী
~ মাহমুদুল হাসান
তাকে দেখে হয়তো কেউ বলে
"সে তো চুপচাপ, বুঝি না কিছু"  
কেউ ভাবে, অনুভূতিহীন এক মানুষ,  
কিন্তু কেউ জানে না, ভেতরে সে কেমন যুদ্ধ করে।
পুরুষ সস্তা নয়,  
সে মাথার ঘাম পায়ে ফেলে  
একটা ছায়া গড়ে তোলে কারো ভালোবাসার জন্য।  
সে হঠাৎ করেই বড় হয়ে যায়,  
যখন বাবার জায়গায় দাঁড়ায়,  
মায়ের অশ্রু মুছে দেয় লুকিয়ে,  
স্ত্রীর অভিমান ভাঙে চুপিচুপি।
তাকে প্রেমিক ভাবো বা স্বামী,  
সে মুখে বলে না “ভালোবাসি” রোজ রোজ,  
তবু সারা জীবন সেটা প্রমাণ করে—  
নীরবে, নিত্য চেষ্টায়, অবিরাম দায়িত্বে।
সে রাত জাগে হিসেব নিয়ে,  
চিন্তার বোঝা কাঁধে বয়ে যায়।  
সে কাঁদে না, কারণ কান্না তার জন্য নয়—  
তাকে শক্ত থাকতে হয়, যেন সবাই ভরসা পায়।
কবিতাংশ: 
"পুরুষ সস্তা নয়-সে দায়িত্বের পাহাড়" 
মাহমুদুল হাসান
তাকে দেখে হয়তো কেউ বলে
“সে তো চুপচাপ, বুঝি না কিছু”
কেউ ভাবে, অনুভূতিহীন এক মানুষ,
কিন্তু কেউ জানে না, ভেতরে সে কেমন যুদ্ধ করে।
পুরুষ সস্তা নয়,
সে মাথার ঘাম পায়ে ফেলে
একটা ছায়া গড়ে তোলে কারো ভালোবাসার জন্য।
সে হঠাৎ করেই বড় হয়ে যায়,
যখন বাবার জায়গায় দাঁড়ায়,
মায়ের অশ্রু মুছে দেয় লুকিয়ে,
স্ত্রীর অভিমান ভাঙে চুপিচুপি।…Read More
ঘৃণার বৃহত্তম নাম রাজনীতি 
— মাহমুদুল হাসান 
 ভালোবাসার প্রতারণা একজন মানুষকে ভেঙে
দেয়। 
সে একা কাঁদে, একা পোড়ে, একা গুমরে ওঠে। 
কিন্তু রাজনীতির নামে প্রতারণা—
তা শুধু একজনকে না, 
একটি গোটা জাতিকে ভেঙে চুরমার করে দেয়।
তার কান্না ব্যক্তিগত নয়, 
সে কান্না ছড়িয়ে পড়ে প্রতিটি বাড়ি, 
প্রতিটি পরিবার, প্রতিটি প্রজন্মে।
প্রেমে হারালে একজন রাত জেগে থাকে।
রাজনীতিতে হারালে পুরো জাতিই নিদ্রাহীন হয়ে পড়ে।
যেখানে রাজনীতি হবে সেবার মাধ্যম,ন্যায়ের
প্রতীক, 
সেখানে আজ তা হয়ে উঠেছে হিংসা, শোষণ আর বিভেদের অস্ত্র। 
কেউ কেউ ক্ষমতার চেয়ার দখল করতে গিয়ে জ্বালিয়ে দিয়েছে শিক্ষার আলো, 
থামিয়ে দিয়েছে মায়ের কোলের হাসি, 
কেঁড়ে নিয়েছে স্বপ্ন দেখার অধিকার।
ভালোবাসার ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে আসে।
কিন্তু রাজনীতির দংশন শতাব্দী পেরিয়েও শুকোয় না।
তার ব্যথা বইয়ের পাতায় ইতিহাস হয়,
তার জ্বালা কবরের ফলকে কান্না হয়ে লিখা থাকে।
তাই আজ যদি কাউকে ঘৃণা করতেই হয়,
তবে করো সেই রাজনীতিকে—
যে রাজনীতি মানুষের রক্তে নিজের পতাকা ভেজায়,
প্রতিশ্রুতির নামে প্রতারণা করে পুরো জাতির সঙ্গে।
ভালোবাসা প্রতারিত হলে একজন প্রেমিক আত্মহত্যা করে।
রাজনীতি প্রতারিত হলে মরে যায় স্বপ্ন, স্বাধীনতা, সত্য।
ঘৃণার বৃহত্তম নাম রাজনীতি
— মাহমুদুল হাসান 
 ভালোবাসার প্রতারণা একজন মানুষকে ভেঙে
দেয়।
সে একা কাঁদে, একা পোড়ে, একা গুমরে ওঠে।
কিন্তু রাজনীতির নামে প্রতারণা—
তা শুধু একজনকে না,
একটি গোটা জাতিকে ভেঙে চুরমার করে দেয়।
তার কান্না ব্যক্তিগত নয়,
সে কান্না ছড়িয়ে পড়ে প্রতিটি বাড়ি,
প্রতিটি পরিবার, প্রতিটি প্রজন্মে।
প্রেমে হারালে এ…Read More
*অন্তরালে আলো*  
— মাহমুদুল হাসান
আমি কি এক বিন্দু জলের মতো,  
যে হারিয়ে যায় বাষ্পের ডাকে?  
নাকি সে নদী, বুক ফাটিয়ে  
সব কষ্টও বয়ে নিয়ে যায়?
আমি কি একরাশ আলো—  
অন্ধকারের সীমানায় দাঁড়িয়ে থাকা,  
নাকি নিঃশব্দে মুছে যাওয়া  
একটা নামহীন প্রদীপ?
আমি কি ব্যর্থতার গল্প,  
যে স্বপ্ন দেখে প্রতিদিন?  
নাকি আমি সেই নায়ক,  
যার চোখে পরাজয় মানে জয়?
আমি শুধু মানুষ,  
ভাঙা গলায় গেয়ে যাই আশার গান,  
সৃষ্টির অপার আলো দেখি  
এই ব্যস্ত, তুচ্ছ জীবন খান।
*অন্তরালে আলো*
— মাহমুদুল হাসান
আমি কি এক বিন্দু জলের মতো,
যে হারিয়ে যায় বাষ্পের ডাকে?
নাকি সে নদী, বুক ফাটিয়ে
সব কষ্টও বয়ে নিয়ে যায়?
আমি কি একরাশ আলো—
অন্ধকারের সীমানায় দাঁড়িয়ে থাকা,
নাকি নিঃশব্দে মুছে যাওয়া
একটা নামহীন প্রদীপ?
আমি কি ব্যর্থতার গল্প,
যে স্বপ্ন দেখে প্রতিদিন?
নাকি আমি সেই নায়ক,
যার চো…Read More
"জীবনের সাত চিত্র"
অনুকবিতা
মাহমুদুল হাসান 
১. জন্ম – "প্রথম আলো"
কান্নার মাঝে খোলে পাতা,
জীবন নামে এক ব্যাকরণ।
মায়ের চোখে ভোরের আলো,
স্বপ্ন গড়ে নতুন যতন।
২. বাস্তবতা – "আয়না"
স্বপ্ন দেখে চোখ,  
বাস্তব দেয় কঠিন শোক।  
হাসির মুখোশের আড়ালে  
চুপচাপ কাঁদে হৃদয়ের লোক।
৩. জীবন – "চলতি পথ"
একটি পথ—কখনো রোদ,  
কখনো কাঁটা, কখনো ছায়া।  
তবুও থামে না কেউ,  
চলার নামই তো জীবন আয়না।
৪. স্বপ্ন – "অদেখা ডানা"
চুপিচুপি ডাকে পাখি,
রঙিন আশা গোপন রাখি।
ছুঁতে গেলে হারায় তারা,
তবু সেই স্বপ্নেই জীবন আঁকি।
৫. জীবনের হতাশা – "অভ্যন্তরীণ শূন্যতা" 
সব আছে তবু কিছু নেই,  
হৃদয়ের খাঁচা বড্ড ফাঁকা।  
হাসি থাকলেও গহীনে  
নিঃশব্দে জমে যায় ব্যথা।
৬. সফলতা – "উজ্জ্বল ক্ষণ" 
ঘামে ভেজা ক্লান্ত কাঁধে,
শেষে এসে আলো বাঁধে।
একটুখানি জয়ী হাসি,
বলে উঠে—“এই তো সাধে!”
৭. মৃত্যু – "শেষ পৃষ্ঠা"  
সব পৃষ্ঠা পড়া শেষে,  
একটুখানি নিঃশ্বাস চায়।  
জীবনের বইটা বন্ধ হয়,  
তবু গল্পটা থেকে যায়।
 #মাহমুদুলের_কাব্যকথা
 #মাহমুদুলেরকাব্যকথা
“জীবনের সাত চিত্র”
অনুকবিতা
মাহমুদুল হাসান 
১. জন্ম – “প্রথম আলো”
কান্নার মাঝে খোলে পাতা,
জীবন নামে এক ব্যাকরণ।
মায়ের চোখে ভোরের আলো,
স্বপ্ন গড়ে নতুন যতন।
২. বাস্তবতা – “আয়না”
স্বপ্ন দেখে চোখ,
বাস্তব দেয় কঠিন শোক।
হাসির মুখোশের আড়ালে
চুপচাপ কাঁদে হৃদয়ের লোক।
৩. জীবন – “চলতি পথ”
একটি পথ—কখনো রোদ,
কখনো ক…Read More
*জীবনের বাস্তবতা*
মাহমুদুল হাসান 
জীবন এক দীর্ঘ, ক্লান্ত পথ,  
স্বপ্ন আর হতাশার একনাগাড়ে লড়াই।  
রোদ এসে পুড়িয়ে যায় কখনো,  
আবার হঠাৎ নামা বৃষ্টিতে ভিজে যায় আশা।
মুখের হাসি থাকে, 
কিন্তু ভেতরটা বোঝে কেবল নিজেরাই।  
সব কথা বলা যায় না, 
সব অনুভব বোঝে না সবাই।  
চলার সাথী বদলে যায়, 
সময়ও দেয়না সান্ত্বনা।
তবু থামা চলে না—হাঁটতেই হয়,  
কারণ জীবন নিজেই এক শিক্ষক,  
আর বাস্তবতা?  
সবচেয়ে কঠিন, কিন্তু নীরব সেই পাঠশালা, যেখানে ব্যথা দিয়েই শেখায় 
ভালোবাসা বাঁচিয়ে রাখা।
*জীবনের বাস্তবতা*
মাহমুদুল হাসান 
জীবন এক দীর্ঘ, ক্লান্ত পথ,
স্বপ্ন আর হতাশার একনাগাড়ে লড়াই।
রোদ এসে পুড়িয়ে যায় কখনো,
আবার হঠাৎ নামা বৃষ্টিতে ভিজে যায় আশা।
মুখের হাসি থাকে,
কিন্তু ভেতরটা বোঝে কেবল নিজেরাই।
সব কথা বলা যায় না,
সব অনুভব বোঝে না সবাই।
চলার সাথী বদলে যায়,
সময়ও দেয়না সান্ত্বনা।
তবু থামা চলে না—হাঁটত…Read More
মাহমুদুল হাসান changed their profile picture
"সময় বলে না, আমি চলে যাচ্ছি"
~ মাহমুদুল হাসান 
সময় কখনো দরজায় কড়া নাড়ে না,
সে চুপিচুপি চলে যায়—
ছায়ার মতো।
ঘড়ির কাঁটার ফাঁকে ফাঁকে রেখে যায়
চিরচেনা মুখগুলোকে অপরিচিত করে দেওয়ার যন্ত্রণা।
একদিন চোখ মেলেই দেখি,
মা’র হাতে যে আঙ্গুল ধরে হাঁটা শিখেছিলাম—
সে হাত কাঁপে।
বাবার গলায় যে ধমকের রেশ ছিল—
আজ তা কেবল এক নরম আর্তনাদ।
তুমি তাকাও আয়নায়,
নিজেকে দেখো—
সেই চঞ্চল, হাস্যোজ্জ্বল মুখটা
কোন এক অচেনা রূপে ঢেকে গেছে।
বন্ধুরা ব্যস্ত এখন—
শিশু জন্মেছে কারো,
কারো মা অসুস্থ,
কেউ পরপারে...
চেনা রাস্তাগুলো আজ অন্যরকম লাগে,
যেমন পরিচিত কিছু গন্ধ হঠাৎ কষ্টের কারণ হয়।
তবু আমরা বেঁচে থাকি,
একটা চায়ের কাপের পাশে দাঁড়িয়ে
বেঁচে থাকি—
একটা ভোরের আলোয়,
একটা নীরব পাখির উড়ে যাওয়া দেখে,
বেঁচে থাকি স্মৃতির কিছু ঘ্রাণে।
কারণ জানি,
দ্বিতীয় জীবন নেই—
আর ফিরে আসার কোনো পথও না।
২৪ জুন ২০২৫,  কালুরঘাট,চট্টগ্রাম
“সময় বলে না, আমি চলে যাচ্ছি”
~ মাহমুদুল হাসান 
সময় কখনো দরজায় কড়া নাড়ে না,
সে চুপিচুপি চলে যায়—
ছায়ার মতো।
ঘড়ির কাঁটার ফাঁকে ফাঁকে রেখে যায়
চিরচেনা মুখগুলোকে অপরিচিত করে দেওয়ার যন্ত্রণা।
একদিন চোখ মেলেই দেখি,
মা’র হাতে যে আঙ্গুল ধরে হাঁটা শিখেছিলাম—
সে হাত কাঁপে।
বাবার গলায় যে ধমকের রেশ ছিল—
আজ তা কেবল এক নরম আর্তনাদ।…Read More
আমি দেখেছি স্বপ্নগুলো
ঝরে পড়ে মৌন বিকেলে,
দিগন্তজুড়ে কুয়াশা নামে 
ভাঙা মন চুপ করে চলে।
শুকনো পাতার মর্মরে বাজে
অচেনা এক ব্যথার গান, 
হারিয়ে যাওয়া প্রতিটা চাওয়া 
রেখে যায় নিঃশব্দ কান্নার দাগ।
তবুও মন খোঁজে আশ্রয়, 
ভাঙা স্বপ্নেও চায় ঠাঁই— 
যতবার হারায়, ততবার জেগে 
বাঁচে সে নতুন এক প্রত্যাশায়।
অনু কবিতা 
"ঝরা স্বপ্নের সুর"
মাহমুদুল হাসান 
২৫ জুন ২০২৫
আমি দেখেছি স্বপ্নগুলো
ঝরে পড়ে মৌন বিকেলে,
দিগন্তজুড়ে কুয়াশা নামে
ভাঙা মন চুপ করে চলে।
শুকনো পাতার মর্মরে বাজে
অচেনা এক ব্যথার গান,
হারিয়ে যাওয়া প্রতিটা চাওয়া
রেখে যায় নিঃশব্দ কান্নার দাগ।
তবুও মন খোঁজে আশ্রয়,
ভাঙা স্বপ্নেও চায় ঠাঁই—
যতবার হারায়, ততবার জেগে
বাঁচে সে নতুন এক প্রত্যাশায়।
অনু কবিতা
“ঝরা স্বপ্নের স…Read More
আকাশের ওপারে, এক চিরচেনা, চিরন্তন অধিপতি বসে আছেন, 
যিনি আমার প্রতিটি ভুলকে পরিণত করতে চান ফুলে, 
যার করুণার ছায়া আমার সমস্ত ব্যর্থতাকে ঢেকে রাখে নিঃশব্দে। 
তাঁকে একবার ডাকলেই, তিনি শতবার সাড়া দেন। তাঁর করুণা নদীর মতো, তাঁর ক্ষমা আকাশের চেয়েও প্রশস্ত।
তিনি বসে আছেন— প্রতীক্ষায়, 
তাকে ডাকার অপেক্ষায়,
তাঁর দৃষ্টিতে আমি কখনো পর নই, 
তাঁর হৃদয়ে আমি চির আপন।
তিনি প্রতিদিন বলেন
"এই ধরায় আমার চেয়ে আপন কে আছে তোমার? তোমার কান্না আমি শুনি, 
তোমার নিঃশ্বাস আমি গুনি। 
তোমার হৃদয় যখন কাঁপে, আমি অনুভব করি ধ্বনি। তবুও তুমি আসো না, আমার দিকে ফিরে চাও না।"
কবিতারখন্ডাংশ:
 "অধিপতির প্রতীক্ষা"
✍ মাহমুদুল হাসান
আকাশের ওপারে, এক চিরচেনা, চিরন্তন অধিপতি বসে আছেন,
যিনি আমার প্রতিটি ভুলকে পরিণত করতে চান ফুলে,
যার করুণার ছায়া আমার সমস্ত ব্যর্থতাকে ঢেকে রাখে নিঃশব্দে।
তিনি বসে আছেন— প্রতীক্ষায়,
তাকে ডাকার অপেক্ষায়,
তাঁর দৃষ্টিতে আ…Read More
জেগে আছো না কি ঘুমিয়ে গেছো,
আমার মতো তোমার চোখেও কি জেগে থাকা গান গায়?"
নীরবতা আজ এতটা চেপে বসেছে,
মনে হয়, শব্দও ঘুমিয়ে গেছে।
চাঁদের আলো জানালায় মুখ রেখে
ভেবেছে হয়তো—
“কে এই পাগল, রাতভর জেগে থাকে?”
আমি হেসে বলি, “সে এক চেনা নাম,
ঘুম হারিয়েছে কারো অপেক্ষায়, অবিরাম।”
*রাতজাগা হৃদয় *
~ মাহমুদুল হাসান
জেগে আছো না কি ঘুমিয়ে গেছো,
আমার মতো তোমার চোখেও কি জেগে থাকা গান গায়?”
নীরবতা আজ এতটা চেপে বসেছে,
মনে হয়, শব্দও ঘুমিয়ে গেছে।
চাঁদের আলো জানালায় মুখ রেখে
ভেবেছে হয়তো—
“কে এই পাগল, রাতভর জেগে থাকে?”
আমি হেসে বলি, “সে এক চেনা নাম,
ঘুম হারিয়েছে কারো অপেক্ষায়, অবিরাম।”
*রাতজাগা হৃদয় *
~ মাহমুদুল হাসান
তুমি মেঘ, আমি ফুল
– মাহমুদুল হাসান
আকাশ ছুঁয়ে ঝরে পড়ুক
রৌদ্রছায়ার স্বপ্ন,
মেঘের ভাঁজে গুঁজে রাখি
চুপচাপ কিছু শব্দ।
হয়তো সে ফুল নয় তবু
গন্ধ ছড়ায় নীরবে,
মেঘের মতো আলতো ছোঁয়ায়
জড়িয়ে থাকে হৃদয়ে।
পৃথিবী না জানুক কখনো
এই গোপন ভালবাসা,
আমরা শুধু দু’জন থাকি
আকাশ-মাটির ভাষা।
তুমি মেঘ, আমি ফুল
– মাহমুদুল হাসান
আকাশ ছুঁয়ে ঝরে পড়ুক
রৌদ্রছায়ার স্বপ্ন,
মেঘের ভাঁজে গুঁজে রাখি
চুপচাপ কিছু শব্দ।
হয়তো সে ফুল নয় তবু
গন্ধ ছড়ায় নীরবে,
মেঘের মতো আলতো ছোঁয়ায়
জড়িয়ে থাকে হৃদয়ে।
পৃথিবী না জানুক কখনো
এই গোপন ভালবাসা,
আমরা শুধু দু’জন থাকি
আকাশ-মাটির ভাষা।
"অন্তিম শূন্যতা"
মাহমুদুল হাসান 
আকাশের নীলে মিশে গেছে তোমার স্পর্শ,
হাওয়ার নীরবতায় আজও কাঁপে আমার হৃদয়।
নদীর ঢেউয়ে ভেসে আসে একটুকরো স্মৃতি,
যেন তুমি—ফিরে আসা অসমাপ্ত একটি কবিতা।
আমি শুধু বসে থাকি প্রহরের শেষে,
নিভে আসা আলোয় খুঁজি সেই মুখ।
অথচ আমি জানি—
অবশেষে কিছুই থাকে না,
থেকে যায় শুধু অদৃশ্য এক শূন্যতা!
“অন্তিম শূন্যতা”
মাহমুদুল হাসান 
আকাশের নীলে মিশে গেছে তোমার স্পর্শ,
হাওয়ার নীরবতায় আজও কাঁপে আমার হৃদয়।
নদীর ঢেউয়ে ভেসে আসে একটুকরো স্মৃতি,
যেন তুমি—ফিরে আসা অসমাপ্ত একটি কবিতা।
আমি শুধু বসে থাকি প্রহরের শেষে,
নিভে আসা আলোয় খুঁজি সেই মুখ।
অথচ আমি জানি—
অবশেষে কিছুই থাকে না,
থেকে যায় শুধু অদৃশ্য এক শূন্যতা!
হতাশা এসে কাঁধে বসে, 
স্বপ্নগুলোকে ভিজিয়ে দেয় অজানা শোকে। 
জীবনটা কেবলই হিসেব আর অপেক্ষা,
 অভাব আর দুঃখ—চিরচেনা সহচর হয়ে পাশে থাকে।
"ঘোর কাটে না"
মাহমুদুল হাসান
হতাশা এসে কাঁধে বসে,
স্বপ্নগুলোকে ভিজিয়ে দেয় অজানা শোকে।
জীবনটা কেবলই হিসেব আর অপেক্ষা,
 অভাব আর দুঃখ—চিরচেনা সহচর হয়ে পাশে থাকে।
“ঘোর কাটে না”
মাহমুদুল হাসান 
অভাব যেন ছায়ার মতো
অভাব যেন পিছু ছাড়ে না,
চাইলেও তা আর ফেলা যায় না।
যতবার ভাবি, “এইবার দাঁড়াবো,”
ততবারই ঘিরে ধরে বিপদের ছায়া।
"ঘোর কাটে না"
মাহমুদুল হাসান
অভাব যেন ছায়ার মতো
অভাব যেন পিছু ছাড়ে না,
চাইলেও তা আর ফেলা যায় না।
যতবার ভাবি, “এইবার দাঁড়াবো,”
ততবারই ঘিরে ধরে বিপদের ছায়া।
“ঘোর কাটে না”
মাহমুদুল হাসান
মাহমুদুল হাসান changed their profile picture